Top 5 This Week

spot_img

Related Posts

বাংলার ক্রীড়ার ভবিষ্যৎ গড়ার উদ্যোগ!‌ অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ও কালীঘাট ক্লাব ঐক্যবদ্ধ!‌

RK NEWZ বাংলার ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঐতিহ্যবাহী কালীঘাট ক্লাবের সঙ্গে ক্রীড়াক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।এই যৌথ উদ্যোগের লক্ষ্য, ক্লাবের দীর্ঘদিনের ক্রীড়া ঐতিহ্য এবং বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান ক্রীড়া পরিকাঠামো ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতাকে একসূত্রে বেঁধে রাজ্যের প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের সামনে নতুন সুযোগ তৈরি করা। বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠক ও আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিক, কালীঘাট ক্লাবের প্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাইস-অ্যাডামাস গোষ্ঠীর চেয়ারম্যান অধ্যাপক (ড.) সমিত রায়, অ্যাডামাস টেক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড ও অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টসের ডিরেক্টর রজত শুভ্র রায় ও সৌম্য শুভ্র রায়, কালীঘাট ক্লাবের প্রতিনিধি বাবলু কোলে, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের ডিরেক্টর রঞ্জন ভট্টাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শোভন ভট্টাচার্য। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য প্রাথমিক স্তর থেকেই ক্রীড়া প্রতিভার সন্ধান, পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা, উন্নত অনুশীলন পরিকাঠামো গড়ে তোলা এবং তরুণ খেলোয়াড়দের আরও বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। কালীঘাট ক্লাবের দীর্ঘদিনের ক্রীড়া ঐতিহ্যের সঙ্গে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সম্পদ ও পরিকাঠামোর সমন্বয়ে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে অধ্যাপক ড:‌ সমিত রায় বলেন, “ঐতিহ্যবাহী কালীঘাট ক্লাবের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব বাংলার ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্লাবের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও ক্রীড়া পরিকাঠামোর সমন্বয়ের মাধ্যমে আমরা তরুণ প্রতিভাদের তুলে আনতে এবং খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের আরও বেশি সুযোগ করে দিতে চাই।” অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টসের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, দাবা ও ব্যাডমিন্টনে নিজেদের উপস্থিতি ক্রমশ বিস্তৃত করেছে বিশ্ববিদ্যালয়। খেলোয়াড়দের সাফল্যের তালিকায় রয়েছে খেলো ইন্ডিয়ায় অংশগ্রহণ, পরপর দু’বার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ জয়। ২০২৫ সালে পুরুষদের দল এবং ২০২৬ সালে মহিলাদের দল এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। পাশাপাশি পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও দাবা প্রতিযোগিতাতেও শিরোপা জিতেছে তারা। এই সাফল্য প্রতিযোগিতামূলক ক্রীড়ার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটিয়ে শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকেই তুলে ধরছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দলের নতুন জার্সির আনুষ্ঠানিক উন্মোচন। বাংলার ক্রীড়ার ভবিষ্যৎ গড়ার অভিন্ন লক্ষ্য নিয়ে দুই প্রতিষ্ঠানের একজোট হওয়ার প্রতীক হয়ে ওঠে এই আয়োজন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে আগামী দিনের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা, রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আরও মজবুত করা এবং ভবিষ্যতের চ্যাম্পিয়ন তৈরির জন্য একটি দীর্ঘস্থায়ী মঞ্চ গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

অ্যাডামাস শুধু পড়াশুনাতেই নিজেদের আবদ্ধ রাখে না। খেলাধুলাতেও সমান গুরুত্ব দেয়। ফুটবল এবং ক্রিকেটের অ্যাকাডেমি রয়েছে। বেঙ্গল টি২০ লিগে নিজস্ব দলও আছে অ্যাডামাসের। এবার কালীঘাট ক্লাবের সঙ্গে যুক্ত হল এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।এই অংশীদারিত্বের মূল লক্ষ্য প্রাথমিক স্তর থেকেই ক্রীড়া প্রতিভার সন্ধান, পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা, উন্নত অনুশীলন পরিকাঠামো গড়ে তোলা এবং তরুণ খেলোয়াড়দের আরও বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টসের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, দাবা ও ব্যাডমিন্টনে নিজেদের উপস্থিতি ক্রমশ বিস্তৃত করেছে বিশ্ববিদ্যালয়। খেলোয়াড়দের সাফল্যের তালিকায় রয়েছে খেলো ইন্ডিয়ায় অংশগ্রহণ, পরপর দু’বার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ জয়। ২০২৫ সালে পুরুষদের দল এবং ২০২৬ সালে মহিলাদের দল এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। পাশাপাশি পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও দাবা প্রতিযোগিতাতেও শিরোপা জিতেছে তারা।এই অংশীদারিত্বের মাধ্যমে আগামী দিনের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা, রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আরও মজবুত করা এবং ভবিষ্যতের চ্যাম্পিয়ন তৈরির জন্য একটি দীর্ঘস্থায়ী মঞ্চ গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles