Thursday, July 30, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

প্রধানমন্ত্রীর নামে মন্দির গড়ছেন ট্রান্সজেন্ডাররা! রূপান্তরকামীদের সম্মান ও অধিকার দিয়েছেন মোদি

RK NEWZ মোদির নামে মন্দির। ২০১৫ সালে, গুজরাটের রাজকোটের কোঠারিয়া গ্রামে মোদির অনুগামীরা তাঁর জন্য একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই সময় প্রকাশ্যে প্রধানমন্ত্রী সেই উদ্যোগের বিরোধিতা করেছিলেন। তাঁদের সম্মান ও অধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে এবার মন্দির গড়ার পরিকল্পনা রূপান্তরকামীদের। বিহারে তৈরি হতে পারে এই মন্দির। বুধবার বিহার রাজ্য রূপান্তরকামী কল্যাণ বোর্ড এই মন্দির নির্মাণের প্রস্তাবে অনুমোদনও দিয়েছে। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের সদস্য রঞ্জন সিং বলেন, “বিহারের রূপান্তরকামীদের জন্য কোনও মন্দির নেই। তাই আমি মোদির নামে একটি মন্দির নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম। কারণ, তিনি আমাদের সম্মান ও অধিকার দিয়েছেন। এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।” তিনি জানান, ‘ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯’ কার্যকর হওয়ার পর এটিই ছিল বিহার রাজ্য রূপান্তরকামী কল্যাণ পর্ষদের প্রথম বৈঠক। তবে মন্দিরটি কবে, কোথায় নির্মাণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, প্রস্তাবটি আগামী মাসে প্রশাসনিক স্তরে বিবেচনার জন্য উত্থাপন করা হতে পারে। মোদির নামে মন্দির নির্মাণের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে, গুজরাটের রাজকোটের কোঠারিয়া গ্রামে মোদির অনুগামীরা তাঁর জন্য একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই সময় প্রকাশ্যে প্রধানমন্ত্রী সেই উদ্যোগের বিরোধিতা করেছিলেন। বলেছিলেন, “মন্দির হওয়া উচিত দেব-দেবীর উদ্দেশ্যে, কোনও রাজনীতিবিদের জন্য নয়। এরপরই মোদির মূর্তিটি সেখান থেকে সরিয়ে ফেলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles