Saturday, July 25, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

২০১৬ থেকে সম্পর্কে!‌ জর্জিনাকে ‘স্ত্রী’ বলে সম্বোধন ২০২৫ এ?‌ ‘আই ডু’, অবশেষে বিয়ে সেরে ফেললেন রোনাল্ডো ও জর্জিনা?

২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিনের প্রেম বার পরিণতি পেল? রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজের সোশাল মিডিয়া পোস্টে নিশ্চয়তা। আংটি পরা হাতের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জর্জিনা। ক্যাপশনে লেখেন, ‘আই ডু’। বিয়ের সময়ে যে শপথবাক্য পাঠ করা হয়, তার অন্যতম গুরুত্বপূর্ণ বাক্য। বিয়েটা সেরে ফেললেন সিআর সেভেন? ২০১৬ থেকে সম্পর্কে রোনাল্ডো ও জর্জিনা। তাঁদের দুটি সন্তানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ সন্তান আল নাসের তারকার। আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। নিজেদের এনগেজমেন্টের কথা প্রকাশ্যে ঘোষণাও করেনি। রোনাল্ডো বা জর্জিনা কেউই বিয়ে নিয়ে কিছু বলেননি। তবে চলতি বছরের শুরুতে ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন পর্তুগিজ মহাতারকা। জর্জিনার জন্মদিনে ছবি পোস্ট করে রোনাল্ডোর বার্তা ছিল, “মা, সঙ্গী, বন্ধু, স্ত্রী- তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার জ্যোতিতে আমরা আলোকিত হই। তোমার ভালোবাসায় আমরা ভরে উঠি।” জর্জিনাকে ‘স্ত্রী’ বলে সম্বোধন। বিয়েটা সেরে ফেলেই কি জর্জিনাকে ‘স্ত্রী’ বলছেন রোনাল্ডো?

জর্জিনাকে প্রকাশ্যে স্ত্রী বলে ডেকেছেন রোনাল্ডো। নিজের ইউটিউব চ্যানেলে জর্জিনাকে ‘স্ত্রী’ বলে ডাকেন রোনাল্ডো। রোনাল্ডোর হাতের উপর হাত রেখে আংটির ছবি পোস্ট করেছেন জর্জিনা। সঙ্গে ভালোবাসায় ভরা ক্যাপশন, ‘আই ডু। এই জন্মে এবং আমার প্রত্যেকটা জন্মে।’ রোনাল্ডোর সোশাল মিডিয়ায় এই নিয়ে কোনও পোস্ট নেই।সরকারিভাবে এখনও বিয়ের খবর জানাননি রোনাল্ডো। বিয়ে নয়, বাগদান সেরেছেন রোনাল্ডো?‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles