Top 5 This Week

spot_img

Related Posts

‌তৃণমূলে নাম লেখানো ভুল সিদ্ধান্ত ছিল? বিজেপিতে যোগ রাজ্যসভার সাংসদ প্রার্থী কোয়েলের

RK NEWZ রাজ্যসভার সাংসদ প্রার্থী হিসাবে রবিবারই তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভার সাংসদ প্রার্থী হিসাবে রবিবারই তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। মনোনয়ন জমা দেওয়ার আগে খাতায় কলমে গেরুয়া ইনিংস শুরু হল তাঁর। অতীতে তৃণমূলে নাম লেখানোর সিদ্ধান্ত ভুল ছিল, এই প্রশ্নের জবাব কার্যত এড়িয়ে যান তিনি। কোনওদিন কাউকে নিয়ে কোনও খারাপ মন্তব্য করেননি। ভবিষ্যতেও করবেন না বলেই দাবি কোয়েলের। তাঁর লক্ষ্য, আগামিদিনে মানুষের জন্য কিছু করা। বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। বিগত কয়েক মাসে রাজ্যে উন্নয়নের কাজে অভিভূত অভিনেত্রী। তাঁর কথায়, “আমি সত্যি সম্মানিত। এটা বিরাট দায়িত্ব। দেশের মানুষের কল্যাণের দায়িত্ব পালন করতে চাই। আমি চাই বাংলার মানুষ আনন্দে থাকুন। কাজ বাড়ুক। এখন সোশাল মিডিয়ায় তিক্ততা বাড়ছে। তার কারণ কাজের অভাব। সেটা বুঝতে হবে, মানতে হবে। বাংলায় আরও স্কুল বাড়ার দরকার। প্রতি স্তরের মানুষের জন্য। যাঁরা নিম্নবিত্ত তাঁদের জন্য আমাদের ভাবতে হবে।” সক্রিয় রাজনীতিতে দেখা যাবে কোয়েলকে? জবাবে অভিনেত্রী বলেন, মানুষের সেবা আমি জানি। একেবারে ছোটবেলায় গ্রীষ্মের ছুটিতে সবাই অনেক জায়গায় যেত। আমাকে মা নিয়ে যেতেন মিশনারিজ অফ চ্যারিটিতে। আমি ছোট থেকে মানুষের সেবা করেছি। বাইরের পৃথিবীটা ছোট বয়স থেকে জানা, দেখা। আমার খুব কাজ করতে ইচ্ছা করে। আমি যতটুকু পেরেছি করেছি। আমি সবাইকে পজিটিভ হিসাবে দেখি। আমি জানি যারা নেগেটিভ, তারা আসলে নেগেটিভ নন। নিশ্চয়ই কোনও কারণে নেগেটিভ। আমি মানুষের জীবনে কোনও পার্থক্য করতে পারি, তাহলে ভালো হবে। আমি যেন দেশের মঙ্গলের কাজে লাগতে পারি।” ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর মাসখানেকের মধ্যে রাজ্যসভায় তৃণমূলের সাংসদপদ ছাড়েন কোয়েল। তারপর বিজেপিতে নাম লেখানো নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে অভিনেত্রী। তা নিয়ে তিনি বলেন, “ওঁদের প্রতি আমার কোনও রাগ নেই। সাইকোলজির পড়ুয়া বলেই হয়তো আমার মানবিকতা রয়েছে। কাউকে ছোট করে যাঁরা মানসিক আনন্দ পান, তাঁরা হয়তো সমস্যায় রয়েছেন। অসুখী বলেই হয়তো এমন মন্তব্য করেছেন। তাঁদের মানসিক সুস্থতা কামনা করি।” এরপরই রাজ্য বিধানসভায় যান তিনি। এদিনই রাজ্যসভার সাংসদ পদে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার কথা কোয়েলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles