Sunday, July 12, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

অরিজিৎ সিং ২ ঘণ্টার জন্য গাইতে পারিশ্রমিক ১৪ কোটি? জগৎজোড়া খ্যাতিসম্পন্ন শিল্পীর অনুরাগী প্রায় ১৪০ মিলিয়ন

অরিজিৎ সিং। অনুষ্ঠান মানেই মানুষের ভিড়। গানের মূর্ছনা। ভাসেন অনুরাগীরা। অরিজিতের গান মানেই আনন্দ। অবলীলায় আবেগে ভাসা। বিশ্বমানের শিল্পী। জগৎজোড়া খ্যাতি। অথচ থাকেন মাটির কাছাকাছি। শিকড়ের টানে মুম্বই ছেড়ে আসেন জন্মভিটে জিয়াগঞ্জে। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার। সাফল্য ও অর্থ মানুষের মাথা ঘুরিয়ে দেয়। সকলের থেকে আলাদা অরিজিৎ। অর্থ, প্রতিপত্তি ভরপুর। দেখনদারি নেই অরিজিতের। বছরকয়েক আগে একটি গান শোনার অ্যাপে বিদেশি খ্যাতনামী গায়ক-গায়িকাদের পিছনে ফেলে দিয়েছিলেন। তাঁকে অনুসরণ করেন প্রায় ১৪০ মিলিয়ন অনুরাগী। পারিশ্রমিকের প্রশ্নেও নাকি সকলকে পিছনে ফেলে এক নম্বরে। মাত্র ২ ঘণ্টার জন্য গাইতে অরিজিত নিচ্ছেন ১৪ কোটি? নিজের ইউরোপ সফর শুরু করবেন গায়ক। ব্রিটেনের ঐতিহ্যবাহী টোটেনহাম হটসপুর স্টেডিয়ামে গাইবেন। ২০২৪ সালে ব্রিটেনে অনুষ্ঠান অরিজিতের সঙ্গে যুগলবন্দি করেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। গায়ক সোজা চলে আসেন অরিজিতের বাড়িতে। দু’জনে মিলে একটি গানে কোলাবও করেছেন। এ বার ফের ব্রিটেনে অনুষ্ঠান। দু’ঘণ্টার অনুষ্ঠানে নেবেন ১৪ কোটি টাকা। যার ফলে অরিজিৎ অন্য সব গায়কের লাইভ অনুষ্ঠানের দিক থেকে সকলকে ছাপিয়ে গিয়েছেন। জিয়গঞ্জের বাড়ি ছাড়া নাভি মুম্বইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট আছে তাঁর এ ছাড়াও প্রায় ৩ কোটির গাড়ি রয়েছে। যদিও অধিকাংশ সময় স্কুটি করেই ঘুরতে দেখা যায়। পোশাকেও নেই কোনও বাহুল্য। মাটির কাছাকাছি থাকতেই ভালবাসেন গায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles