Top 5 This Week

spot_img

Related Posts

দিওয়ালির আগেই ঢুকবে অন্নপূর্ণার ৩ হাজার!‌ বেকার যুবক-যুবতীদের জন্য আসছে ‘ভরসা প্রকল্প’

RK NEWZ রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সংকল্পপত্রে থাকা ‘ভরসা প্রকল্প’ শুরু বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করার পর তা চূড়ান্ত হলে প্রকল্প নিয়ে পদক্ষেপ করা হবে। বুধবার নবান্নে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গ্রাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট যুবক-যুবতীদের জন্য ভরসা স্কিমের কাজ চলছে। তবে, প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। যুবসাথী প্রকল্পের ধাঁচেই এই প্রকল্পটি হবে বলে অনুমান করা হচ্ছে। ১৩ তারিখ আরও একটি অনুষ্ঠান আছে। সেদিন ৭ লক্ষ কুড়ি হাজার পশ্চিমবঙ্গ আবাস প্রাপকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। প্রায় ৪২০০ কোটি টাকা দেওয়া হবে এর জন্য। ৪ কোটি ২০ লক্ষ পশ্চিমবঙ্গের নাগরিকদের আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হয়েছে। চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত ২ লক্ষ ২০ হাজার মানুষকে আয়ুষ্মান ভারতের চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে থাকা ৬ হাজার জন আয়ুষ্মান ভারতের চিকিৎসা পেয়েছে। তার জন্য ভারত সরকারের ৬০% এবং রাজ্য সরকারের ৪০% অর্থাৎ রাজ্য সরকার ২৩ কোটি টাকা ব্যয় করেছে। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের বাবর নামাঙ্কিত কোন মসজিদ করা যাবে না। বাবরকে সরাসরি লুটেরা বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অনেক কৃতী মানুষ আছেন মুর্শিদাবাদের। তাদের নামে বানাতে পারেন। কিন্তু বাবরের নাম যদি থাকে তাহলে প্ল্যান বা পারমিশন কিছু মিলবে না। এই নির্দেশ জেলার ডিএমকে স্পষ্টভাবে দেওয়া রয়েছে।” দিওয়ালির আগেই ঢুকবে অন্নপূর্ণা-সহ অন্যান্য সামাজিক প্রকল্পের টাকা। বুধবার রাতে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেওয়ালির আগে ৮৪ লক্ষ বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, ৩ লক্ষ লোকপ্রসার শিল্পী ভাতা, ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণা যোজনার টাকা বা ভাতা ট্রান্সফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্নপূর্ণার ৩ হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সাধারণত মাসের দ্বিতীয় সপ্তাহে আসে। তবে কালীপুজো ও দিওয়ালি ৮ তারিখ। সেই মোতাবেক তার আগেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। পাশাপাশি রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সংকল্পপত্রে থাকা ‘ভরসা প্রকল্প’ শুরু বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করার পর তা চূড়ান্ত হলে প্রকল্প নিয়ে পদক্ষেপ করা হবে। বুধবার নবান্নে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গ্রাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট যুবক-যুবতীদের জন্য ভরসা স্কিমের কাজ চলছে। তবে, প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। যুবসাথী প্রকল্পের ধাঁচেই এই প্রকল্পটি হবে বলে অনুমান করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles