Top 5 This Week

spot_img

Related Posts

আইএসএলের ফিরতি পর্বের সূচিতে ডার্বি ২৮ ফেব্রুয়ারি!‌ মোহনবাগানের প্রথম ম্যাচ ২৩ জানুয়ারি, প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স

RK NEWZ আইএসএলের ফিরতি লেগের ডার্বি ২৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার ফিরতি লেগের সূচি প্রকাশ করা হয়েছে। যুবভারতীতে ফিরতি লেগের ডার্বি শুরু হবে সন্ধ্যা ৭.৩০ থেকে। ফিরতি লেগ শুরু হবে ২২ জানুয়ারি থেকে। এই পর্বে মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে ২৩ জানুয়ারি। কোচির মাঠে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। পরের দিন নামছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে বিকালে প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। মোহনবাগানের পরের ম্যাচ চেন্নাইতে ৩০ জানুয়ারি চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। একই দিনে ঘরের মাঠে সন্ধ্যায় বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। লাল-হলুদ এরপর ৫ ফেব্রুয়ারিতে অ্যাওয়ে ম্যাচে নামবে পাঞ্জাবের বিরুদ্ধে। একদিন পর মোহনবাগান ৬ ফেব্রয়ারি নামবে ঘরের মাঠে এসসি দিল্লির বিরুদ্ধে। ৯ ফেব্রুয়ারি দিল্লির মাঠে ইস্টবেঙ্গল নামছে। এরপর ১২ ফেব্রুয়ারি যুবভারতীতে মোহনবাগানের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। ১৮ ফেব্রুয়ারি ঘরের মাঠে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্টার কাশি। ২০ ফেব্রুয়ারি যুবভারতীতে মোহনবাগান খেলবে নর্থইস্টের বিরুদ্ধে। ২৮ ফেব্রুয়ারি ডার্বি। এর পর মোহনবাগান নামবে ৫ মার্চ। প্রতিপক্ষ ইন্টার কাশী। ৭ মার্চ ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ১২ মার্চ ঘরের মাঠে ইস্টবেঙ্গলের খেলা চার্চিলের বিরুদ্ধে। মোহনবাগান অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে দু দিন পর। ওড়িশার মাঠে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে ১৯ মার্চ।

একদিন পর মোহনবাগান ঘরের মাঠে খেলবে চার্চিলের বিরুদ্ধে। ৪ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লিতে নামবে মোহনবাগান। ৭ এপ্রিল গোয়ার মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ১০ এপ্রিল মোহনবাগানের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। একইদিনে ইস্টবেঙ্গল গুয়াহাটিতে নর্থইস্টের বিরুদ্ধে খেলবে। শেষ রাউন্ডের ম্যাচের দিন ঘোষণা করা হয়নি।

মোহনবাগানের সূচি:
২৩ জানুয়ারি (সন্ধে ৭.৩০ মিনিট) বনাম কেরালা ব্লাস্টার্স
৩০ জানুয়ারি (বিকেল ৫টা) বনাম চেন্নাইয়িন এফসি
৬ ফেব্রুয়ারি (বিকাল ৫টা) বনাম এসসি দিল্লি
১২ ফেব্রুয়ারি (সন্ধে ৭.৩০ মিনিট) বনাম এফসি গোয়া
২০ ফেব্রুয়ারি (বিকাল ৫টা) বনাম নর্থইস্ট ইউনাইটেড
২৮ ফেব্রুয়ারি (সন্ধে ৭.৩০ মিনিট) বনাম ইস্টবেঙ্গল
৫ মার্চ (বিকেল ৫টা) বনাম ইন্টার কাশী
১৪ মার্চ (সন্ধে ৭.৩০ মিনিট) বনাম বেঙ্গালুরু এফসি
২০ মার্চ (বিকাল ৫টা) বনাম চার্চিল ব্রাদার্স
৪ এপ্রিল (বিকাল ৫টা) বনাম পাঞ্জাব এফসি
১০ এপ্রিল (সন্ধে ৭.৩০) বনাম মুম্বই সিটি এফসি

ইস্টবেঙ্গলের সূচি:
২৪ জানুয়ারি (বিকেল ৫টা) বনাম চেন্নাইয়িন এফসি
৩০ জানুয়ারি (সন্ধে ৭.৩০ মিনিট) বনাম বেঙ্গালুরু এফসি
৫ ফেব্রুয়ারি (বিকাল ৫টা) বনাম পাঞ্জাব এফসি
৯ ফেব্রুয়ারি (সন্ধে ৭.৩০) বনাম এসসি দিল্লি
১৮ ফেব্রুয়ারি (সন্ধে ৭.৩০) বনাম ইন্টার কাশী
২৮ ফেব্রুয়ারি (সন্ধে ৭.৩০ মিনিট) বনাম মোহনবাগান
৭ মার্চ (সন্ধে ৭.৩০ মিনিট) বনাম কেরালা ব্লাস্টার্স
১২ মার্চ (বিকাল ৫টা) বনাম চার্চিল ব্রাদার্স
১৯ মার্চ (সন্ধে ৭.৩০ মিনিট) বনাম ওড়িশা এফসি
৭ এপ্রিল (সন্ধে ৭.৩০ মিনিট) বনাম এফসি গোয়া
১০ এপ্রিল (বিকাল ৫টা) বনাম নর্থইস্ট ইউনাইটেড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles