Thursday, July 16, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

বিশ্বকাপের ফাইনালে মেসিদের সামনে স্পেন!‌ আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

আর্জেন্টিনা – ২ (ফার্নান্দেজ, লাউতারো) ইংল্যান্ড – ১ (গর্ডন)

RK NEWZ রেফারিং নিয়ে বিতর্ক নয়। রক্ত-ঘাম এক করে অবিশ্বাস্য লড়াই আর্জেন্টিনার। ৬০ বছর আগে শুরু হয়েছিল লড়াই। আর সেই যুদ্ধে বাজিমাত করল আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনা যা করেছিলেন তা-ই করলেন লিয়োনেল মেসি। মারাদোনা জোড়া গোল করেছিলেন। মেসি জোড়া অ্যাসিস্ট করলেন। আর তাতেই ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। সামনে স্পেন। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের খেলায় আকাশ-পাতাল ফারাক। লড়াই শুধু ফুটবলারদের ছিল না, লড়াই ছিল দু’দলের কোচেরও। প্রথমার্ধে লিয়োনেল স্কালোনির পরিকল্পনা দেখে মনে হল, গোল করতে নয়, হ্যারি কেনদের থামাতে নেমেছে আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলের বদলে জিউলিয়ানো সিমিয়োনেকে নামানোর কারণই ছিল তাই। নিজের কাজ করলেন তিনি। দেখে মনে হচ্ছিল, বাবা দিয়েগো সিমিয়োনের কাছ থেকে ট্রেনিং নিয়ে নেমেছেন। খেলার জন্ম বিলেতে! বারবার-হাজারবার সেটা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল আর্জেন্টিনা। হারের আগে হারব না। চল, শেষ পর্যন্ত লড়ে যাব। সঙ্গে লিওনেল মেসি আছেন। মাথার উপর দিয়েগো আর্মান্দো মারাদোনা আছেন। আমরা বিশ্বসেরা। ‘চিরশত্রু’ ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য কামব্যাকে ফের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। ২-১ গোলে ম্যাচ জিতলেন লিওনেল মেসিরা। শুরুতে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংরেজরা। ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। আর অতিরিক্ত সময়ে ম্যাচ জেতালেন লাউতারো মার্টিনেজ। দু’টো গোলেরই অ্যাসিস্ট লিওনেল মেসির। না, এই ম্যাচে কোনও রেফারিং বিতর্ক ছিল না। ছিল রক্ত-ঘাম এক করে দিয়ে লড়াই। ইংল্যান্ড ঠিক এই খিদেটার কাছে হেরে গেল।

আটলান্টা স্টেডিয়ামে শুরুতে শুধুই মারামারি। এ কী চলছে? একে কি ফুটবল বলে? কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিজের সীমাবদ্ধতা জানেন। একটা পরিসংখ্যান দেওয়া যাক- ৭-১২। প্রথমার্ধ শেষে এটা ছিল পরিসংখ্যান। না, গোল লক্ষ্য করে শট নয়। এটা হল ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে প্রথমার্ধে ফাউলের পরিসংখ্যান। ব্যাটল অফ আটলান্টা নয়, একে নয়া ফকল্যান্ড যুদ্ধ বললেও ভুল বলা হয় না। দু’টো দল নেমেছিল রণং দেহি মেজাজে। লিওনেল মেসি নামক এক ম্যাজিশিয়ান মাঠে থাকা সত্বেও প্রথমার্ধ জুড়ে শুধু কুস্তি চলল। গোল লক্ষ্য করে শট ইংল্যান্ডের মাত্র একটি। বিশ্বকাপে আর্জেন্টিনা মূলত একটা ট্যাকটিক্স নিয়েই নেমেছে। মেসি যা করবেন। প্রথমার্ধের ফুটবলে মন ভরেনি। বিশেষ করে আর্জেন্টিনার খেলা দেখে। নিজেদের খেলা না খেলে ইংল্যান্ডের খেলা নষ্ট করতে নেমেছিল তারা। পর পর ফাউল হচ্ছিল। খেলার ছন্দ নষ্ট করছিলেন সিমিয়োনে, লিয়োনার্দো পারেদেসরা। স্কালোনি অবশ্য তাঁর পরিকল্পনায় পুরোপুরি সফল। প্রথমার্ধে ইংল্যান্ডের ছন্দ নষ্ট করেছেন তাঁর ফুটবলারেরা। ফলে আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেননি কেনেরা। সেটাই পরিকল্পনা ছিল তাঁর। প্রথমার্ধে ১৯টি ফাউল হয়। ১২টি করে আর্জেন্টিনা। সাতটি ইংল্যান্ড। মাঝে মাঝেই খেলা থামছিল। ধাক্কাধাক্কি করছিলেন দু’দলের ফুটবলারেরা। সামলাতে হিমশিম খাচ্ছিলেন রেফারি। তিনিও হয়তো চাইছিলেন তাড়াতাড়ি বিরতি নিতে। তাই এত ফাউলের পরেও মাত্র ৩ মিনিট সংযুক্তি সময় দেওয়া হল। দ্বিতীয়ার্ধে বদলে গেল খেলা। আর্জেন্টিনাকে আক্রমণে উঠতে দেখা গেল। আর তাতে জায়গা পেয়ে গেল ইংল্যান্ড। তাতেই গোল। ৫৫ মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে উঠে রিস জেমসের ক্রসে গোল করলেন অ্যান্টনি জর্ডন। এই গোলের ক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোমেরো খানিকটা হলেও দায়ী। তিনি দেখেননি তাঁর পিছনে গর্ডন রয়েছেন। পিছিয়ে পড়়ে বেরিয়ে এল আর্জেন্টিনার আসল খেলা। খোলস ছেড়ে বেরাল তারা। কারণ, গোল করা ছাড়া আর উপায় ছিল না। সেখানেই দুই কোচের দুই চালে খেলা ঘুরে গেল। যেখানে স্কালোনি একের পর এক আক্রমণ ভাগে ফুটবলার নামালেন, পারেদেস, লিসান্দ্রোদের তুলে ঝুঁকি নিলেন, সেখানেই টমাস টুখেল পার্ক দ্য বাস নীতিতে চলে গেলেন। এতটা রক্ষণাত্মক না হলেই পারতেন তিনি। তাঁর জানা উচিত ছিল, এক গোলে এগিয়ে থেকে এতটা রক্ষণাত্মক হলে হারতেও হতে পারে। সেটাই হল। ইংল্যান্ডকে খেলতে দিও না। যে কারণে রড্রিগো ডি’পলের জায়গায় কোচ লিওনেল স্কালোনি ডানদিকে নামালেন গিউলিয়ানো সিমিওনেকে। বাবা দিয়েগো সিমিওনের মতোই লড়াকু। বাকি কাজটা করলেন ডি’পলের মতোই- ধস্তাধস্তি। শুধু একটু দ্রুত গতিতে। তবে অন্য ম্যাচের তুলনায় আর্জেন্টিনা ডিফেন্সকে প্রথমার্ধে অনেক সংঘবদ্ধ দেখিয়েছে। মারামারি করেই হোক, বা যেভাবে জুড বেলিংহ্যামরা জায়গা পাননি। ইংল্যান্ড কোচ টমাস টুখেল কেন সাকা বা মাদুয়েকে থাকতে কেন মর্গান রজার্সকে প্রথম একাদশে রাখলেন, তা একটা প্রশ্ন। তবে একটা কাজ টুখেল বেশ যত্ন নিয়েই করার চেষ্টা করেছিলেন। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে একজন তাঁকে প্রশ্ন করেছিলেন, লিওনেল মেসিকে আটকাতে জোনাল মার্কিং করবেন কি না। টুখেল একেবারে পুলিশম্যান মার্কিংয়ে এলিয়ট অ্যান্ডারসনকে মেসির পিছনে জুড়ে দিলেন। কমবয়সে এরকম চার-পাঁচটা এলিয়টকে মেসি জলপান করে নিতেন। এখন বয়স হয়েছে, মাঝেমধ্যে দাঁতে বিঁধে যায়। তাতেও দুয়েকবার অবিশ্বাস্যভাবে ছিটকে বেরিয়ে গিয়েছিলেন। দু’দলের বলই মাঝমাঠের এদিক-ওদিক ঘুরে বেড়াল। বিস্তর ফাউল ও দু’টো হলুদ কার্ড। গোলের আশেপাশেও কেউ পৌঁছতে পারেননি। স্বমহিমায় ফিরল আর্জেন্টিনার রক্ষণ। এরকম হাইভোল্টেজ ম্যাচে একটাও ভুল করতে নেই। সেটা বোধহয় ভুলে গিয়েছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। বাজে ক্লিয়ারেন্স, অফসাইড তৈরি করতে ভুল। মুহূর্তের মধ্যে বক্সে ক্রস তুলে দিলেন মর্গান। ইংরেজ উইঙ্গার অ্যান্থনি গর্ডন জালে বল জড়িয়ে দিলেন। নাহুয়েল মোলিনা কভার পর্যন্ত করলেন না। ম্যাচের বয়স তখন ৫৫ মিনিট। এবার টুখেল পুরো ডিফেন্সে তালা লাগানোর চেষ্টা করলেন। বক্সের সামনে পায়ের জঙ্গল। কিন্তু সেটাকে ছিঁড়ে বেরনোর মতো স্কিলফুল কেউ নেই আর্জেন্টিনা দলে। নীল-সাদা ভক্তরা ‘ঈশ্বর’ আরাধনার মধ্যে এক ‘অ্যাঞ্জেল’-এর জন্য হাহুতাশ করছেন হয়তো। টুখেল জানেন, গোটা দুনিয়া জানে। ৩৯ বছরের এক ‘বুড়ো’ আছেন। যিনি পায়ের সূক্ষ্ম ছোঁয়ায় বিপক্ষকে আজও মাটি ধরিয়ে দিতে পারেন। তিনি জাগলে ভয়ানক। কারও রোখার সাধ্যি নেই। ম্যাচের আগে জলাটান ইব্রাহিমোভিচ বলেছিলেন, এই ম্যাচে ‘হ্যান্ড অফ গড’ নয়, ‘লেফট লেগ অফ গড’ দেখা যাবে। পিছিয়ে পড়ার পর আর কোনও ফর্মেশন নয়। অলআউট আক্রমণ। ইংল্যান্ড বক্সে উড়ে এল একের পর এক ক্রস। সম্ভবত মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন টুখেলও। নাহলে ক্রস ওড়ানো বন্ধ না করে সেন্ট্রাল ডিফেন্সে লোক বাড়ালেন। কবি শক্তি চট্টোপাধ্যায় থাকলে হয়তো বলেই বসতেন, ‘এভাবে নয়, এভাবে ঠিক হয় না।’ অতএব যা হওয়ার তাই হল। পুরো চাপটা গিয়ে পড়ল ইংরেজ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের উপর। ৬৮ মিনিটে নিকো গঞ্জালেজের হেড ঝাঁপিয়ে পড়ে সেভ করেন পিকফোর্ড। ৭৫ মিনিটে ফেরাল বার। ৮৪ মিনিটে এনজোর দূরপাল্লার শট। গোলের খুব কাছে, তবু দূরে। আর কতক্ষণ চাপ সামলাবে ইংল্যান্ড? আদৌ পারবে তো? ভাবার আগেই ধেয়ে এল এক বুলেট। বেরোল সেই এনজোর পা থেকে। গোটা আটলান্টা স্টেডিয়াম কেঁপে উঠল। কেঁপে উঠল গোটা দুনিয়া। আর্জেন্টিনা সমতা ফিরিয়েছে। খেলা এখনও বাকি! হাতে এখনও কিছুটা সময় আছে। ইতিমধ্যে স্কালোনি মাঠে নামিয়ে দিয়েছেন লাউতারো মার্টিনেজকে। এখনও পর্যন্ত আর্জেন্টইনার বিশ্বকাপ অভিযান নিয়ে অনেক বিতর্ক হয়েছে। মেসিরা নাকি রেফারির সাহায্য পাচ্ছেন। এই ন্যারেটিভের চক্করে অনেকে ভুলেই গিয়েছিল, আগের ম্যাচগুলোতে নীল-সাদা জার্সিধারীরা কীভাবে ঝড় তুলে দিয়েছিল। ইংল্যান্ডও বোধহয় ভুলে গিয়েছিল। আরেকটা জিনিসও সম্ভবত তাঁরা মনে রাখেনি। লিও মেসির শুধু বাঁ পা নয়, ডান পাও আছে। পরিসংখ্যান দিয়ে বলে দেওয়া যায়, কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলো ডান পা থেকেই এসেছে। এদিন এল অ্যাসিস্ট। যেন দৈব লিখন। লাউতারো ঠিক সময়ে ঠিক জায়গায় ছিলেন। ডানদিক থেকে ভেসে আসা বল অবাধে জালে জড়িয়ে দিলেন। ২-১ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। সংযুক্তি সময়ে মেসির ক্রসে হেড করে গোল করলেন লাউতারো। আর ফিরতে পারেনি ইংল্যান্ড। আরও এক বার ব্যর্থ হয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল তাদের। মেসি নামের এক আবেগ। গোল না হলে অ্যাসিস্ট। নিদেনপক্ষে গোটা মাঠজুড়ে দাপিয়ে বেড়ানো। ফাইনালে সামনে স্পেন। ‘ঈশ্বর’ মেসির সঙ্গে ‘বরপুত্র’ ইয়ামালের লড়াই। একদিকে স্পেনের মাপা ফুটবল, অন্যদিকে মেসি ও একদল দামাল ছেলে। ফাইনাল শো-ডাউন ১৯ জুলাই রাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles