Wednesday, July 22, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

‘‌জেলখাটা’‌ বিধায়ক মদন-পুত্র শুভরূপ সিজিও-তে ইডির তলবে!‌ পুরনিয়োগে দুর্নীতি মামলায় মিত্র পরিবারের চার জনকে আলাদা দিনে হাজিরা

RK NEWZ মদনের শিবির বদলের পরই ইডি দপ্তরে ছেলে শুভরূপ, পুর নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ। পুরনিয়োগ মামলার তদন্তে মদনের দুই পুত্র শুভরূপ ও স্বরূপ এবং স্ত্রী অর্চনা মিত্রকে আলাদা আলাদা দিনে তলব করেছে ইডি। ২৯ জুলাই এই মামলার সূত্রেই তলব করা হয়েছে মদনকে। ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে চাকরি পেয়েছিলেন ১২৫ জন। সেই তদন্তের সূত্রেই ইডির হাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন মদন মিত্রের পুত্র শুভরূপ মিত্র। বুধবার সকালে হাতে একটি ফাইল নিয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় তাঁকে। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কোনও জবাব দেননি তিনি। প্রসঙ্গত, পুরনিয়োগ মামলার তদন্তে মদনের দুই পুত্র শুভরূপ ও স্বরূপ এবং স্ত্রী অর্চনা মিত্রকে আলাদা আলাদা দিনে তলব করেছে ইডি। আগামী ২৯ জুলাই এই মামলার সূত্রেই তলব করা হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে। শিবির বদলের পরই তদন্তে সবরকম সাহায্যের বার্তা দেন মদন মিত্র। এমনকী স্ত্রী, পুত্ররাও তদন্তের মুখোমুখি হবেন বলে জানান। এরপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হলেন ছেলে শুভরূপ মিত্র। নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের দুই পুত্র শুভরূপ ও স্বরূপ এবং স্ত্রী অর্চনা মিত্রকে আলাদা আলাদা দিনে তলব করেছে ইডি। এমনকী তলব করা হয়েছে খোদ কামারহাটির বিধায়ককেও। আগামী ২৯ জুলাই তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে। তাঁর আগেই আজ, বুধবার ইডির দপ্তরে হাজিরা দিলেন শুভরূপ মিত্র। নির্দিষ্ট সময়ের আগেই একটি ফাইল হাতে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় তাঁকে। তবে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি শুভরূপ। ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে চাকরি পেয়েছিলেন ১২৫ জন। সেই তদন্তের সূত্রেই ইডির হাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। এরপরই তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তল্লাশি চলে বিধায়কের অফিস, বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। এমনকী মদন মিত্রকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই বিধায়কের দুই পুত্র অর্থাৎ শুভরূপ ও স্বরূপ মিত্রকে তলব করা হয়। তলব করা হয় মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রকেও।

শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবরে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মদনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় তাঁর বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। গত সপ্তাহে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করার পরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান করেন মদন। তার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন তিনি। মদনকে আগামী ২৯ জুলাই বেলা ১১টায় তলব করেছে ইডি। এই প্রসঙ্গে মদন বলেন, “যদি আমায় ডাকে আমি কোনও ডেট, অসুখ, জ্বর…কোনও বাহানা দেব না। আমি সমস্ত রকম ভাবে ইডিকে সহযোগিতা করব। স্ত্রী, পুত্রেরাও যাবেন। প্রত্যেকে সহযোগিতা করবেন। কেন্দ্রীয় সরকারের এজেন্সি আমাকে ডাকলে আমরা ফুল সাপোর্ট দেব।” পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। সুজিত এবং তাঁর পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা করেছে তদন্তকারী সংস্থা।ইডি সূত্রে খবর, নিয়োগের বিনিময়ে অবৈধ কোনও লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আরও জানতেই ব্যাঙ্কের নথি-সহ বেশ কিছু তথ্য বিধায়কের পরিবারের কাছ থেকে চাওয়া হয়েছে বলে খবর। এমনকী ডাকা হয়েছে মদন মিত্রকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles