Monday, July 27, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

আইএসএলের সম্ভাব্য দিন কবে থেকে?‌ এআইএফএফ এবং এফএসডিএল প্রাথমিক আলোচনায় অস্থায়ী ভাবে চুক্তি বৃদ্ধি

এআইএফএফ এবং এফএসডিএল সোমবারের প্রাথমিক আলোচনায় অস্থায়ী ভাবে চুক্তি বৃদ্ধিতে রাজি হয়েছে। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে প্রতিযোগিতা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আলোচনায় বসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং ফুটবল স্পোর্টস ডেভেপলমেন্ট লিমিটেড (এফএসডিএল)। তাতে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নিয়ে জট কাটার আশা তৈরি হয়েছে। দু’পক্ষের মধ্যে ইতিবাচক এবং সদর্থক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে আগামী আইএসএল। এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। আইএসএলের মূল আয়োজক এফএসডিএলের সঙ্গে অস্থায়ী ভাবে আগামী এপ্রিল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করতে পারে ফেডারেশন। যাতে ২০২৫-২৬ মরসুমের আইএসএল আয়োজন সম্ভব হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে পারে আইএসএল। প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ওড়িশা এফসি, চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসির মতো ক্লাবগুলি ফুটবলার, কর্মীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ক্লাবগুলিকে আইএসএল নিয়ে দ্রুত সদর্থক বার্তা দিতে চাইছেন ফেডারেশন কর্তারা। সূত্রের খবর, প্রতিযোগিতা চলতে পারে এপ্রিল পর্যন্ত।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার বৈঠকে বসেছিল দু’পক্ষ। প্রাথমিক আলোচনায় ভারতীয় ফুটবলের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ করতে রাজি হয়েছে উভয় পক্ষ। মৌখিক একটি প্রস্তাবে সহমত হয়েছেন তাঁরা। ২৮ অগস্ট সুপ্রিম কোর্টে এই যৌথ প্রস্তাব জমা দেওয়া হবে। বিষয়টি বিচারাধীন থাকায় কোনও পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। তবে বুধবার আর এক দফা আলোচনা হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ২৮ আগস্ট। আইএসএলের ১০টি ক্লাব অবনমন শুরুর পক্ষে। তাদের যুক্তি, আই লিগ জিতে আইএসএল খেলার সুযোগ না পেলে বা আইএসএল পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে থাকা দলের অবনমন না হলে, কোনও লিগেই প্রতিযোগিতা থাকবে না। ফুটবলার বা কোচদের মধ্যে গাছাড়া মানসিকতা তৈরি হতে পারে। এআইএফএফ এবং এফএসডিএলের অস্থায়ী চুক্তিতে অবনমন বা উত্থান না থাকলে নতুন সমস্যা হতে পারে। আইলিগের ক্লাবগুলিও প্রতিবাদী হয়ে উঠতে পারে। তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে চান ফেডারেশন কর্তারা।

কলকাতা লিগে জিতল ইস্টবেঙ্গল। মঙ্গলবার জর্জ টেলিগ্রাফকে ৪ গোলে হারাল বিনো জর্জের দল। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল লাল-হলুদ শিবির। অন্য ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে হেরে গেল ডুরান্ড কাপ রানার্স ডায়মন্ড হারবার এফসি। দলগত শক্তির নিরিখে জর্জ টেলিগ্রাফের থেকে অনেক এগিয়ে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। ৪-০ ব্যবধানে জয় তাই অবাক হওয়ার মতো ফল নয়। তবে জর্জের রক্ষণ ভাঙতে লাল-হলুদ ব্রিগেডকে অপেক্ষা করতে হল ১ ঘণ্টারও বেশি। ৬৮ মিনিটে ইস্টবেঙ্গলের পক্ষে প্রথম গোল করেন পিভি বিষ্ণু। ৮৩ মিনিটে ব্যবধান বৃদ্ধি করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এর পর আর ইস্টবেঙ্গলকে আটকাতে পারেননি জর্জের ফুটবলারেরা। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন বিষ্ণু। ইনজুরি টাইমে চতুর্থ গোল করেন মনোতোষ মাঝি। ডেভিড পেনাল্টি মিস না করলে ৫-০ ব্যবধানে জিততে পারত ইস্টবেঙ্গল। এ দিনের জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল লাল-হলুদ শিবির। প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘বি’র লড়াই জমিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস এবং ভবানীপুর। কলকাতা লিগের ম্যাচে হেরে গেল এ বারের ডুরান্ড কাপ রানার্সেরা। ইউনাইটেড স্পোর্টসের কাছে ০-২ ব্যবধানে হারল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার। অন্য দিকে, পুলিশের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতল ভবানীপুর।

গ্রুপ বি-তে নিজেদের ম্যাচ জিতে সুপার সিক্সের লড়াই জমিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস এবং ভবানীপুর। পুলিশের বিরুদ্ধে ৪-০ গোলের ব্যবধানে জিতে তৃতীয় স্থান ধরে রেখেছে ভবানীপুর। অন্যদিকে খানিকটা চমকপ্রদভাবে ডায়মন্ড হারবার এফসিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টস। ফলে গ্রুপ বি-তে ইউনাইটেড স্পোর্টস ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ভবানীপুর তৃতীয় স্থানে। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখনও ইউনাটেড কলকাতা। ডায়মন্ড হারবার ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। সব মিলিয়ে জমে উঠেছে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles