মোহভঙ্গ। চাকরি যেতে পারে। চন্দ্রকান্ত পণ্ডিত আর ব্র্যাভোর, বেঙ্কটেশ আইয়ারের। কলকাতা নাইট রাইডার্স কেকেআর ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল। চলতি মরশুমে অনেক বেশি উচ্চাশা ছিল সকলেরই। এবার একেবারে মুখ থুবড়ে পড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হতাশাজনক পারফরম্যান্সে বিরক্ত কেকেআর ভক্তরা। আইপিএলের প্লে-অফের লড়াই থেকে নাইটরা ছিটকে যেতেই শুরু সমালোচনা। শোনা যাচ্ছে, দলে রদবদলের খবরও। বেঙ্কটেশ, রাহানেকে কি পরের মরশুমের জন্য নাও রাখতে পারে কেকেআর? কেকেআর এবার শ্রেয়স আইয়ারের জায়গায় অজিঙ্কা রাহানেকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করে। রাহানের নেতৃত্বে দলটি প্লে-অফে পৌঁছাতেই ব্যর্থ। ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে বিধ্বস্ত। কেকেআর বেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩.৭৫ কোটি টাকা খরচ করার সিদ্ধান্তে সকলেই অবাক। বেঙ্কটেশ এই মরশুমে করেছেন মাত্র ১৪২ রান। মাত্র একটা ম্যাচে ৬০ রান। সূত্রের খবর, বেঙ্কটেশ আইয়ারকে ছেঁটে ফেলা হতে পারে পরের মরশুমে। বদলে অন্য কোনও ব্যাটারকে দলে নিতে চাইছে কেকেআর। নাইটদের এই খারাপ পারফরম্যান্সের পর, কাঠগড়ায় তোলা হয়েছে দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও। কোপ পন্ডিতের উপরেও। কেকেআর-এর হতাশাজনক পারফরম্যান্সের পর চন্দ্রকান্ত পণ্ডিতকে বরখাস্ত করার কথা বিবেচনা করা হচ্ছে। আগামী মরশুমে ইংল্যান্ড এবং কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগ্যানকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে আগ্রহী নাইট কর্তৃপক্ষ। ২০১৫ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ইংল্যান্ড ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছিলেন ইয়ন মরগ্যান। ২০২১ মরশুমে কেকেআর-কে আইপিএলের ফাইনালে নিয়ে গিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল দল। কলকাতার ফ্র্যাঞ্চাইজি তাঁকে খুব সম্মান করে এবং চলতি মরশুমের পরে দলে ফেরাতে পারে। বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো এবং চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য কেকেআর ব্যর্থ। এই মরশুমে কেকেআর প্লেঅফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ড্রেসিংরুমের অনেক খেলোয়াড়ই ব্র্যাভোকে পছন্দ করেন না। ম্যানেজমেন্ট মনে করে, ব্র্যাভো নিজের কাজে সিরিয়াস নন।
ব্যাট হাতে আবার ব্যর্থ ঋষভ পন্ত। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা অখুশি। ২৭ কোটি টাকা পন্ত লখনউ সুপার জায়ান্টসে অত্যন্ত হতাশাজনক ফর্মে। ১৩ ম্যাচে মাত্র ১৩৫ রান করেন। গড় ১২.২৭। পরিসংখ্যানই বলে দিচ্ছে তাঁর ছন্দহীনতার কথা। এমন পারফরম্যান্সের প্রভাব নেতৃত্বেও পড়ছে। উইকেটের পিছনেও আহামরি নন। সঞ্জীব গোয়েঙ্কা হতাশ। সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স লখনউর একানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এখনও টিকে থাকা তিনটি দলের একটি লখনউ সুপার জায়ান্টস। তিন ম্যাচের পরপর হার নিয়ে ভুগছে। প্লে-অফে জায়গা করে নিতে হলে তাদের বাকি সব ম্যাচ জিততেই নিউজিল্যান্ডের পেসার উইল ও’রউর্কের আইপিএল অভিষেক লখনউ-এর জার্সিতে। গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদ এবারের আসরে সেই ছন্দ ধরে রাখতে পারেনি। প্লে-অফ দৌড় থেকে ছিটকে গেছে। গোটা টসে জিতে সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমি আগে বল করব। উইকেট কেমন আচরণ করবে বোঝা যাচ্ছে না, তাড়া করাই ভালো। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, তাই চেষ্টা করছি সেটা ফিরিয়ে আনার। কিছু ইনজুরি সমস্যা ছিল। দলের সবাই স্বীকার করে, সেরাটা দিতে পারেনি। ট্র্যাভিস হেড খেলছে না এবং উনাদকাট ব্যক্তিগত কারণে নেই।’ লখনউ অধিনায়ক ঋষভ পন্ত টসের পরে বলেছিলেন, ‘আমরা এতে কিছু মনে করছি না, ভালো খেলাটাই লক্ষ্য। আমরা প্রতি ম্যাচ ধরেই এগোচ্ছি, অতিরিক্ত চাপ নিচ্ছি না। দল হিসেবে আমরা ভালোভাবে রি-গ্রুপ করেছি এবং একটি ভালো অবস্থানে আছি। আমাদের একটাই পরিবর্তন, উইল ও’রউর্ক অভিষেক করছে।’ প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে লখনউ সুপার জায়ান্টসের ২০৫/৭ রান। মিচেল মার্শ ৩৯ বলে ৬৫ রান ও এইডেন মার্করাম ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে দারুণ শুরু করেও পন্ত ব্যর্থ। নিকোলাস পুরান ২৬ বলে ৪৫ রানের ইনিংস খেললেও বাদোনি, সামাদ, ঠাকুর প্রত্যেকেই ব্যর্থ। আকাশদীপ ছক্কায় রান ২০৫। আগে ব্যাট করে লখনউয়ের ২০৫/৭ রানের জবাবে আট বল বাকি থাকতেই হায়দরাবাদ ২০৬/৪ জয় ছিনিয়ে নিল।
আইপিএলের মহা নিলামে তিন-চারটি দলের সঙ্গে টক্কর দিয়ে ঋষভ পন্থকে কিনেছিলেন সঞ্জীব গোয়েন্কা। খরচ ২৭ কোটি টাকা, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। লখনউ সুপার জায়ান্টস আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদের কাছে হেরে। আইপিএলে ১২ ম্যাচে ১০ পয়েন্টেই লখনউ। বাকি দু’টি ম্যাচ জিতলেও সর্বোচ্চ পয়েন্ট হবে ১৪, প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই। লখনউয়ের বাকি দু’টি ম্যাচে তাতে গুজরাত এবং পাঞ্জাবের সঙ্গে জেতার সম্ভাবনাও কম। দু’টি দলই প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে। দুই দলের কাছেই সুযোগ রয়েছে প্রথম দুয়ে শেষ করার।চারে মুম্বই ১৪ এবং পাঁচে দিল্লি ১৩ যে-ই জিতুক, ১৪-র বেশি পয়েন্ট হয়ে যাবে। ম্যাচ ভেস্তে গেলে মুম্বইয়ের ১৫ পয়েন্ট হয়ে যাবে। চতুর্থ স্থানে আছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে হার্দিকদের পয়েন্ট ১৪। নেট রানরেট +১.১৫৬। পঞ্চম স্থানে দিল্লির পয়েন্ট সমসংখ্যক ম্যাচে ১৩। নেট রানরেট +০.২৬০। মুম্বই ইন্ডিয়ান্সের ২১শে মে, বুধবার, প্রতিপক্ষ দিল্লি। ২৬শে মে, সোমবার, প্রতিপক্ষ পাঞ্জাব। দিল্লি ক্যাপিটালসের মঙ্গলবার, ২০ মে, প্রতিপক্ষ মুম্বই। ২৪শে মে, শনিবার, প্রতিপক্ষ পাঞ্জাব। লখনউ কোনও ভাবেই আর প্লে অফের রাস্তা নেই। নাইট রাইডার্স, হায়দরাবাদ, রাজস্থান ও চেন্নাইয়ের কাছেও আর কোনও সুযোগ নেই। সঞ্জীব গোয়েঙ্কার চোখেমুখে বিরক্তি। পন্থ আউটের পর সঞ্জীব গোয়েঙ্কার প্রতিক্রিয়া আচরণ অসন্তোষজনক। হতাশা থেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন লখনউ মালিক।
ঋষভ বলেন, “এটা আমাদের সেরা মরশুম হতে পারত। কিন্তু দলে প্রচুর শূন্যস্থান আছে। চোট-আঘাতের সমস্যাও আছে। তবে আমরা এই নিয়ে খুব বেশি কথা বলিনি। কিন্তু সেই শূন্যস্থানগুলো পূরণ করা কঠিন হয়েছে। নিলামের পর আমাদের যেরকম পরিকল্পনা ছিল, সেরকম বোলিং আমাদের হয়নি। কিন্তু এটাই ক্রিকেট। কিছু জিনিস আমাদের পক্ষে যাবে, কিছু যাবে না। আমাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো। এই মরশুমে এটাই আমাদের সবচেয়ে ইতিবাচক দিক। প্রথম দিকে আমরা ভালোই খেলেছি। কিন্তু পরের দিকে কাজটা কঠিন হয়ে গিয়েছিল। বাকি দলগুলো সেখানে এগিয়ে যায়। আমি আরও ভালো খেলতে চেয়েছিলাম। যদি আমি ভালো খেলি, তাহলে দল ভালো করবে। আন্তর্জাতিক ক্রিকেটও এই পরিকল্পনায় চলে।”
মাঠের মধ্যে লাগাতার অভদ্রতা। নির্বাসিত লখনউয়ের দিগ্বেশ। বড় অঙ্কের জরিমানা দিতে হবে লখনউ স্পিনারকে। লখনউয়ের দিগ্বেশ রাঠি আগে নোটবুক সেলিব্রেশন করে একাধিকবার বিতর্কে জড়িয়ে দিয়েছেন জরিমানাও। এবার এক ম্যাচের জন্য নির্বাসিত দিগ্বেশ। সেই সঙ্গে বড় জরিমানাও। ২০ বলে ৫৯ রান করা অভিষেক শর্মাকে ফেরান দিগ্বেশই। বিতর্কের সূত্রপাত। প্রথমে অভিষেককে টাটা করে ডাগ আউটের পথ দেখান লখনউ স্পিনার। তারপর নোটবুক সেলিব্রেশনও করেন। এখানেই শেষ নয়। অভিষেক যখন ফিরে যাচ্ছেন, তখন তাঁকে কিছু একটা বলেন দিগ্বেশ। তারপর আর মাথা ঠান্ডা রাখতে পারেননি হায়দরাবাদের ব্যাটার। তেড়ে যান দিগ্বেশের দিকে। দুজনেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। জেরেই বড়সড় শাস্তির মুখে পড়লেন দিগ্বেশ। এর আগেও তাঁকে জরিমানা করে সতর্ক করার পরও অসভ্যতা করায় তাঁকে এবার এক ম্যাচের জন্য নির্বাসিত করা হল। ফলে গুজরাটের বিরুদ্ধে খেলতে পারবেন না। ম্যাচ ফি পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হবে। অভিষেকেরও ম্যাচ ফি পঁচিশ শতাংশ কাটা হবে। আইপিএলের তরফ থেকে বলা হয়েছে, ‘২.৫ ধারার অধীনে এটা তৃতীয়বার লেভেল ১ অপরাধ। দিগ্বেশের নামে দুটি ডিমেরিট পয়েন্ট জুড়েছে। এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুই ডিমেরিট পয়েন্ট জুড়েছিল।’




