Saturday, July 25, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

অভয়ার বিচার চেয়ে অতন্দ্র রাজ্য,‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘রাত দখলে’ রাজপথে রাত জাগা তিলোত্তমা!‌ কর্মসূচিতে ব্যাঘাত, অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে?‌ অভয়ার বিচার চেয়ে হাজার কণ্ঠে ডাক

অভয়ার বিচার চেয়ে আবার রাত জাগল কলকাতা। এক বছর আগে আজকের দিনেই তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে আছড়ে পড়েছিল প্রতিবাদের ঢেউ। নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল পরিচিত রাজনীতি-কাঠামো। কোনও ব্যানার ছাড়াই এগিয়ে এসেছিল আট থেকে আশি। রাজপথে জনজোয়ার। প্রতিবাদীদের হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট। রয়েছে জাতীয় পতাকাও। দূরদূরান্ত পর্যন্ত কেবলই কালো মাথার সারি। যাদবপুর থেকে শ্যামবাজার, বর্ধমান থেকে ঘাটাল! রাতদখলে ফের জমায়েত। হাবড়া, মেদিনীপুর, বেহালা, হুগলি, দমদম থেকে লেকটাউন, সোদপুর, যাদবপুর, হাওড়া, রাসবিহারী, শ্রীরামপুর। এক বছর আগে ১৪ অগস্ট রাতে পথে নেমেছিল গোটা কলকাতা। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে আবার ‘রাতদখল’। কলকাতা তো বটেই, জেলার বিভিন্ন প্রান্তেও বিচারের দাবিতে পথে মানুষ। অভয়া মঞ্চের ডাকে রাতদখলে শামিল নাগরিকেরাও। মশাল হাতে রাজপথের দখল নিয়েছেন।

রাতদখল কর্মসূচিতে শামিল সকলেই। শহরের রাজপথে মশাল হাতে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে ও জাতীয় পতাকা নিয়ে রাস্তায় মানুষের জমায়েত। চন্দননগর থেকে চুঁচুড়া, কোন্নগর, বলাগড়, সিঙ্গুরে জমায়েত। রাস্তার ধারে জমায়েত করেছেন প্রতিবাদীরা। গোল করে অনেকে দাঁড়িয়ে। গানে, কবিতায় নাটকে চলছে রাতদখল। রাস্তায় ছবি এঁকে এবং স্লোগান লিখেও প্রতিবাদ। আরজি করে নিহত চিকিৎসকের বাড়ির এলাকায় রাতদখল কর্মসূচিতে অভয়া মঞ্চ। ১৪ আগস্ট ফের রাত দখল কর্মসূচির মাঝেই আত্মপ্রকাশ করল নতুন প্রতিবাদী মঞ্চ। এদিন মৌলালির যুব কেন্দ্রে মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টক্স ফোরামের উদ্যোগে একটি গণ কনভেনশন হয়েছে। সেখানেই আত্মপ্রকাশ করে ‘ভয়েস অফ অভয়া: ভয়েস অফ উওমেন’। অভয়া মঞ্চের অন্যতম মুখ ডক্টর পুণ্যব্রত গুঁই অবশ্য বলছেন, ”আমি মনে করি একটাই মঞ্চ হওয়া উচিত দল-মত নির্বিশেষে।”

আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে এবং সার্বিক ভাবে নারী নির্যাতনের প্রতিবাদে হাওড়ার বিভিন্ন এলাকায় অভয়া মঞ্চের ডাকে রাতদখল কর্মসূচি হাওড়ার সাতরাগাছি মোড়, কদমতলা পাওয়ার হাউস মোড়ে জমায়েত থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। রাসবিহারীর মোড়েও রাতদখলের কর্মসূচিতে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরাও। জাতীয় পতাকা এবং ব্যানার হাতে অনেকে পথে নেমেছেন। আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে ব্যানার। মিছিলে হাঁটা।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে রাতদখল কর্মসূচি ঘিরে উত্তেজনা। ‘অভয়া মঞ্চ’-এর উদ্যোগে এই কর্মসূচিতে অভিযোগ, বাধা দেওয়া হয়েছে। অভয়ামঞ্চের দাবি, সোনারপুরে তাদের মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। তারস্বরে মাইক বাজিয়ে কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চলছে। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। দুর্গাপুরে রাতদখলের জমায়েতে ছোটদের অনুষ্ঠান। উপনির্বাচনের ফলপ্রকাশের দিন নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হয় ন’বছরের তমন্না খাতুনের। তৃণমূলের বিজয়মিছিল থেকে তার দিকে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ।

সেই তমন্নার মা আরজি করের ঘটনার বিচারের দাবিতে রাতদখল কর্মসূচিতে যোগ দিয়েছেন শ্যামবাজারের মঞ্চে। শ্যামবাজারের মঞ্চে যোগ কালীগঞ্জে উপনির্বাচনের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত ৯ বছরের বালিকা তামান্নার মায়ের। বিচার না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি দেন তিনি। রাজপথই হয়ে উঠল দ্রোহের ক্যানভাস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অভয়ার জন্য ন্যায়বিচার চেয়ে রাস্তায় তুলি হাতে প্রতিবাদের স্লোগান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles