Thursday, July 30, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

পহেলগাঁও কাণ্ডে জঙ্গিদের মদত দেওয়া যুবক জালে!‌ জম্মু-কাশ্মীর পুলিশের জালে ধৃত অভিযুক্ত মহম্মদ কাটারি

অভিশপ্ত দিন ২২ এপ্রিল। পহেলগাঁওতে ধর্ম জিজ্ঞেস করে পর্যটকদের হত্যা করা হয়েছিল। হামলা চালানো সন্ত্রাসীদের লজিস্টিক সহায়তা প্রদানকারী ব্যক্তি গ্রেফতার জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে। পহেলগাঁও মামলায় পুলিশের বড় সাফল্য। জুলাই মাসে অপারেশন মহাদেবের সময় উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের ফরেনসিক বিশ্লেষণের পর সেই স্থানীয় যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম মহম্মদ কাটারি। ধৃতকে আদালতে পেশ করা হবে এবং বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন জানানো হবে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের খতম গত জুলাইয়ের শেষে খতম করে দেয় ভারতীয় সেনা। পহেলগাঁওতে হামলা চালানো জঙ্গি দলের অন্যতম সদস্য ছিল সুলেমান শাহ। অপারেশন মহাদেবে তাকে খতম করা হয়েছে। সুলেমান শাহ আগে পাকিস্তান সেনাবাহিনীর এলিট ইউনিটের কমান্ডো ছিল। পরে সে হাফিজ সইদের দল লস্কর-ই-তৈবায় যোগ দেয়। জঙ্গলে লুকিয়ে থাকার সময় জঙ্গিরা টি৮২ আল্ট্রাস্যাট কমিউনিকেশন ডিভাইস সক্রিয় করেছিল। এটি এক ধরণের স্যাটেলাইট ফোন। পহেলগাঁও হামলার সময় সন্ত্রাসবাদীরা এই স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল। এই যন্ত্র দিয়েই জঙ্গিদের সম্পর্কে জানতে পারে সেনা। সেনাবাহিনী তাদের ওপর নজরদারি চালাতে শুরু করে। এই আবহে সেনা অপেক্ষা করেছিল, কখন সন্ত্রাসীরা এমন একটি জায়গায় যাবে, যেখানে তাদের ফাঁদে ফেলা যাবে। ২৮ জুলাই সকাল ৮টা নাগাদ সেনার একটি ড্রোন সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে রাষ্ট্রীয় রাইফেলস ও প্যারা স্পেশাল ফোর্সের কমান্ডোরা মহাদেব পাহাড়ে উঠতে শুরু করেন। আধ ঘণ্টার মধ্যেই জঙ্গিদের সঠিক অবস্থান জানতে পারে সেনা। বেলা ১১টার দিকে সেনাবাহিনী গুলি চালাতে শুরু করে। প্রথম সন্ত্রাসী নিহত হয় ৪৫ মিনিটের মধ্যে। দুই কিলোমিটার এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে সেনা। প্রায় এক ঘণ্টা পর আরও দুই জঙ্গিকে নিকেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles