Wednesday, April 29, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

রোনাল্ডো কি খেলবেন গোয়া ম্যাচে? ভারতেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ

সোমবার রাতেই ভারতে চলে আসছে সৌদির ক্লাব আল নাসের। রোনাল্ডো কি খেলবেন গোয়া ম্যাচে? ২২ অক্টোবর এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ রয়েছে আল নাসেরের। সেই ম্যাচ খেলতে সোমবার রাতেই গোয়ায় চলে আসছে গোটা দল। রোনাল্ডো কি থাকবেন সেই বিমানে? ২২ অক্টোবর এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ রয়েছে আল নাসেরের। সেই ম্যাচ খেলতে সোমবার রাতেই গোয়ায় চলে আসছে গোটা দল। সেই দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকবেন কি না তা নিয়ে জল্পনা রয়েছে। শেষ পর্যন্ত যা খবর তাতে রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনা খুবই কম। সৌদি আরবের ক্রীড়া সংবাদপত্র ‘আল রিয়াধিয়া’ জানিয়েছে, গোয়া ম্যাচে রোনাল্ডোকে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে ভারত সফরগামী বিমানে তিনি থাকবেন না। তবে আনুষ্ঠানিক ভাবে এ কথা এখনও জানানো হয়নি। গোয়ার তরফে বহু বার আল নাসেরকে অনুরোধ করা হয়েছিল যাতে রোনাল্ডো ম্যাচটি খেলেন। সম্ভবত সেই অনুরোধে কান দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ২-এ দু’টি ম্যাচ খেলেছে আল নাসের। কোনওটিতেই খেলেননি রোনাল্ডো। তার সঙ্গে আল নাসেরের চুক্তিতেই বলা আছে যে, সৌদি আরবের বাইরে ম্যাচ হলে রোনাল্ডো নিজেই বেছে নিতে পারবেন যে কোনটায় খেলবেন, কোনটায় খেলবেন না। যতই গোয়ার সঙ্গে পর্তুগালের অতীত ইতিহাস থাকুক, রোনাল্ডো তাতে গলেননি বলেই জানা গিয়েছে। মেসির দেশকে হারিয়ে ছোটদের বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো, ট্রফি জয়ের উৎসব লিয়োকেই নকল করে। রোনাল্ডো আসবেন ভেবে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দিন দুয়েক আগে আল ফতেহর বিরুদ্ধে রোনাল্ডো গোল দেখে সমর্থকেরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। তাঁদের সম্ভবত হতাশই হতে হচ্ছে। গোয়ার মুখ্য কর্তা রবি পুষ্কুর জানিয়েছেন, ভারতে সরকারি অতিথির মতোই দেখা হবে আল নাসের দলকে। তাঁদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সে দিকে সরকারের তরফে খেয়াল রাখা হবে।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল তারা। সেই আর্জেন্টিনা সপ্তম বার ট্রফি জিততে পারল না। রবিবার রাতে মরক্কোর কাছে ফাইনালে ০-২ গোলে হেরে গিয়েছে তারা। এটাই মরক্কোর প্রথম বিশ্বকাপ। পরাজিত আর্জেন্টিনা দলকে বার্তা দিয়েছেন লিয়োনেল মেসি। ঘানার পর এই প্রথম আফ্রিকার কোনও দেশ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিল মরক্কো। দেখা গেল, তাদের যুব দলও কম যায় না। মরক্কো এমন গ্রুপ থেকে উঠে এসেছে যেখানে ছিল স্পেন, মেক্সিকো, ব্রাজিলের মতো দেশ। ব্রাজিল গ্রুপ পর্বই পেরোতে পারেনি। স্পেন এবং ব্রাজিলকে হারিয়েছে মরক্কো। এর পর দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ফ্রান্সের মতো দেশকে হারিয়ে ফাইনালে উঠেছিল। হারাল আর্জেন্টিনাকেও। শুধু তাই নয়, ট্রফি নিয়ে মেসিকে নকল করেই উৎসব করেছে তারা।

গোটা ম্যাচেই মরক্কোর দৃষ্টিনন্দন ফুটবল নজর কেড়ে নিয়েছে। নিখুঁত ফাইনাল খেলেছে তারা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ১৫ মিনিটে গোল করেন ইয়াসির জ়াবিরি। সরাসরি ফ্রিকিক থেকে গোল করেন। আর্জেন্টিনার গোলকিপারকে নড়ার সুযোগও দেননি। ২৮ মিনিটে আবার একটি দুর্দান্ত গোল করেন তিনি। এ বার ভলি থেকে। আর্জেন্টিনাও হাল ছাড়েনি। পাল্টা লড়াই করে বেশ কয়েক বার মরক্কোর বক্সে ঢুকে পড়েছিল। কিন্তু মরক্কোর শক্তিশালী রক্ষণ আর্জেন্টিনার সব আক্রমণ রুখে দেয়। মরক্কোর গোলকিপার গোমিস নজর কেড়ে নেন। মরক্কোর খেলা দেখতে কাসাব্লাঙ্কা, ওয়াশিংটন, ব্রাসিলিয়া থেকে সমর্থকেরা এসেছিলেন। ম্যাচের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। আর্জেন্টিনার হারের পরেই সমাজমাধ্যমে বার্তা লেখা একটি স্টোরি পোস্ট করেন মেসি। লেখেন, “মাথা উঁচু করে থাকো তোমরা। অসাধারণ একটা প্রতিযোগিতা খেলেছ। যদিও আমরা সকলে তোমাদের হাতেই কাপ দেখতে চেয়েছিলাম। যে আনন্দ আমাদের উপহার দিয়েছ এবং যে ভাবে গর্বের সঙ্গে নীল-সাদা জার্সির সম্মান রেখেছ, তা আমাদের হৃদয় জয় করে নিয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles