Thursday, August 13, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী!‌ মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা

RK NEWZ এবার স্বাধীনতা দিবস উদযাপনে এবার নতুন চমক। ১৫ বছর পর ফের ১৫ আগস্ট শোনা যাবে মুখ্যমন্ত্রীর ভাষণ। ওইদিন রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য বিজেপি। সেই প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। সূত্রের খবর, ১৫ আগস্ট প্রথমে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যাবে দূরদর্শনে। তারপরই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। শাসকদলের মত, নতুন সরকার গঠনের পর এটাই মুখ্যমন্ত্রীর সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জন-বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ। বিজেপি সূত্রের দাবি, সপ্তাহ খানেক আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে তিনি ১৫ আগস্ট রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন। তাতে বলা হয়েছিল, সরকার গঠনের পর রাজ্যবাসীর প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়েছে। কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, আইনশৃঙ্খলা থেকে প্রশাসনিক সংস্কার-একাধিক ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার কী হবে, আগামী পাঁচ বছরে কোন পথে এগোতে চায় নতুন প্রশাসন, তা মানুষের সামনে স্পষ্ট করা প্রয়োজন। স্বাধীনতা দিবসের বার্তা সেই সুযোগ করে দিতে পারে বলেই দলের যুক্তি। দলের এক নেতার কথায়, ‘‘এটি শুধু শুভেচ্ছাবার্তা নয়। নতুন সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দর্শন তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে।” প্রস্তাবে আরও একটি রাজনৈতিক দিকও তুলে ধরা হয়েছিল বলে জানা গিয়েছে। বিজেপির বক্তব্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রীই স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন। গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের কোনও নির্দিষ্ট বার্তা রাজ্যবাসীর উদ্দেশে দেননি। নতুন সরকার সেই প্রথা চালু করুক। সরকারের শীর্ষ স্তরে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পর মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দেন। সূত্রের খবর, তাঁর স্বাধীনতা দিবসের ভাষণ রেকর্ড হয়ে গিয়েছে। শনিবার অর্থাৎ ১৫ আগস্ট দূরদর্শনে প্রধানমন্ত্রীর পরই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রীর ভাষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles