Sunday, July 12, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’!‌ জগমোহন কন্যার বেহালার বাড়ির বকেয়া ট্যাক্সের বিল মেটানোর নামে ভাঁওতা

RK NEWZ বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার কন্যার একটি বাড়ি রয়েছে বেহালায়। সেই বাড়ির মিউটেশন এবং বকেয়া ট্যাক্সের বিল মেটানোর জন্য প্রণব কয়াল নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। বাড়ির মিউটেশন ও বকেয়া ট্যাক্সের বিল মেটানোর নামে প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়াকে প্রতারণার অভিযোগ। কলকাতা পুলিশের জালে এক। ধৃতের নাম সামসুদ্দিন জমাদার (৪১) দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। যদিও ঘটনায় যুক্ত আরও দু’জনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই বিষয়ে আরও জানতে ধৃত সামসুদ্দিনকেও জেরা করছেন পুলিশের আধিকারিকরা। শুধু তাই নয়, ঘটনার পিছনে কোনও বড়সড় চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। মূল অভিযুক্ত প্রণব বাড়ির মালকিনকে জানান, মিউটেশন ও বকেয়া ট্যাক্স বাবদ ভূমি রাজস্ব দপ্তরের কাছে জমা করতে হবে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা। বিশ্বাস করে সেই টাকা দিয়েও দেন বৈশালী ডালমিয়া। কিন্তু মিউটেশন কিংবা ট্যাক্সের বিল তাঁকে কিছু দেওয়া হয় না। বারবার প্রণব রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি বলে অভিযোগ। এরপরেই গত ১৫ জুন বেহালা থানায় একটি প্রতারণা মামলা রুজু করেন বৈশালী ডালমিয়া। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে বেহালা থানা। তদন্তে নেমে অন্যতম অভিযুক্ত সামসুদ্দিন জমাদারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেহালা থানা এলাকার বি এল শাহ রোডে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার কন্যার একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির মিউটেশন এবং বকেয়া ট্যাক্সের বিল মেটানোর জন্য প্রণব কয়াল নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তিনি। প্রণব নিজেকে কলকাতা পুরসভার আধিকারিক বলে পরিচয় দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি সহজেই ওই বাড়ির বকেয়া রাজস্ব মিটিয়ে দিতে পারবেন বলে প্রতিশ্রুতি দেন। এই কাজে প্রণব তাঁর দুই সহযোগী রোহিত বাগ এবং সামসুদ্দিন জমাদারকে যুক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles