Saturday, August 8, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ডুরান্ড কাপে পাঁচ গোলে জয় লাল-হলুদের! কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ৫ (রামিরেজ়, রশিদ, হার্দিক, বিপিন, ডেভিড)
সাউথ ইউনাইটেড ০

যুবভারতীতে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দলের একজন হয়ে শেষ আটে যাওয়ার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। মোহনবাগানের মতো আট গোল হল না। তবে চার গোল হল। শুক্রবার যুবভারতীতে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হচ্ছে না। তবে সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দলের একজন হয়ে শেষ আটে যাওয়ার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। গোলপার্থক্যে এগিয়ে থাকায় অ্যাডভান্টেজ তাদেরই। মোহনবাগানের বিরুদ্ধে সাউথ ইউনাইটেড কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও পারল না। গোটা ম্যাচে দাপট দেখা গিয়েছে লাল-হলুদ ফুটবলারদেরই। আরও একটু তাগিদ নিয়ে খেললে ব্যবধান আরও বাড়তে পারত। মরসুমের প্রথম গোল করতে মহম্মদ রশিদ। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে অভিষেক হয়েছে অস্ট্রেলীয় স্ট্রাইকার ক্রিস ইকনোমিডিসেরও। ম্যাচের শুরুতেই ইস্টবেঙ্গলের কাছে সুযোগ এসেছিল। জেসিন বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু সঠিক শট মারতে পারেননি। তবে ৬ মিনিটের মাথায় অসাধারণ গোল করেন দানি। ডান প্রান্তে রশিদের থেকে বল পেয়েছিলেন। একটু ভেতরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে নিখুঁত শট মারেন। বারে লেগে গোলে ঢুকে যায় বল। বিপক্ষের গোলকিপারের কিছুই করার ছিল। সঙ্গে সঙ্গে রামিরেজ়কে এসে জড়িয়ে ধরেন রশিদ।

কয়েক মিনিট পরে রামিরেজ় একটি ফ্রিকিক নিয়েছিলেন। তা বাঁচিয়ে দেন সাউথ ইউনাইটেড গোলকিপার। ম্যাচ যত এগোতে থাকে, তত ইস্টবেঙ্গলের দাপট বাড়তে থাকে। নাচো মনসালভেসের একটি প্রয়াস ব্যর্থ হয়। ২৪ মিনিটে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল করেন রশিদ। কর্নার থেকে ইস্টবেঙ্গলের এক ফুটবলার পিছনে হেড করেছিলেন। সেখান থেকে নিজে হেড করে বল জালে জড়ান রশিদ। কিছু ক্ষণ পরেই পর পর দু’টি সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। প্রথমে রামিরেজ়ের ডান পায়ের শট বিপক্ষ গোলকিপার বাঁচান। ফিরতি বলে রামিরেজ়ের বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। দু’মিনিট পরে রামিরেজ় বল সাজিয়ে দিয়েছিলেন পি ভি বিষ্ণুর উদ্দেশে। বিষ্ণু গোলকিপারের মাথার উপর দিয়ে গোল করতে চেয়েছিলেন। কিন্তু সেটি গোল পেরিয়ে জালের উপর পড়ে। দ্বিতীয়ার্ধে শুরুতে বিপিন সিংহকে নামান কোচ আন্তোনিয়ো হাবাস। বাঁ প্রান্ত অনেক সচল হয়ে ওঠে। ইস্টবেঙ্গলের আক্রমণের সামনে কড়া রক্ষণের দিকেই মন দিয়েছিল সাউথ ইউনাইটেড। তবু সামাল দিতে পারছিল না। ৬১ মিনিটে খেলার বিপরীতেই একটি সুযোগ পেয়েছিল তারা। মাঝমাঠে দানিয়াল বল ধরে সামনে একা পেয়েছিলেন ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরবকে। কিন্তু তাঁর শট লক্ষ্যের বাইরে যায়।
ইস্টবেঙ্গল জেগে উঠে ব্যবধান আরও বাড়ানোর দিকে মন দেয়। ৭৩ মিনিটে তৃতীয় গোল করেন হার্দিক ভট্ট। দূর থেকে শট নিয়েছিলেন তিনি। গোলকিপার বাঁচানোর চেষ্টা করলেও তাঁর হাতে লেগে বল গোলে ঢুকে যায়। ৮১ মিনিটে ৪-০ করেন বিপিন। বাঁ প্রান্ত থেকে ভেসে আসা ক্রস কাজে লাগিয়ে গোল করেন। খেলার একদম শেষ কিকে গোল করেন ডেভিড লালানসাঙ্গা। বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন সাউথ ইউনাইটেডের ফুটবলারেরা। ডেভিড বল ধরে নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের শটে গোল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles