Top 5 This Week

spot_img

Related Posts

টালা প্রত্যয়ে ‘ঠাকুর দেখতে দিতে হচ্ছে ২১৪ টাকা’! অভিযোগ ঘিরে তুঙ্গে বিতর্ক, উল্টে ধামাচাপা পুজোর উদ্যোক্তাদের?

RK NEWZ উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে ‘টালা প্রত্যয়’ অন্যতম। সেই পুজো দেখতে হলে নাকি দর্শনার্থীদের ২১৪ টাকা দিতে হচ্ছে। গত কয়েক দিন ধরেই এই অভিযোগ উঠছিল। পুজো উদ্যোক্তারা অবশ্য জানিয়েছিলেন, জোর করে কারও থেকে টাকা নেওয়া হচ্ছে না। শিল্পী সুশান্ত পালের একটি মিউজ়িক ভিডিয়ো অ্যালবাম যাঁরা কিনছেন, তাঁরাই কেবল ২১৪ টাকা দিচ্ছেন। তার পরেও অবশ্য বিতর্ক থামছে না। বৃহস্পতিবার সকালেও দর্শনার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। মণ্ডপের ভিতর খুব বেশি ভিড় না-থাকলেও ইচ্ছাকৃত ভিড় তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ। দর্শনার্থীদের একাংশের অভিযোগ, যেখান থেকে লাইন শুরু হচ্ছে, সেখানে টাকার কথা বলা হচ্ছে না। কিন্তু মণ্ডপের সামনে গেলে নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে টাকা দিতে বলা হচ্ছে। যাঁরা টাকা দিতে চাইছেন না, তাঁদের অনেক ঘুরিয়ে মণ্ডপের ভিতর ঢোকানো হচ্ছে বলেও অভিযোগ। স্থানীয় সিমলাইপাড়া বাই লেনের বাসিন্দা তাপস মজুমদারের বক্তব্য, পাড়ার বাসিন্দা হওয়া সত্ত্বেও মণ্ডপে ঢোকার জন্য তাঁদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। টাকা না-দিতে চাওয়ায় তাঁর পরিবারের সদস্যদের মণ্ডপের ভিতর ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তাপস। স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারিকে বিষয়টি দেখার আর্জি জানিয়েছেন তিনি। টালা প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছেন ওই পুজো কমিটির অন্যতম কর্তা দেবাশিস সোম। তাঁর দাবি, টালা প্রত্যয় সম্পর্কে নেতিবাচক প্রচার করা হচ্ছে। তাঁর নিশানায় গত বছর পর্যন্ত পুজোর দায়িত্বে থাকা কমিটি। দেবাশিস বলেন, “একটা নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এ বার আমরা স্থানীয় মানুষদের নিয়ে পুজো করছি। যাঁরা এ বার পুজোর দায়িত্বে নেই, তাঁরাই এই সব প্রচার করছেন। যে কেউ আমাদের পুজোয় এসে দেখে যেতে পারেন যে, কোনটা সত্যি, আর কোনটা নয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles