Sunday, July 12, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু ৯ জানুয়ারি!‌ প্রথম দিনই মুখোমুখি বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং সহ-অধিনায়ক

মহিলাদের প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রথম দিনই মুখোমুখি ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। ৯ জানুয়ারি শুরু হবে প্রতিযোগিতা। ডব্লিউপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ জানুয়ারি মাঠে নামবে ইউপি ওয়ারিয়র্জ় এবং গুজরাত জায়ান্টস। সে দিন আবার মাঠে নামতে হবে হরমনপ্রীতদের। ১০ জানুয়ারি মুম্বইয়ের খেলা রয়েছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। ১০ জানুয়ারি ছাড়া ১৭ জানুয়ারি রয়েছে দু’টি ম্যাচ। মুম্বই ছাড়া বেঙ্গালুরুকে পর পর দু’দিন ম্যাচ খেলতে হবে। ১৬ জানুয়ারি গুজরাতের বিরুদ্ধে এবং ১৭ জানুয়ারি দিল্লির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মন্ধানাদের। ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত নবি মুম্বইয়ে হবে প্রতিযোগিতার প্রথম পর্ব। এর পর ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বডোদরায় হবে দ্বিতীয় পর্ব। লিগ পর্যায়ে মোট ২০টি ম্যাচ হবে। সব মিলিয়ে ২২টি ম্যাচ হবে প্রতিযোগিতায়। ৩ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর। ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি। এ বারের প্রতিযোগিতায় ১৯৪ জন ভারতীয়-সহ মোট ২৭৭ জন ক্রিকেটারকে দেখা যাবে।

দেশের মাটিতে বিশ্বজয়ের পর বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল ভারতের মহিলা ক্রিকেট দলের। সেই সিরিজ় বাতিল হয়ে গিয়েছে। এ বার নতুন সিরিজ় খেলবে ভারতের মহিলা দল। সূচি ঘোষণা করেছে বোর্ড। ২১-৩০ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। দু’টি মাঠে খেলা হবে। প্রথম দু’টি ম্যাচে হবে বিশাখাপত্তনমে। বাকি তিনটি ম্যাচ হবে তিরুঅনন্তপুরমে। সূচি অনুযায়ী, ভারতের মহিলা দলের সিরিজ় খেলার কথা ছিল ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে। দু’দেশের কূটনৈতিক সম্পর্কের কারণে সেই সিরিজ় বাতিল হয়ে গিয়েছে। ২০১৬-র পর এই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আসছে শ্রীলঙ্কা। আগের বার ভারত জিতেছিল ৩-০ ব্যবধানে। চার বছর আগে বিশ্বকাপে ভারতকে হারানোই সবচেয়ে গর্বের মুহূর্ত, জানালেন বাবর আজম। জুলাইয়ে শেষ বার টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজ ৩-২ জিতেছিল। ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ়ের সূচি অনুযায়ী ২১ এবং ২৩ ডিসেম্বর প্রথম দু’টি ম্যাচ বিশাখাপত্তনমে। পরের ম্যাচগুলি ডিসেম্বরের ২৬, ২৮ এবং ৩০ তারিখ তিরুঅনন্তপুরমে।

হরমনপ্রীত কৌরকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ক্রিকেট সংস্থা। মহিলাদের এক দিনের বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসাবে বিশেষ সম্মান দেওয়া হবে। ভারতীয় মহিলা দলের অধিনায়ক নিজেই জানিয়েছেন বিষয়টি। মুল্লানপুরের নতুন মহারাজা যাদবিন্দ্র সিংহ স্টেডিয়ামের একটি স্ট্যান্ড হরমনপ্রীতের নামে করার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের ক্রিকেট কর্তারা। শুক্রবার হরমনপ্রীত এক অনুষ্ঠানে বলেছেন, ‘‘পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিঠি পেয়েছি। জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি স্টেডিয়ামের একটি স্ট্যান্ড আমার নামে করা হবে। ছোট থেকে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতাম। এত দিনে সেই স্বপ্নপূরণ হয়েছে। মহিলাদের ক্রিকেট দলে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জয় শাহকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রচুর সাহায্য করেছেন উনি। প্রিমিয়ার লিগ শুরুও মহিলা ক্রিকেটারদের অনেক সাহায্য করেছে।’’ হরমনপ্রীত‌এর কথায়, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মহিলাদের ক্রিকেটকে যথাযথ গুরুত্ব দেওয়ার জন্যই বিশ্বকাপ জয় সম্ভব হয়েছে। সে কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার আইসিসি চেয়ারম্যান এবং বিসিসিআইয়ের প্রাক্তন সচিবের ভূমিকাকে কৃতিত্ব দিতে চেয়েছেন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভাল ফলের ব্যাপারে আশাবাদী হরমনপ্রীত। বিশাখাপত্তনম ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট্যান্ড মিতালি রাজের নামে করা হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড। তাঁদের মতোই সম্মানিত হচে চলেছেন হরমনপ্রীত। অনুষ্ঠানে হরমনপ্রীতের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন দুই অধিনায়কও।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles