Top 5 This Week

spot_img

Related Posts

‌‘কিং’-খানের সেলুলয়েডে বিশ্বজয়! সেরা একশো সুপারস্টারের তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ

RK NEWZ ‘টাইম’ ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’র তালিকায় খান পরিবারের জোড়া চমক। শাহরুখের সঙ্গে বিশ্বমঞ্চে সমাদৃত আরিয়ান খানও। তবে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান কিন্তু একেবারে বাদশাহী মেজাজে ‘কিং সাইজ’ সারপ্রাইজ দিলেন ভক্তদের। পরিবারের জোড়া চমকের পাশাপাশি শাহরুখের জোড়া সাফল্য। একমাত্র ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তাবড় তারকাদের সঙ্গে টক্কর কিং খানের। মেরিলিন মনরো, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসনের মতো দুঁদে শিল্পীদের সঙ্গে একমাত্র ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত সুপারস্টার শাহরুখ খান। ‘ভ্যারাইটি’র বিচারে সর্বকালের ১০০ জন সেরা চলচ্চিত্র তারকার তালিকায় ৯২তম স্থানাধিকারী ‘কিং’ শাহরুখ। অনুরাগীদের পাখির চোখ শাহরুখ অভিনীত ছাব্বিশের আসন্ন ছবি ‘কিং’। তার আগেই ‘কিং’-এর বিশ্বজয়। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবিটিকে তাঁর অভিনয় কেরিয়ারের সেরা ছবি হিসেবে মান্যতা দিয়েছে আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ভ্যারাইটি’। উল্লেখযোগ্য বিষয়, সেলুলয়েডের সেরা একশো সুপারস্টারের তালিকায় অন্য কোনও ভারতীয় অভিনেতা স্থান পাননি। তালিকার পয়লা নম্বরে রয়েছেন মেরিলিন মনরো। প্রথম দশে রয়েছেন যথাক্রমে হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়েটিয়ার, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি সিনেমার কিংবদন্তি তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড। সমসাময়িক তারকাদের মধ্যে একশোর তালিকায় রয়েছেন, জুলিয়া রবার্টস, অড্রে হেপবার্ন, রবার্ট ডাউনি জুনিয়র, এমা স্টোন, কেট উইন্সলেট, রবার্ট প্যাটিনসন-সহ নামজাদা বহু তারকা। জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন, জেন্ডায়ারের মতো তাবড় তারকাদের পিছনে ফেলে ৯২ নম্বর স্থান দখলকারী একমাত্র ভারতীয় অভিনেতা শাহরুখ খান। বিশ্ব চলচ্চিত্রের নামী তারকাদের পাশে একমাত্র ভারতীয় হিসেবে শাহরুখ খানের এই উপস্থিতি নিঃসন্দেহে ভারতীয় সিনেমার জন্যও এক উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতীয় চলচ্চিত্রের প্রকৃত ‘কিং’ শাহরুখ, তা বললে অত্যুক্তি হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles