Friday, July 24, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

জল্পনার অবসান!‌ ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল?‌ তিনজনের মধ্যে থেকেই কোচ বাছল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি

ভারতীয় দলের কোচ খালিদ জামিল। জল্পনাতে সিলমোহর। ব্লু টাইগার্সদের হেডস্যর খালিদ জামিল। মানোলো মারকুয়েজের উত্তরসূরি হিসাবে জামশেদপুর এফসির কোচকে বেছে নিল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। ফেডারেশনের তরফে বিবৃতি, ভারতীয় দলের কোচ হতে চেয়ে ১৭০টি আবেদন জমা পড়েছিল। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সেগুলি খতিয়ে দেখে তিনজনের নাম চূড়ান্ত করেছে। তিনজন হলেন খালিদ জামিল, স্টিফন কনস্ট্যান্টাইন এবং স্তেফান তারকোভিচ। তিনজনের মধ্যে একজনকে কোচ হিসাবে বেছে নেবে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। সুনীল ছেত্রীদের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে খালিদ জামিলই। গত চার বছর ধরে দেশের সর্বোচ্চ লিগ, আইএসএলে হেডকোচের পদে রয়েছেন। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের দুই পরামর্শদাতা, প্রাক্তন দুই কোচ আর্মান্দো কোলাসো এবং বিমল ঘোষও ভোট দিয়েছেন জামিলের পক্ষেই। ডিসেম্বরের পর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট সংশয়। ফেডারেশনের অন্দরেও মোটামুটিভাবে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। জামিল কতদিন কোচের পদে থাকবেন?‌ প্রশ্ন উঠছে?‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles