Top 5 This Week

spot_img

Related Posts

এবার মদ কিনতে গেলেই স্বাস্থ্যপরীক্ষা! দোকানের বাইরে স্টেথো হাতে চিকিৎসক?

RK NEWZ মদের দোকানে স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর, আবাগারি দপ্তর ও পুলিশ। এবার থেকে মদ কিনতে গেলেই কিন্তু আগেভাগে হবে স্বাস্থ্যপরীক্ষা। চিকিৎসাকর্মীরা যদি মনে করেন—মদ্যপানে আপনার বিপদ হতে পারে, তবে আপনাকে অ্যালকোহলের বোতল না-ও দেওয়া হতে পারে। এমন অভিনব স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের সাগর জেলার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা মদ কিনতে আসা মানুষদের স্বাস্থ্যপরীক্ষা করার জন্য মদের দোকানের বাইরে স্বাস্থ্য শিবির শুরু করেছেন। মদের দোকানে দোকানে স্বাস্থ্য শিবিরের এই কর্মসূচির যৌথ উদ্যোক্তা জেলা স্বাস্থ্য দপ্তর, আবাগারি দপ্তর এবং পুলিশ। যাঁরা নিয়মিত মদ্যপায়ী, তাঁদের স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা রয়েছে। ওই ব্যক্তিদের মদ্যপানের পরিমাণ কমিয়ে আনার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে মেডিক্যাল টিম বিভিন্ন তহসিলে যাচ্ছে, যেখানে চিকিৎসকরা মদের দোকানের বাইরে টেবিল পেতে গ্রাহকদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। স্বাস্থ্যকর্মীরা অ্যালকোহল কিনতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন, তাঁদের মদ্যপানের অভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করছেন, এমনকী ওই ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন। চিকিৎসকরা প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার পর প্রয়োজনে শারীরিক অবস্থা মূল্যায়নে জন্য রক্তের নমুনাও সংগ্রহ করছেন। সামাজিকমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়েছে, যেখানে দেখা গিয়েছে, মদের দোকানের বাইরে স্টেথোস্কোপ ও স্বাস্থ্যপরীক্ষার সরঞ্জাম-সহ ডাক্তাররা উপস্থিতি রয়েছেন। নেটিজেনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, এভাবে সেই সব মানুষের কাছে পৌঁছনো সম্ভব, যাঁরা অসুস্থতা সত্বেও স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে যান। অনেকে অবশ্য প্রশ্ন তুলেছেন, মদ কিনতে আসা ক্রেতারা এই ধরনের জায়গায় স্বাস্থ্যপরীক্ষা করাতে আগ্রহী হবেন কেন? মধ্যপ্রদেশের সাগর জেলায় বারবার মদ্যপানজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বর মাসেও ‘বিষাক্ত’ মদ খেয়ে ২০ জনের প্রাণ গিয়েছে। প্রশাসনের তদন্তে উঠে আসে, মৃত ব্যক্তিদের কারও কারও স্বাস্থ্যজনিত সমস্যা ছিল। এরপরই নিয়মিত মদ্যপানকারীদের স্বাস্থ্যঝুঁকির দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই মতোই মদের দোকানে বাইরে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। গ্রাহকদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে বিনামূল্যে ওষুধও বিলি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles