নিজের জন্মদিনে ইডেনকে দারুন উপহার দিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি। হাজির করলেন বলিউডের শাকিরাকে। ইডেনে ধামাকা। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫.৩৭ মিনিট। বেঙ্গল প্রো টি-২০ লিগের জাঁকজমক উদ্বোধনের সাক্ষী থাকল কলকাতার ক্রিকেটভক্তরা। প্রথম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে কোনও চাকচিক্য ছিল না। কিন্তু বুধ সন্ধেয় ক্রিকেটের নন্দনকানন মাতালেন সুনিদি চৌহান। টানা এক ঘন্টা দশ মিনিট ননস্টপ পারফর্ম করলেন বলিউডের শাকিরা। একাই একশো। অনেক আগে থেকেই শুধু ‘গায়িকা’ ট্র্যাগ গা থেকে ঝেড়ে ফেলেছেন। এখন তিনি একজন কমপ্লিট পারফর্মার। ধুম মাচালে দিয়ে শুরু। বিড়ি জ্বালাইলেতে শেষ। মাঝে একের পর এক হিট গান। মুগ্ধ ইডেনে উপস্থিত হাজার পাঁচেক দর্শক।

সুনিধিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন ভক্তরা। ক্রেজি কিয়া রে, দেশি গার্ল, ইশক সুফিয়ানা, বে ইন্তেহান, বলম সামি, শিলা কি জওয়ানি..তাঁর গানের তালে তালে নাচল ইডেন। শুধু মাত্র আইটেম নম্বর নয়, সুরেলা গানও উপহার দেন সুনিধি। মস্ত থেকে ধুম, মিশন কাশ্মিরের জনপ্রিয় গানের নন স্টপ ঝড়ো পারফরম্যান্স সুনিধির। শুধুমাত্র লেটেস্ট গান নয়, নয়ের দশকের গানও গান। মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। লাফিয়ে, ছুটে বেড়ালেন বলিউডের শাকিরা। যখন মঞ্চে ওঠেন, পড়ন্ত বিকেল। সূর্যাস্তের সময় মায়াবী পরিবেশে সন্ধে ৬.৫০ পর্যন্ত টানা পারফর্ম করলেন।

১১ জুন থেকে ২৮ জুন কলকাতার ঘরোয়া ক্রিকেটের টি-২০ যুদ্ধ। ছেলে এবং মেয়েদের আট দলের বাইশ গজের লড়াইয়ের শুরুতে মাঠে ট্রফি নিয়ে প্রবেশ করলেন ঝুলন গোস্বামী এবং ঋদ্ধিমান সাহা। মঞ্চে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী। এছাড়াও ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ দেবাশিস কুমার। ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি এবং সচিব নরেশ ওঝাও। ছেলে এবং মেয়েদের আট দলের অধিনায়কদের মঞ্চে ডাকা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমন্ত্রিত থাকলেও আসতে পারেননি। ক্রিকেটীয় যুদ্ধের আগে যে আঁচ সুনীধি চৌহান ছড়ালেন মোহময়ী পারফরমেন্স। গতবারের দুই যৌথ বিজয়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস ম্যাচ দিয়ে বেঙ্গল প্রো টি-২০ লিগের ঢাকে কাঠি পড়ে গেল। সুনিধির অনুষ্ঠানের পর ইডেনের অন্দরমহলে কেক কেটে স্নেহাশিস গাঙ্গুলির জন্মদিন উদযাপন করলেন সিএবি আধিকারীকরা।

বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় সংস্করণের ঢাকে কাঠি। বুধেই ইডেনে শুরু হল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন সুনিধি চৌহান। বুধ সন্ধেয় নিজের জমকালো পারফরম্যান্সে ইডেন মাতালেন বলিউডের গায়িকা। একের পর এক হিট গান উপহার দিলেন কলকাতার ক্রিকেটভক্তদের। ঘণ্টা খানেকের পারফর্মেন্সে সুনিধি। মাঠে ট্রফি নিয়ে প্রবেশ করবেন সৌরভ গাঙ্গুলি, ঋদ্ধিমান সাহা এবং ঝুলন গোস্বামী। বিকেল পাঁচটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সাতটায় শুরু ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের দুই যৌথ বিজয়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম দিনই মাঠে মুকেশ কুমার, ঋত্বিক চ্যাটার্জি, সুদীপ কুমার ঘরামী, অঙ্কিত চ্যাটার্জিরা।

বুধবার একটাই ম্যাচ। বৃহস্পতিবার থেকে শুরু মহিলাদের ম্যাচ। যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে হবে মেয়েদের খেলাগুলো। প্রথমদিন দুটো ম্যাচ। সকাল নটায় মুর্শিদাবাদ কুইন্সের মুখোমুখি হারবার ডায়মন্ডস। দুপুর দেড়টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লাক্স শ্যাম কলকাতা টাইগার্স এবং সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। দ্বিতীয় মরশুমে থাকছে ডিআরএস। ছেলেদের লিগে ২৪ জুন পর্যন্ত প্রতিদিন দুটো করে ম্যাচ রয়েছে। ২৫ জুন লিগের শেষ ম্যাচ। ২৬ জুন ছেলেদের দুটো সেমিফাইনাল। ২৮ জুন ফাইনাল। ২৭ জুন যাদবপুর ক্যাম্পাসে মেয়েদের দুটো সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৮ জুন দুপুর দেড়টায় ইডেনেই দু’টি ফাইনাল।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে খেলেছেন না মহম্মদ সামি। ইংল্যান্ড সফরে না থাকা সামিকে ধাক্কা দিয়েছে। কারণ তিনি নিজে ওই টেস্ট সিরিজের জন্য মানসিক প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। চোট সারিয়ে ফেরার পর ভারতীয় দলের হয়ে বেশ ভালোই পারফর্ম করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো বোলিং করেছেন। আইপিএলটা অবশ্য খুব ভালো যায়নি সামির। ভারতীয় ক্রিকেট মহলের একটা বড় অংশ মনে করেছিল, ইংল্যান্ডে সামিকে খুব প্রয়োজন টিমের। ভারতীয় টিম ম্যানজেমেন্টের সিদ্ধান্ত অবাক করার মতোই। এই পরিস্থিতি সামি নিজেও বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে খেলার ব্যাপারে আগ্রহী ছিলেন না বলেই শোনা গেল। রাঢ় টাইগার্সকে এখন সামির বিকল্প খুঁজতে হচ্ছে।

বেঙ্গল প্রো টি ২০ লিগ বাংলার বুকে সাড়া জাগানো টুর্নামেন্ট। ক্রিকেট প্রতিভা তুলে আনার অন্যতম বড় প্ল্যাটফর্ম। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টায় গত বছর থেকে শুভ সূচনা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের। বাংলার এই সর্ববৃহৎ আইপিএল ধাঁচের লিগ। গত বারের মতোই পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতা আইপিএলের ধাঁচে এই টি ২০ লিগ। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ম্যাসকট হল বাংলা সাহিত্যের অন্যতম কমিক ‘বাঁটুল দি গ্রেট’। নায়ারণ দেবনাথের সৃষ্ট চরিত্রকে সামনে রেখে বাংলার ২০ ওভারের লিগকে জনপ্রিয় করতে উদ্যোগী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি। দ্বিতীয় বছরের প্রতিযোগিতার ড্রাফটে ছিল ৮০২ জন ক্রিকেটারের মধ্যে থেকে পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছে দলগুলি। শহরের এক হোটেলে এক জমকালো অনুষ্ঠানে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণে পুরুষদের ৮০২ জন ক্রিকেটারের থেকে বেছে ড্রাফট করা হয়।

সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির উপস্থিতিতে হয় ড্র। সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, যুগ্ম সম্পাদক দেবব্রত দাস, সিএবি ট্যুর, ফিক্সচার এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস সহ বিভিন্ন সিএবি কমিটির চেয়ারপার্সন, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় এবং সিএবির বর্তমান ও প্রাক্তন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভারতের ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি, মহিলা ক্রিকেট আইকন ঝুলন গোস্বামী সহ বিভিন্ন সিএবি কমিটির চেয়ারপারসন, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ কমিটির সদস্য দীপ চ্যাটার্জি, শুভ্রদীপ গাঙ্গুলি, লোপামুদ্রা ব্যানার্জী, কেয়া রায়, সুরজিৎ লাহিড়ী, অম্বরীশ মিত্র, সৌমেন্দু চ্যাটার্জি, জয়দীপ মুখার্জি সহ অন্যান্যরা। দীপ প্রকাশনের কর্ণধার শঙ্কর মণ্ডল, দীপ্তাংশু মণ্ডল প্রমুখ।

বাংলার ক্রিকেট সংস্থার এ বারের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতা। গত বার পুরুষদের সব ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। মহিলাদের প্রতিযোগিতা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। মহিলাদের ফাইনাল হয়েছিল ইডেনে। গত বার পুরুষদের প্রতিযোগিতায় যুগ্ম বিজয়ী হয়েছিল সোবিস্কো স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংস। ইডেনে বৃষ্টির কারণে ফাইনাল খেলার ফয়সালা হয়নি। মহিলাদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। রানার্স হয়েছিল মুর্শিদাবাদ কুইন্স।

গত বারের মতো এ বারও আটটি দল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে খেলবে। লাক্স শ্যাম স্টিল কলকাতা টাইগার্স, হারবার ডায়মন্ডস, রেশমি মেদিনীপুর উইজার্ডস, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, শ্রাচী রাঢ় টাইগার্স বর্ধমান, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্স এবং সোবিস্কো স্ম্যাশার্স মালদা। প্রতিটি দলের পুরুষ ও মহিলাদের দল অংশ নেবে প্রতিযোগিতায়। বেঙ্গল প্রো টি ২০ টুর্নামেন্টের মোট ৮টি ফ্রাঞ্চাইজি দলের ক্রিকেটাররা হলেন —

শ্রাচি রাঢ় টাইগার্স : শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, সুমন্ত গুপ্ত, আশুতোষ কুমার, রবি কুমার, সায়ন শেখর মণ্ডল, কাজী জুনেইদ সাইফি, প্রীতম চক্রবর্তী, গৌরব সিং চৌহান, অভিষেক দাস, সিদ্ধার্থ পতিদার, অভিজিৎ ভগৎ, মহম্মদ সামি, সৈকত দাস, অয়ন ভট্টাচার্য্য, অভিরূপ গুপ্তা, মায়াঙ্ক ঝা।
সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস : আকাশ দীপ, সুরজ সিংহু জয়সওয়াল, বিকাশ সিং, তরুণ গোদারা, অঙ্কুর পল, শুভম চ্যাটার্জি, নুরুদ্দিন মণ্ডল, ইরশাদ আলম, অঙ্কুশ ত্যাগী, সৌরভ পল, মিথিলেশ দাস, রাজু হালদার, পবন, লোকেশ, আদিত্য সিং, শিবম ভারতী, শচিন যাদব।

রশ্মি মেদিনীপুর উইজার্ডস : সুদীপ চ্যাটার্জি, বিবেক সিং, প্রিয়াংশু শ্রীবাস্তব, বৈভব যাদব, ঋত্বিক রায় চৌধুরী, রঞ্জোত সিং খয়রা, রাজকুমার পাল, সৌম্যদীপ মণ্ডল, সন্দীপন দাস জুনিয়র, সৌরভ হালদার, রাহুল কুন্ডু, আকাশ ঘটক, রাহুল গুপ্তা, পঙ্কজ সাউ, ঐশিক প্যাটেল, আয়ুশ ঘোষ, জগমোহন প্রসাদ গুপ্ত
অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স : আমির গনি, কনিষ্ক শেঠ, শাকির হাবিব গান্ধী, প্রমোদ চান্দিলা, সুজিত কুমার যাদব, সাক্ষম শর্মা, যুবরাজ দীপক কেশওয়ানি, শ্রেয়ান চক্রবর্তী, শশাঙ্ক সিং, দীপক কুমার, দেবাংশু পাখিরা, জয়বীর সিং, রোহিত, শচীন চৌধুরী, অরিন্দম ঘোষ, অগ্নিশ্বর দাস, অগ্যস্থ শুক্লা

লাক্স-শ্যাম কলকাতা রয়্যাল টাইগার্স : অভিষেক পোড়েল, করণ লাল, সায়ান ঘোষ, আকাশ পান্ডে, সন্দীপ কুমার তোমর, আয়ুষ কুমার সিং, অনুরাগ তিওয়ারি, মহম্মদ কাইফ, সন্দীপন দাস, দেবপ্রতিম হালদার, রনিত ঘোষ, বিপিন চন্দ্র, হর্ষবর্ধন জাজোড়িয়া, অর্জুন কুমার, সঞ্জীব গোস্বামী, ভৈরব দে সরকার, দ্রোন চ্যাটার্জি
হারবার ডায়মন্ডস : প্রয়াস রায় বর্মন, মনোজ তিওয়ারি, বাদল সিং বালিয়ান, সুভম সরকার, চন্দ্রহাস দাশ, বিশাল ভাটি, কৌশিক মাইতি, গীত পুরী, প্রদীপ কুমার, প্রিয়াঙ্ক প্যাটেল, অভিষেক রমন, রাহুল প্রসাদ, অভিমন্যু ঈশ্বরন, বাল্কেশ যাদব, প্রকাশ কুমার রায়, কৌশিক গিরি, অঙ্কিত চ্যাটাজ্জী, বিজয় শ্রীবাস্তব

মুর্শিদাবাদ কিংস : সুদীপ কুমার ঘরামি, অগ্নিভ পান, সুখমিত সিং, বিকাশ সিং, তৌফিকউদ্দিন মণ্ডল, সাক্ষম চৌধুরী, ঋষভ চৌধুরী, দিলশাদ খান, সৌরভ কুমার সিং, অনিকেত সিং, তন্ময় প্রামাণিক, সৈঈদ ইরফান আফতাব, প্রিয়ম সরকার, কোশিক ঘোষ, নিখিল সিং, অঙ্কিত চ্যাটার্জ্জী, সায়ন পাল
সোবিস্কো স্ম্যাশার্স মালদা : মুকেশ কুমার, হৃত্বিক চ্যাটার্জী, কাইফ আহমেদ, রমেশ প্রসাদ, অখিল, শুভম দে সিনিয়র, গীতিময় বসু, ব্রিজেশ শর্মা, অর্জুন ভরদ্বাজ, অ্যাভিলিন ঘোষ, সুমিত মোহন্ত, বিরাজ কৃষ্ণ, হরসিমার সিং পাতেজা, ভিঙ্কট রাজ, এস কে জানিসার আখতার নিশার, অর্জুন সিং, আদিত্য রায়

বেঙ্গল প্রো টি ২০ টুর্নামেন্টের মোট ৮টি ফ্রাঞ্চাইজি দলের মহিলাদের টুর্নামেন্টের প্রত্যেক দলের ক্রিকেটাররা হলেন —
শ্রাচী রাঢ় টাইগার্স: পিয়ালী ঘোষ (মার্কি প্লেয়ার), সংস্থা বিশ্বাস, বৃস্টি মাজি, প্রীতি মন্ডল, একতা রায় চৌধুরী, পায়েল ভাখারিয়া, শ্রেয়া রায়, পরমা মন্ডল, পম্পা সরকার, শ্রেয়া করার, দিশা গুপ্তা, বিদিশা দে, অদ্রিজা সরকার, সন্দীপ্তা পাত্র, অর্পিতা ভৌমিক, সুস্মিতা মন্ডল।
সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস: প্রিয়াঙ্কা বালা (মার্কি প্লেয়ার), স্নেহা গুপ্তা, তিথি দাস, ঝুম্পা রায়, রত্না বর্মন, অনন্যা হালদার, মৌলি মণ্ডল, অনিন্দিতা নাথ, স্বস্তিকা কুণ্ডু, পূজা অধিকারী, সুমনা মণ্ডল, সুপ্রীতা সরকার, স্নিগ্ধা বাগ, নাফিসা ইয়াসমিন, রিতু গায়েন, সৌমি রায়।

রেশমি মেদিনীপুর উইজার্ডস: রিচা ঘোষ (মার্কি প্লেয়ার), সস্তি মণ্ডল, চন্দ্রিমা বিশ্বাস, মামনি রায়, ইপ্সিতা মণ্ডল, অর্পিতা যাদব, শিবংশী তিওয়ারি, প্রেয়শী পান্ডে, শ্রীলেখা রায়, অন্বেষা সাহা, বিশাখা দাস, নীলাঞ্জনা খাটো বারিক, রোশনি খাতুন, তোরিয়া সিংহ রায়, প্রত্যুষা দে, তিতলি মণ্ডল।
ছবি তুলেছেন অরিন্দম দাস




