Top 5 This Week

spot_img

Related Posts

মুম্বই শিবিরকে তাতিয়ে দিলেন আইপিএস মনোজ!‌ সূর্যকুমারদের সঙ্গে সাক্ষাৎ ‘টুয়েলভ্থ ফেল’ সিনেমার আসল নায়কের

RK NEWZ পুলিশ আধিকারিক হিসাবে এখন মুম্বইয়েই কর্মরত তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর আগে আইপিএস মনোজ শর্মাকে দিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করল মুম্বই। এই মনোজের জীবন অবলম্বনেই তৈরি হয়েছে বলিউডি সিনেমা ‘টুয়েলভ্থ ফেল’। তাঁর কথা শুনতে পেরে আপ্লুত ক্রিকেটারেরা। ছিলেন মনোজের স্ত্রী শ্রদ্ধা শর্মাও। এমসিএ সভাপতি অজিঙ্ক নায়ক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, “জীবনে যারা উন্নতি করতে চায়, সেই ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের জন্য এই আয়োজন করা হয়েছিল। ঘরোয়া ক্রিকেটের সূচির বাইরেও এ রকম কর্মসূচি আমরা করে থাকি। এটা তারই একটা অঙ্গ। মনোজ স্যর এবং শ্রদ্ধা ম্যাডামকে আমন্ত্রণ জানাতে চেয়েছিলাম, যাতে নিজেদের জীবনের বাধা অতিক্রম করে সফল হওয়ার গল্প সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন ওঁরা। আমরা ক্রিকেটারদের বোঝাতে চেয়েছি, দায়বদ্ধ থাকলে জীবনে যে কোনও কিছুই অর্জন করা সম্ভব। শত বাধা এলেও স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়া উচিত।”মনোজ এই মুহূর্তে মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার পদে রয়েছেন। শ্রদ্ধা রয়েছেন মুম্বই কাস্টমসে। মুম্বইয়ের ক্রিকেটারদের মধ্যে সূর্যকুমার ছাড়াও সরফরাজ় খান, শার্দূল ঠাকুর এবং বাকিরা ছিলেন। কী ভাবে সাফল্যের পর শান্ত থাকতে হয়, তা নিয়ে ভাষণ দিয়েছেন মনোজ। খারাপ সময়ে পা মাটিতে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। অন্য কিছুতে মন দিতে বারণ করেছেন। মুম্বইয়ের ক্রিকেটার মুশির খান বলেন, “বেশ মজার সময় কাটল। আমরা সিনেমা দেখলেও ওঁকে সামনে থেকে দেখা এবং কথা শোনা দারুণ অভিজ্ঞতা। জীবনে কী ভাবে নম্র থাকতে হবে তা শিখিয়েছেন মনোজ স্যর।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles