Monday, July 6, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

চার উইকেট নিয়ে বাংলাকে জেতালেন মহম্মদ সামি!‌ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় রান হল না বৈভব সূর্যবংশীর?‌

মুস্তাক আলিতে সার্ভিসেসকে হারাল বাংলা। চার উইকেট নিয়ে দলকে জেতালেন মহম্মদ সামি। ম্যাচের সেরাও বাংলার পেসার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় রান পেল না বৈভব সূর্যবংশী। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া। বিহার এ বার গোয়ার কাছে হেরেছে। অন্য দিকে, সার্ভিসেসকে হারিয়েছে বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে গোয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছিল বিহার। দুই ওপেনারই ভাল খেলেন। বৈভব চারটি চার এবং চারটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৪৬ রান করে আউট হয়। অধিনায়ক সাকিবুল গনি ৪১ বলে ৬০ রান করেন। চারটি চার এবং তিনটি ছয় মেরেছেন। তিনে নামা আকাশ রাজ ৩১ বলে ৪০ রান করেন। তার পর আর কোনও ব্যাটারই রান পাননি। ২০ ওভারে ১৮০/৭ তোলে গোয়া। অর্জুন তেন্ডুলকর ৩২ রানে ২ উইকেট নেন। ওপেনার ৪৯ বলে ৬৪ রান করেন পাঁচটি চার এবং একটি ছয়ের সাহায্যে। অধিনায়ক সুযশ প্রভুদেসাই ৪৬ বলে ৭৯ রান করে দলকে জিতিয়ে দেন, ছ’টি চার এবং তিনটি ছয় মেরেছেন। পাঁচ উইকেটে জিতেছে গোয়া। হায়দরাবাদে টসে জিতে সার্ভিসেসকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। প্রথম বলেই গৌরব কোছরকে আউট করেন শামি। এর পর অপর ওপেনার রবি চৌহানকেও (২৬) আউট করেন। পরের দিকে তুলে নেন নকুল শর্মা (৩২) এবং বিশাল গৌরকে (০)। সার্ভিসেসের কোনও ব্যাটারকেই বড় রান করতে দেয়নি বাংলা। সর্বোচ্চ অধিনায়ক মোহিলা অহলাবতের ৩৮। ৩.২ ওভার বল করে ১৩ রানে ৪ উইকেট নিয়েছেন শামি। ২৭ রানে ৩ উইকেট আকাশ দীপের। জবাবে বাংলা ২৯ বল বাকি থাকতে জিতেছে। প্রথম বলে করণ লাল ০ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে অভিষেক পোড়েল ৫৬ এবং অভিমন্যু ঈশ্বরণের ৫৮। ৯৩ রানের জুটি বাংলার জয়ের পথ প্রশস্ত করে দেয়। পরের দিকে ভাল খেলেন যুবরাজ কেশওয়ানি অপরাজিত ৩৬ এবং আকাশ দীপ অপরাজিত ১৪।

ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলছেন রোহিত। তাঁর নজর ২০২৭ সালের বিশ্বকাপে। বোর্ড নির্দেশ দিয়েছে, বিশ্বকাপের দলে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নির্দেশ মেনে ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা বিজয় হাজারেতে মুম্বইয়ের হয়ে তিনি খেলতে তৈরি। রোহিত ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাও খেলতে। সেই সুত্র বলেছে, “রোহিত মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন, মুস্তাক আলির নক আউটে খেলতে চান।” রোহিতের এই সিদ্ধান্তের পর জল্পনা শুরু হয়েছে, কি আবার টি-টোয়েন্টিতে ফিরবেন তিনি? তেমন কোনও সম্ভাবনা আর নেই। বুধবার রায়পুরে রোহিতের হাতেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচিত হয়েছে। আগামী বছর ভারতের মাটিতে বিশ্বকাপের প্রচার দূত করা হয়েছে রোহিতকে। ভারতীয় দলকে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে, আর ছোট ফরম্যাটে ফিরবেন না। ইনিংসের বিরতিতে কোহলি, খেলা শেষে গম্ভীর! রায়পুরে শতরানের কৃতিত্ব দু’জনকেই দিলেন রুতুরাজ তা হলে কেন আবার মুস্তাক আলি খেলতে চাইছেন রোহিত? দু’টি কারণ রয়েছে। রোহিত এখন এক দিনের ক্রিকেট খেলছেন। ওপেন করেন তিনি। গত কয়েক বছরে খেলার ধরন বদলেছেন রোহিত। আক্রমণাত্মক খেলেন। টি-টোয়েন্টিতে খেললে সেই প্রস্তুতি সেরে নেওয়া যাবে। পাশাপাশি আইপিএলে এখনও খেলছেন রোহিত। মুস্তাক আলিতে খেলে আইপিএলের প্রস্তুতিও সেরে নেবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচীতে অর্ধশতরান করলেও রায়পুরে রান পাননি রোহিত। মাত্র ১৪ রান করেছেন। শনিবার বিশাখাপত্তনমে সিরিজ়ের শেষ ম্যাচে বড় রানের লক্ষ্যে নামবেন রোহিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles