Thursday, August 13, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

২০ ডিসেম্বরের শীতের ভোরে দৌড়বে ‘‌তিলোত্তমা’‌!‌ ২৫কে কলকাতা ম্যারাথনের আনুষ্ঠানিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

RK NEWZ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হল টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের। ২০ ডিসেম্বর হবে এবারের মেগা ইভেন্ট। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ ম্যারাথনের। নবান্নে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবারের প্রতিযোগিতার সূচনা করার পাশাপাশি ২০২৬ সালের দৌড়ের দিনক্ষণও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। আগামী ২০ ডিসেম্বর রেড রোড থেকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই ২৫ কিলোমিটারের ঐতিহ্যবাহী রোড রেস শুরু হবে। নবান্নের সূচনালগ্নে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। নবান্নের উদ্বোধন পর্বের পর কলকাতার একটি পাঁচতারা হোটেলে ইভেন্টটি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আরও একটি ইভেন্ট ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি তথা প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সহ ক্রীড়া ও বিনোদন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

ফটো ক্যাপশন :‌ বোরিয়া মজুমদার, কলকাতার ভয়েস অব রানিং। প্রশান্ত সাহা, আঞ্চলিক পরিচালক, প্রোকাম ইন্টারন্যাশনাল। বিবেক সিং, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর প্রোকাম ইন্টারন্যাশনাল। কর্নেল অভয় অবস্থি, সদর দপ্তর বেঙ্গল সাব এরিয়া। কমল কুমার মৈত্র। পীযুষ গুপ্ত, টাটা স্টিল। সর্বেশ কুমার, টাটা স্টিল। সঞ্জুক্তা দত্ত, ফোর্টিস হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের পরিচালক ও প্রধান। ডিবি সুন্দ্রা রামম, ভিপি কর্পোরেট সার্ভিসেস, টাটা স্টিল। ডঃ ইন্দ্রনীল খান, মাননীয় মন্ত্রী, ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ। বাইচুং ভুটিয়া। ডঃ শঙ্কর ঘোষ, মাননীয় মন্ত্রী-ইন-চার্জ, পর্যটন ও সংসদ বিষয়ক বিভাগ। জনাব শ্রীপদ ​​শেন্ডে, চিফ মার্কেটিং অফিসার, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। জ্যোতির্ময়ী সিকদার, ভিপি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। অংশিকা ধাওয়ান, চিফ মার্কেটিং অফিসার, অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড। দেবাশীষ রায় চৌধুরী, সিইও, ইমপ্যাক্ট৩৬০ ফাউন্ডেশন। চন্দন রায় চৌধুরী, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। অয়ন হালদার, জেনারেল ম্যানেজার, ললিত গ্রেট ইস্টার্ন কলকাতা যোগেশ ব্যাস, এমডি মো প্রদর্শনী।

আন্তর্জাতিক দৌড় মানচিত্রে স্থান করে নেওয়া এই প্রতিযোগিতায় এবারও দেশ-বিদেশের আন্তর্জাতিক স্তরের পেশাদার অ্যাথলিটদের পাশাপাশি হাজার হাজার সাধারণ দৌড়প্রেমী অংশগ্রহণ করবেন বলে আশাবাদী আয়োজকরা। এই প্রতিযোগিতা বিগত এক দশকের বেশি সময় ধরে কলকাতার অন্যতম প্রাণের ইভেন্টে পরিণক হয়েছে বলেও জানান উদ্যোক্তারা। বিশ্বমানের এই ম্যারাথনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু। আগ্রহীরা নাম নথিভুক্ত করতে ‘tatasteelworld25k.procam.in’ ওয়েবসাইটে ভিজিট করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি এই বর্ণাঢ্য আয়োজনে সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং ভারতীয় সেনাবাহিনী। এ বছর সব বিভাগ মিলিয়ে অন্তত ২৫ হাজারেরও বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles