Top 5 This Week

spot_img

Related Posts

তাজমহলে ‘বানর-বিভীষিকা’? ‘রাজকীয়’ আড্ডা বানর বাহিনীর!

RK NEWZ বানর কীর্তি!‌ ফোয়ারার জলে জলকেলি থেকে পর্যটকদের হয়রানি….। প্রেমের অমর কীর্তি তাজমহলের শ্বেতপাথরের সৌন্দর্য দেখতে দুনিয়ার নানা প্রান্ত থেকে ভিড় জমান পর্যটকরা। কিন্তু সাম্প্রতিক কালে তাজ চত্বরের দৃশ্য খানিক বদলে গিয়েছে। পর্যটকদের পাশাপাশি সেখানে এখন বিশাল বিশাল বানরবাহিনীরও যেন ‘রাজকীয়’ আড্ডা জমে উঠেছে! সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওয় দেখা যাচ্ছে, তাজমহল চত্বরে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে বানরেরা। পূর্ব, পশ্চিম ও রয়্যাল গেটের আশপাশ যেন কার্যত তাদেরই দখলে চলে গিয়েছে। ফলে তাজ দর্শনের আনন্দ মুহূর্তেই আতঙ্কে বদলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশি-বিদেশি ভ্রমণকারীদের মনে। তাজমহল চত্বর ও তার আশপাশে বানরের সংখ্যা রীতিমতো উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। কয়েক মাস আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল এক মজার অথচ চিন্তার ভিডিও— যেখানে দেখা গিয়েছিল, তীব্র গরমে তাজ চত্বরের জলের ফোয়ারায় ঝাঁপিয়ে পড়ে দিব্যি জলকেলি জুড়েছে একদল বানর। একে অপরকে তাড়া করা থেকে শুরু করে জল ছিটানো, সব মিলিয়ে ফোয়ারা তখন তাদের ‘সুইমিং পুল’! জলকেলি সব সময় নিরীহ থাকছে না। অতীতে দেশি ও বিদেশি উভয় পর্যটকের ওপরই হামলার ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরেই তাজমহল ভ্রমণের সময় বানরের কামড়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল দু’জন পর্যটককে। যাঁদের মধ্যে এক জন ব্রাজিলের ৮৩ বছর বয়সি প্রবীণ পর্যটক এবং অন্য জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ফলে হাতের খাবার বা ক্যামেরা বাঁচিয়ে তাজ দেখাই এখন অনেকের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের তরফে বানর ধরার বা তাড়ানোর চেষ্টার কথা বারবার বলা হলেও বাস্তবে সমস্যার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। তাজমহল চত্বর পরিচালনার দায়িত্বে থাকা বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের অভাবই এই সমস্যার জট আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles