Top 5 This Week

spot_img

Related Posts

উড়ছে লাল পতাকা!‌ সমুদ্র ভয়াবহ রূপ?‌ পুরীর মন্দিরে পুজোর নিয়মেও বদল! চূড়ান্ত পদক্ষেপ প্রশাসনের

RK NEWZ সমুদ্র ভয়াবহ রূপ নিয়ে উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে, গর্জন করছে সমুদ্র। বিপদের আশঙ্কায় সৈকতে লাল পতাকা টাঙানো হয়েছে। পর্যটকদের সমুদ্র সৈকতে যাওয়ার ওপর জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদেরও সমুদ্রে নামতে বারণ করা হয়েছে ওড়িশা সরকারের তরফ থেকে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বদলে গিয়েছে পুরীর আবহাওয়া। অন্ধ্র নয়, পুরীর কাছে ওড়িশার গোপালপুরে ল্যান্ডফল করবে আকভান। গতকাল সকাল থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আজ থেকে চূড়ান্ত সতর্কতা। পর আজ সকাল থেকে জগন্নাথধাম পুরীতে শুরু হয়েছে কোথাও মুষলধারে, আবার কোথাও হালকা বৃষ্টি। সম্ভাব্য দুর্যোগ ও যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চূড়ান্ত সতর্কতা ও প্রস্তুতি নিয়েছে ওড়িশা প্রশাসন, দমকল বিভাগ এবং লাইফগার্ডরা। সমুদ্র ভয়াবহ রূপ নিয়ে উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে, গর্জন করছে সমুদ্র। বিপদের আশঙ্কায় সৈকতে লাল পতাকা টাঙানো হয়েছে। পর্যটকদের সমুদ্র সৈকতে যাওয়ার ওপর জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদেরও সমুদ্রে নামতে বারণ করা হয়েছে ওড়িশা সরকারের তরফ থেকে। পর্যটকরা যাতে কোনোভাবেই সৈকতে না যান, সেদিকে কড়া নজর রাখছেন লাইফগার্ড ও প্রশাসনের কর্মীরা। পুরী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সৈকতে সতর্ক অবস্থানে রয়েছে দমকল বিভাগ। যেকোনো জরুরি পরিস্থিতি বা উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে দমকল কর্মী ও আধিকারিকদের। ঘূর্ণিঝড় ‘আকওয়ান’-এর কথা মাথায় রেখে পুরী শহরজুড়ে গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি পুরীর মন্দিরের দর্শন ও পরিচালনার ক্ষেত্রেও বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে।
অন্যদিকে, ওড়িশা উপকূলের পাশাপাশি দিঘার লাগোয়া সৈকত সংলগ্ন তালসারি থানা এলাকাতেও সতর্কতামূলক মাইক প্রচার শুরু হয়েছে। মৎস্যজীবীদের নিরাপদ স্থানে সরে যাওয়া ও সমুদ্রে না নামার বিষয়ে সচেতন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles