RK NEWZ হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ পদযাত্রার। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিনে ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতে হাওড়ায় আয়োজিত হল বিশেষ ওয়াকাথন। শনিবার সকালে হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে আয়োজন করা হয় বিশেষ পদযাত্রার। হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির সেক্রেটারি সোশ্যাল অ্যাফেয়ার্স জয়তী ভট্টাচার্য বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটাচলা, শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশিষ্ট চিকিৎসক গুরুপ্রসাদ ভট্টাচার্য বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। চিকিৎসক সঞ্জয় কে সাহা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শারীরিক পরিশ্রম ও নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। চিকিৎসক মৃদুল বেরা বলেন, সচেতনতার মাধ্যমে এই রোগ নিয়েও সুস্থ জীবন কাটানো সম্ভব। ১৯২২ সালে ইনসুলিন আবিষ্কারক স্যার ফ্রেডেরিক ব্যানটিং-এর জন্মদিন অর্থাৎ ১৪ নভেম্বরকে ডায়বেটিস দিবস হিসেবে বেছে নেওয়া হয়। ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবের মাধ্যমে দিনটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায় এবং ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়।






