Wednesday, April 29, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেই সামি!‌ অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পন্থ, দলে বাংলার অভিমন্যু, আকাশদীপ!

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। চোট সারিয়ে ফিরেছেন ঋষভ পন্থ। দু’টি চার দিনের ম্যাচে তিনিই দলের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়েই হয়তো আবার ভারতীয় দলে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডে চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর আর খেলতে পারেননি পন্থ। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলে জায়গা পেয়েছেন। তাঁকেই অধিনায়ক করা হয়েছে। দলে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ। তবে জায়গা পাননি মহম্মদ শামি। এর থেকেই স্পষ্ট, দক্ষিণ আফ্রিকা সিরিজেও নেওয়া হবে না। বেঙ্গালরুতে সেন্টার অফ এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’। প্রথম ম্যাচ শুরু ৩০ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ ৬ নভেম্বর। তার পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ভারতের। প্রথম টেস্ট হবে কলকাতায়। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। সেই সিরিজ়ের আগে ক্রিকেটারদের দেখে নিতে চাইছেন নির্বাচকেরা।

দু’টি ম্যাচেই পন্থ অধিনায়ক। ২৭ জুলাই শেষ বার মাঠে নেমেছিলেন। চোট সারিয়ে ৯৫ দিন পর আবার খেলতে দেখা যাবে। দু’টি ম্যাচেই সহ-অধিনায়ক সাই সুদর্শন। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজেরা দ্বিতীয় ম্যাচে খেলবেন। বাংলার অভিমন্যু ও আকাশদীপকেও দ্বিতীয় ম্যাচের দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচের দলে রয়েছেন অংশুল কম্বোজ, মানব সুথারেরা। ফুলের তোড়া, নাচ, গানে অভ্যর্থনা রোহিত, কোহলিকে! অ্যাডিলেডে দীপাবলির উৎসবের কেন্দ্রে ‘রো-কো’ সামি বাংলার হয়ে রঞ্জি খেললেও তাঁর কথা যে নির্বাচকেরা ভাবছেন না, তা ভারত ‘এ’ দল থেকেই পরিষ্কার। ভারতের সিনিয়র দলে যাঁরা নিয়মিত নন, বা চোট সারিয়ে ফিরছেন তাঁদের প্রথমে ঘরোয়া ক্রিকেট খেলে তার পর মূল দলে জায়গা করতে হয়। সেই কারণেই পন্থকে ভারত ‘এ’ দলে রাখা হয়েছে। সামির কথা নির্বাচকেরা ভাবলে তাঁকেও নেওয়া হত। ভারতীয় জার্সিতে সামির খেলার সম্ভাবনা আর প্রায় নেই।

প্রথম ম্যাচে ভারত ‘এ’ দল— ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি ও সারাংশ জৈন।

দ্বিতীয় ম্যাচে ভারত ‘এ’ দল— ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles