Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

অষ্টমীর রাতে হাওড়ায় চাঞ্চল্য! আলো ঝলমলে রাতেই আততায়ীর দলের হাতে খুন

বাড়ি বিহারের গোপালগঞ্জে। দুর্গাপুজা দেখতেই সস্ত্রীক হাওড়ায় এসেছিলেন ব্যবসায়ী সুরেশ যাদব। নিহত সুরেশ যাদবের স্ত্রী গোপালগঞ্জের প্রাক্তন পঞ্চায়েত প্রধান।বিহার থেকেই পিছু নিয়েছিল আততায়ীর দল! রীতিমতো ছক কষে ব্যবসায়ীর পিছু পিছু ভিন্ রাজ্যে এসেছিল। অষ্টমীর রাতে শেষমেশ তাদেরই হাতে হাওড়ায় প্রকাশ্য রাস্তায় খুন হতে হল ব্যবসায়ীকে। নিহত ব্যবসায়ী সুরেশের বয়স ৫৫র কাছাকাছি। সূত্র মারফত জানা গিয়েছে, ব্যবসায়িক শত্রুতা ছিল বিহারের মাফিয়াদের। সম্ভবত, বেশ কিছু দিন ধরেই তাঁকে খুনের পরিকল্পনাও চলছিল। এর মাঝেই পুজো উপলক্ষে সস্ত্রীক হাওড়ায় আসার পরিকল্পনা করেন সুরেশ। খবর পেয়ে সুরেশের পিছু পিছু হাওড়ার উদ্দেশে রওনা দেয় দুস্কৃতীরাও।তার পর সুযোগ বুঝে অষ্টমীর রাতে হাওড়ার বনবিহারী বসু লেনে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে পালায় তারা। খুনের তদন্তে নেমে পুলিশ জেনেছে, সুরেশের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ছিল। অতীতে সাত-আট বছর জেলও খেটেছিলেন তিনি। বছরদুয়েক আগে গোপালগঞ্জেও তাঁকে লক্ষ করে গুলি চলেছিল। সে যাত্রায় কোনও ভাবে বেঁচে গিয়েছিলেন তিনি। ইতিমধ্যে সুরেশের স্ত্রী ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রাতেই হাওড়া থানায় পৌঁছেছেন পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ বনবিহারী বসু লেনের সন্ধ্যাবাজার এলাকা দিয়ে হেঁটে যায় সুরেশ। সে সময় আচমকা বাইকে চড়ে আসেন এক দল যুবক। তার পর ব্যবসায়ীকে লক্ষ করে পর পর কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন তাঁরা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুরেশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে খুন করল এক দল আততায়ী। মঙ্গল রাতে হাওড়ার বনবিহারী বসু লেনের ঘটনা পুজোর আলোয় জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্ক। নিহত ব্যবসায়ী সুরেশ যাদব বিহারের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুরেশ দুর্গাপুজো দেখতেই পশ্চিমবঙ্গে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ বনবিহারী বসু লেনের সন্ধ্যাবাজার এলাকা দিয়ে সুরেশ হেঁটে যাওয়ার সময়ে। আচমকা বাইকে চড়ে আসেন এক দল যুবক। ব্যবসায়ীকে লক্ষ করে পর পর কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুরেশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় সুরেশকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুজোর রাতে ব্যবসায়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুরেশ মূলত ঘুরতেই হাওড়ায় এসেছিলেন। আততায়ীদেরও বিহার-যোগ?‌ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles