Top 5 This Week

spot_img

Related Posts

ট্রাম্পের হারে বিশ্বজুড়ে খুশির হাওয়া! সেনসেক্সে ১৪০০ পয়েন্টের লাফ, কমল তেলের দামও

RK NEWZ আমেরিকার মিড টার্ম নির্বাচনে বিরাট ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার জেরেই বিশ্ববাজারে খুশির জোয়ার। বুধবার ফল ঘোষণা চলাকালীনই ভারতের শেয়ার বাজার চাঙ্গা হচ্ছিল। বৃহস্পতিবারও সেই ধারা বজায় থাকল দালাল স্ট্রিটে। এদিন বাজার খোলামাত্র সেনসেক্সের সূচক উঠে যায় ১৪০০ পয়েন্ট। অন্যদিকে, বিশ্ববাজারে তেলের দামও হু হু করে কমেছে। যুদ্ধের জেরে ব্যারেলপিছু ১০০ ডলারেরও বেশি দাম ছিল। সেটা বৃহস্পতিবার নেমেছে ৯৪ ডলারে। ভারতের শেয়ার বাজার বন্ধ হয় সেনসেক্সের ৭৭৩০১.৪০ পয়েন্টে। আগের দিনের থেকে ৩৮৩.৫৫ পয়েন্ট বেড়ে। বিশ্লেষকদের আশা ছিল, ষাঁড়ের গতি অব্যাহত থাকবে বৃহস্পতিবারও। এদিন বাজার খোলার পর একলাফে ১৩০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্সের সূচক। সময় গড়াতে ১৫০০ পয়েন্ট বেড় ৭৮ হাজারের ঘরে ঢুকে পড়ে সেনসেক্স। নিফটির সূচকেও জোয়ার। প্রায় তিনশো পয়েন্ট বেড়েছে নিফটি। ভারতের শেয়ারগুলির প্রায় প্রত্যেকেই রয়েছে লাভের খাতায়। সবচেয়ে বেশি উন্নতি হয়ে ইন্ডিগোর শেয়ারে। আমেরিকার মিড টার্ম নির্বাচনে বিরাট ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার জেরেই বিশ্ববাজারে খুশির জোয়ার। বুধবার ফল ঘোষণা চলাকালীনই ভারতের শেয়ার বাজার চাঙ্গা হচ্ছিল। শেয়ার বাজারে সাফল্যের পাশাপাশি এদিন বেড়েছে টাকার মূল্যও। বুধবারের তুলনায় ২৯ পয়সা বেড়ে বর্তমানে ডলারের নিরিখে টাকার মূল্য ৯৪.৩৬। অন্যদিকে, সাতমাস ধরে চলা ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে আকাশ ছুঁয়েছিল তেলের দাম। ট্রাম্পের হারের পর তেলের দামও কমেছে। বৃহস্পতিবার ব্যারেল পিছু তেলের দাম নেমেছে ৯৪ ডলারে। মিড টার্ম নির্বাচনে হারের পর ট্রাম্প ইরান যুদ্ধ থেকে পিছু হঠতে পারেন, এমন আশা করছে বাণিজ্যমহল। সেকারণেই তেলের দামে আপাতত সুরাহা। ভারতের পক্ষেও তেলের দাম কমাটা বিরাট স্বস্তির খবর। ট্রাম্পের নিজের শেয়ারের অবশ্য বেহাল দশা। কিন্তু গত তিনমাসে মার্কিন শেয়ার বাজারের সবচেয়ে বেশি উন্নতি দেখা গিয়েছে বুধবার, ভোটের ফল প্রকাশের পর। সেই হাওয়াতে ভর করেই ভারতের বাজারেও ব্যাপক উন্নতি বৃহস্পতিবার। যদিও মঙ্গলবার থেকেই ভারতের বাজারে উন্নতি হয়েছে। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কিছুটা কমেছে সোনার দামও। সবমিলিয়ে ধনতেরাসের আগে বাজারে সুদিন ফিরতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই ধারা বজায় থাকল দালাল স্ট্রিটে। এদিন বাজার খোলামাত্র সেনসেক্সের সূচক উঠে যায় ১৪০০ পয়েন্ট। অন্যদিকে, বিশ্ববাজারে তেলের দামও হু হু করে কমেছে। যুদ্ধের জেরে ব্যারেলপিছু ১০০ ডলারেরও বেশি দাম ছিল। সেটা বৃহস্পতিবার নেমেছে ৯৪ ডলারে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের ১০০ আসনে নির্ণায়ক ভারতীয় বংশোদ্ভূতেরা, ৮৪টিতেই জয়ী ডেমোক্র্যাটরা। গোটা আমেরিকায় ঝড় তুলে মার্কিন আইনসভার উভয় কক্ষই দখল করেছে ডেমোক্রেটিক পার্টির। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বারের জন্য নির্বাচিত হওয়ার দু’বছরের মাথায় ধাক্কা খেতে হয়েছে রিপাবলিকান ট্রাম্পকে। মার্কিন মুলুকের মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম ইলেকশনস) ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের অধিকাংশের ভোটও গিয়েছে ডেমোক্র্যাটদের ঝুলিতেই।মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টিটভসের ভারতীয় বংশোদ্ভূত ভোটার অধ্যুষিত ১০০টি আসনের মধ্যে ৮৪টিতেই জয়ী হয়েছে ডেমোক্রেটিক পার্টি। আর ১৫টিতে জয়ী হয়েছে রিপাবলিকান পার্টি। অ্যারিজ়োনা ১ জেলায় ভোটের চূড়ান্ত ফল এখনও প্রকাশিত না-হলেও সেখানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী।আমেরিকার ‘কমিউনিটি সার্ভে’-র পরিসংখ্যান অনুযায়ী, হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভসের ৪৩৫টি আসনের মধ্যে এই ১০০টিতে (যেগুলি ‘কংগ্রেসানাল ডিস্ট্রিক্ট’ নামে পরিচিত) উল্লেখযোগ্য সংখ্যায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটাররা রয়েছেন। হাউসের এই ১০০টি ‘কংগ্রেসানাল ডিস্ট্রিক্ট’-এ আমেরিকার অর্ধেকেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত ভোটাররা বসবাস করেন। এই ১০০টি আসনের মধ্যে ক্যালিফর্নিয়া ১৭ জেলাতেই রয়েছেন ১৪৬,০০০ ভারতীয় বংশোদ্ভূত ভোটার। এই আসনটি গত বারের মতো এ বারেও নিজেদের দখলে রেখেছেন ডেমোক্র্যাটরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles