Friday, July 24, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

‌সরকারের লিখিত আশ্বাসে প্রত্যাহারের সিদ্ধান্ত? ভিডিয়োবার্তা অনশন প্রত্যাহারের কথা প্রকাশ করে জানালেন সোনম ওয়াংচুক!‌

RK NEWZ ওয়াংচুক অনশন প্রত্যাহার করার পরেই সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, “সোনমজিকে আমার অনুরোধ, আপনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন। দৈনন্দিন কাজে ফিরুন।” কেন্দ্রের তরফে মূলত তিনটি আশ্বাস পাওয়ার পরেই ২৬ দিনের অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন সোনম ওয়াংচুক। শুক্রবার সকালে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে ওই শর্তগুলির কথা জানিয়েছেন তিনি। ওয়াংচুক জানিয়েছেন, যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদে যোগ দেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা রুজু হবে না বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। ২০ জুলাই সংসদ অভিযানে শামিল হওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না-করার আশ্বাস দেওয়া হয়েছে। ভিডিয়োবার্তায় ওয়াংচুক জানিয়েছেন, দেশে পরীক্ষা ব্যবস্থার ত্রুটির দিকগুলি নিয়ে সংসদে আলোচনা করবে সরকার এবং দেশের বিরোধী দলগুলি। এই বিষয়েও কেন্দ্রের তরফে লিখিত আশ্বাস মিলেছে বলে জানান তিনি। এর পাশাপাশি কেন্দ্র জানিয়েছে, নিট-এর প্রশ্নপত্র ফাঁসের পর যে পড়ুয়ারা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ‘পর্যাপ্ত’ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ‘ইতিবাচক ভাবে বিবেচনা’ করে দেখছে কেন্দ্র। মোদী সরকারের তরফ থেকে মূলত এই তিন প্রতিশ্রুতি লিখিত ভাবে পাওয়ার পরেও বৃহস্পতিবার রাতে অনশন প্রত্যাহার করে নেন ওয়াংচুক। অনশন প্রত্যাহারের পর শুক্রবার সকালেই প্রথম ভিডিয়ো পোস্ট করেন সমাজসৈনিক ওয়াংচুক। তিনি বলেন, “গত দু’দিন ধরে আমি খুব কঠোর ভাবে দর কষাকষি করছিলাম। আমি (সরকারের কাছে) লিখিত আশ্বাস চাইছিলাম। এটা করতে দু’দিন লাগল। তাই আমাকেও আরও দু’দিন অনশন করতে হল। অবশেষে আজ তারা (সরকার) লিখিত আশ্বাস দিলেন।”

বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে মোদী জানান, ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে নিট-কাণ্ডের অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য খসড়া বিল তৈরি করেছে সরকার। শুক্রবার এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আগামী সোমবার সেই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। মোদীর এই আশ্বাসের পরেই অনশন প্রত্যাহার করে নেন গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওয়াংচুক। ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে নিট-কাণ্ডের অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য খসড়া বিল তৈরি করেছে সরকার। শুক্রবার এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আগামী সোমবার সেই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। মোদীর এই আশ্বাসের পরেই অনশন প্রত্যাহার করে নেন গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন সোনম। ওয়াংচুক অনশন প্রত্যাহার করার পরেই সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, “সোনমজিকে আমার অনুরোধ, আপনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন। দৈনন্দিন কাজে ফিরুন।” টানা অনশনে ক্রমশ ওজন কমে যাওয়া ওয়াংচুক দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। সোনম অনশন প্রত্যাহার করে নিলেও আন্দোলনে অনড় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। অনশন প্রত্যাহারের জন্য ওয়াংচুককে ধন্যবাদ জানালেও সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট করেছেন যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না-করা পর্যন্ত যন্তর মন্তরে তাঁদের প্রতিবাদ চলবেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles