Monday, July 13, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি!‌ সৌরভ গাঙ্গুলি সিএবি সভাপতি হয়ে ফিরতেই, ইডেনে ম্যাচের সংখ্যা বাড়ল

আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষিত হল। ৭ ফেব্রুয়ারিতে শুরু বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। মোট আটটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো খেলা হবে। তারমধ্যে পাঁচটি ভারতে, তিনটি শ্রীলঙ্কায়। পাঁচটির মধ্যে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। বাকি ভেন্যুগুলো হল, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। বাদ পড়েছে বেঙ্গালুরুর চিন্নিশ্বামী স্টেডিয়াম। শ্রীলঙ্কায় ক্যান্ডির পাল্লিকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম এবং কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, সাতটি ম্যাচ পাবে ক্রিকেটের নন্দনকানন। তাই হল। সূচি অনুযায়ী পাঁচটি গ্রুপ পর্বের ম্যাচ পেল ইডেন। একটি সুপার এইটের ম্যাচ এবং একটি সেমিফাইনাল। তবে পাকিস্তান শেষ চারে গেলে ইডেন থেকে সরে ম্যাচ কলম্বোয় যেতে পারে। কলকাতায় নিজেদের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচ রয়েছে ইতালির। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের দুটি করে ম্যাচ আছে। আপাতত ইডেনে ভারতের কোনও ম্যাচ নেই। তবে হতাশ হওয়ার কারণ নেই। সূর্যকুমার যাদবরা সুপার এইটে উঠলে, টিম ইন্ডিয়ার ম্যাচ ইডেনে পড়তে পারে। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। কিন্তু এতগুলো ম্যাচ পায়নি ইডেন। সৌরভ গাঙ্গুলি সিএবি সভাপতি হয়ে ফিরতেই, ক্রিকেটের নন্দনকাননে ম্যাচের সংখ্যা বাড়ল। ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি। ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। খেলা দুপুর তিনটেয়। দ্বিতীয় ম্যাচ ৯ ফেব্রুয়ারি। সকাল এগারোটায় বাংলাদেশ বনাম ইতালি। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। খেলা দুপুর তিনটেয়। ১৬ ফেব্রুয়ারি একই সময় ইংল্যান্ড বনাম ইতালি। ইডেনে গ্রুপের শেষ ম্যাচ ১৯ ফেব্রুয়ারি। সকাল এগারোটায় খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইতালি। ১ মার্চ সুপার এইটের ম্যাচ। ৪ মার্চ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান। বিশ্বকাপে একাধিক বার মুখোমুখি হতে পারে দু’দেশ। গ্রুপ পর্ব ছাড়াও সেমিফাইনাল বা ফাইনালে সূর্যকুমার যাদবদের সঙ্গে দেখা হতে পারে সলমন আলি আঘাদের। প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন গত বারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর নাম ঘোষণা করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। প্রতিযোগিতার ২০টি দেশকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল উঠবে সুপার এইট পর্বে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকাকে গুরুত্ব দিয়ে গ্রুপ বিন্যাস করেছে আইসিসি। সেই অনুযায়ী একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমারেরা। সাত নম্বরে পাকিস্তান। এই দু’দেশের সঙ্গে গ্রুপ ‘এ’-তে রয়েছে ক্রমতালিকায় ১৩ নম্বরে থাকা নেদারল্যান্ডস, ১৫ নম্বরে থাকা নামিবিয়া এবং ১৮ নম্বরে থাকা আমেরিকা। গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচ মুম্বইয়ে ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। সূর্যকুমারদের দ্বিতীয় ম্যাচ দিল্লিতে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি অহমদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ২০২৬ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কার গ্রুপে রয়েছে চারটি টেস্ট খেলিয়ে দেশ। ক্রমতালিকায় আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে গ্রুপ ‘বি’-তে রয়েছে অস্ট্রেলিয়া (২), জ়িম্বাবোয়ে (১১), আয়ারল্যান্ড (১২) এবং ওমান (২০)। ক্রমতালিকায় তিন নম্বরে থাকা ইংল্যান্ডও সহজ গ্রুপে। তাদের সঙ্গে গ্রুপ ‘সি’-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় (৬), বাংলাদেশ (৯), নেপাল (১৭) এবং ইটালি। যোগ্যতা অর্জন পর্ব থেকে আসা ইটালি ক্রমতালিকায় ২৮ নম্বরে রয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স দক্ষিণ আফ্রিকা এ বার কিছুটা কঠিন গ্রুপে। ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা প্রোটিয়াদের গ্রুপ ‘ডি’-তে খেলতে হবে নিউ জ়িল্যান্ড (৪), আফগানিস্তান (১০), সংযুক্ত আরব আমিরশাহি (১৬) এবং কানাডার (১৮) সঙ্গে। বিশ্বকাপের মোট সাতটি ম্যাচ হতে পারে ইডেন গার্ডেন্সে। ছ’টি ম্যাচ হওয়া নিশ্চিত। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ়-বাংলাদেশ, ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইটালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড-বাংলাদেশ, ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড-ইটালি, ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ়-ইটালি ম্যাচ হবে কলকাতায়। এ ছাড়া ১ মার্চ সুপার এইট পর্বের একটি ম্যাচ এবং ৪ মার্চ প্রথম সেমিফাইনাল পেয়েছে ইডেন। তবে সেমিফাইনালটি ইডেনে না-ও হতে পারে। পাকিস্তান শেষ চারে উঠলে তারা প্রথম সেমিফাইনালে খেলবে। সে ক্ষেত্রে ম্যাচটি ইডেনের পরিবর্তে কলম্বোয় হবে। একই ভাবে ৮ মার্চের ফাইনালও অহমদাবাদ থেকে কলম্বোয় সরে যেতে পারে পাকিস্তান খেললে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৫ মার্চ, মুম্বইয়ে। বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সূচি:

৭ ফেব্রুয়ারি: বনাম আমেরিকা, মুম্বই (সন্ধ্যা ৭টা)
১২ ফেব্রুয়ারি বনাম নামিবিয়া, দিল্লি (সন্ধ্যা ৭টা)
১৫ ফেব্রুয়ারি বনাম পাকিস্তান, কলম্বো (সন্ধ্যা ৭টা)
১৮ ফেব্রুয়ারি বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ (সন্ধ্যা ৭টা)

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles