Top 5 This Week

spot_img

Related Posts

ফিফার বিশেষ কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার সুনীল ছেত্রী! বিশ্ব ফুটবল সংস্থার উদ্যোগে শামিল, উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক

RK NEWZ ফিফার বিশেষ কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার সুনীল ছেত্রী। প্রাক্তন ভারত অধিনায়ক প্রায় দু’দশকের ফুটবল কেরিয়ারে দেশের হয়ে একের পর এক নজির গড়েছেন। এবার মাঠের বাইরেও সমান সাবলীল সুনীল ছেত্রী। ফিফার বিশেষ কর্মসূচিতে শামিল হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ফিফার ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় সংস্করণে একমাত্র পুরুষ সদস্য হিসাবে যোগ দিলেন। ২০২৫ সালে কেবলমাত্র মহিলা ফুটবলারদের নিয়ে শুরু হয় এই কর্মসূচি। এবার তার পরিধি বাড়িয়ে বিশ্বের ১৩ জন ফুটবলারকে নিয়ে তৈরি হয়েছে দ্বিতীয় ব্যাচ। তাঁদের মধ্যে সুনীল ছেত্রী-সহ ১১ জন গত জুনে আমেরিকার বস্টনে তিন দিনের ‘ইমপ্যাক্ট অ্যাক্সিলারেটর ওয়ার্কশপ’-এ যোগ দিয়েছিলেন। ফুটবলারদের পরিচিতিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পথ দেখানোই এই কর্মসূচির লক্ষ্য। সুনীলের সঙ্গে এই প্রোগ্রামে রয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার আলেক্সিয়া পুতেয়াস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং, নাইজেরিয়ার রশিদাত আজিবাদে, ব্রাজিলের গাবি নুনেসের মতো তারকারা। ফিফার এই উদ্যোগে শামিল হতে পেরে উচ্ছ্বসিত সুনীল। তাঁর কথায়, “এই সুযোগ পেয়ে আমি সত্যিই খুব খুশি। এখানে যা শিখব, তা বাস্তবে প্রয়োগ করার জন্য মুখিয়ে। আমার মনে হয় না, এখানে নারী ও পুরুষের মধ্যে কোনও পার্থক্য রয়েছে। আমরা বিভিন্ন দেশের অসাধারণ ব্যক্তিত্ব এবং প্রথম সারির ফুটবলারদের সঙ্গে একত্র হয়েছি।” বস্টনের তিন দিনের কর্মসূচিতে নিজেদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সুনীলরা। পাশাপাশি কোন সামাজিক বিষয়গুলি তাঁদের কাছে গুরুত্বপূর্ণ, তা চিহ্নিত করেছেন অংশগ্রহণকারীরা। সুনীলদের সঙ্গে দেখা করেছিলেন ফিফার চিফ ফুটবল অফিসার জিল এলিস। তিনি বলেন, “খেলোয়াড় বা কোচ হিসাবে আমরা গোটা কেরিয়ারে পারফরম্যান্স দিয়ে নিজেদের একটা সুনাম তৈরি করতে ব্যস্ত থাকি। গুরুত্বপূর্ণ সেভ, জয়সূচক গোল কিংবা শেষ মুহূর্তের ট্যাকল – এসবই আমাদের পরিচিতি তৈরি করে। কিন্তু আমাদের নিজেদের একটা প্রশ্ন করা প্রয়োজন, খেলার বাইরেও মানুষ হিসাবে আমরা সমাজের জন্য কী অবদান রেখে যাচ্ছি?” উল্লেখ্য, ডিসেম্বরে লন্ডনে ফের একত্রিত হবেন সুনীলরা। অনেকেই হয়তো ভার্চুয়ালি থাকবেন। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে তাঁদের। তরুণ ফুটবলারদের সামাজিক শিক্ষা দিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে ফুটবলের নিয়ামক সংস্থা। সেখানে প্রথম পুরুষ ফুটবলার হিসাবে যোগ দিলেন সুনীল ছেত্রী।

এই সুযোগ পেয়ে খুব খুশি সুনীল বলেন, “এই সুযোগ পাওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ। নতুন অনেক কিছু শিখেছি। সেগুলো কাজে লাগাব। আমার মনে হয় না, পুরুষ ও মহিলার মধ্যে কোনও তফাত রয়েছে। বিভিন্ন দেশের ফুটবলারদের সঙ্গে দেখা হয়েছে। অন্য রকমের অভিজ্ঞতা হয়েছে।” ফিফার এই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হল ফুটবলারদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য ও সমাজ সম্পর্কে সচেতন করা। যাঁরা রয়েছেন তাঁরা নিজেদের অভিজ্ঞতা, লড়াই, সমস্যার কথা খুলে বলেছেন। প্রত্যেকের অভিজ্ঞতা সকলে শুনেছেন। তাতে নতুন কিছু শিখেছেন। ফুটবলের শিক্ষা সমাজগঠনেও যে কাজে লাগে তা দেখানোর জন্যই এই কর্মসূচি শুরু করেছে ফিফা। সেখানেই ডাক পেয়েছেন সুনীল। ২০২৫ সাল থেকে শুরু হয়েছে ফিফা প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম। প্রথম বছর শুধুমাত্র মহিলা ফুটবলারদের ডাকা হয়েছিল এই প্রোগ্রামে। এ বারই প্রথম কোনও পুরুষ ফুটবলার ডাক পেয়েছেন। বিশ্বের ১৩ জন ফুটবলার রয়েছেন এই প্রোগ্রামে। তার মধ্যে সুনীল-সহ ১১ জন জুন মাসে বস্টনে তিন দিনের একটি ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। এটি ফিফার একটি বিশেষ কোর্স। সমাজকে বদলের জন্য ফুটবলারেরা যাতে আওয়াজ তুলতে পারেন, তার জন্য এটি একটি মঞ্চ। সুনীল ছাড়া যাঁরা এই তালিকায় রয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম মহিলাদের বিশ্বকাপজয়ী স্পেনের ফুটবলার আলেক্সিয়া পুটেলাস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েম্যাং, নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে ও ব্রাজ়িলের গ্যাবি নুনেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles