RK NEWZ বিশ্বকাপের নকআউট পর্ব মানেই টিকিটের জন্য হাহাকার। এমনটাই তো স্বাভাবিক। কিন্তু বাস্তবে উলটো ছবি। যে টিকিটের দাম একসময় ৪ হাজার ডলার ছুঁয়েছিল, সেই দামই এখন হু হু করে কমছে। অনেকেই মনে করছেন, এই ‘মন্দা বাজারে’ নতুন করে আগুন জ্বালাতে পারেন একমাত্র লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসিদের ম্যাচ যত এগোবে, ততই গ্যালারিতে ফের উন্মাদনা ফিরবে। এমন আশাই করছেন ফুটবলপ্রেমীরা। কিন্তু প্রশ্ন হল, আচমকা দাম কমছে কেন? টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘টিকপিক’-এর তথ্য অনুযায়ী, স্পেন-বেলজিয়াম ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য (গেট ইন প্রাইজ) ২৯৫০ মার্কিন ডলার থেকে কমে হয়েছে ১২০০। অনেকেই মনে করছেন, কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ আমেরিকা উঠলে টিকিটের দাম তিন গুণ চড়া হত। শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। পর্তুগালের বিদায়ও কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে বড় প্রভাব ফেলেছে। স্পেনের কাছে হেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিদায় নেওয়ায় আমেরিকা-পর্তুগাল কোয়ার্টার ফাইনাল আর হচ্ছে না। অনেকেই বলছেন, রোনাল্ডো ও আমেরিকা থাকলে টিকিটের চাহিদা হত আকাশচুম্বী। ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ তেমন নেই। চার কোয়ার্টার ফাইনালের মধ্যে এই ম্যাচের টিকিটই সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৯৮৯ মার্কিন ডলার। শেষ ষোলোয় প্যারাগুয়েকে ১-০ গোলে এবং কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স ও মরক্কো। শেষ ষোলোর আমেরিকা-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামও ওঠানামা করেছিল। গেট-ইন টিকিটের দাম ১ জুন প্রায় ৪ হাজার মার্কিন ডলারে পৌঁছেছিল। পরে তা নেমে আসে ১ হাজার ৫৪৯ ডলারে। তবে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে আমেরিকা প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার পর দাম বেড়ে ২ হাজার ৮৩৬ ডলার হয়েছিল। পরবর্তী কয়েক দিনে মূল্য আবার কমতে থাকে। শনিবার দুপুরে সর্বনিম্ন টিকিটের দাম নেমে আসে ১ হাজার ৪২৩ ডলারে, যা আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। তবে শনিবার সন্ধ্যায় তা কিছুটা বেড়ে ১ হাজার ৬৩৫ ডলারে ওঠে। সবচেয়ে ব্যয়বহুল ছিল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচে। সেখানে সর্বনিম্ন টিকিটের দামই ছিল ৩ হাজার ৫৭৪ ডলার। আমেরিকা-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এতটা পতন দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ, বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটল স্টেডিয়াম থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে থাকায় মনে করা হয়েছিল, বিপুলসংখ্যক বেলজিয়ান সমর্থক মাঠে আসবেন। এদিকে, মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে কানাডার বিদায়ের পর কোয়ার্টার ফাইনালে টিকিটের দামও কমে যায়। শেষ ৭২ ঘণ্টায় গেট-ইন টিকিটের মূল্য ৮৩৮ ডলার থেকে ১৪ শতাংশ কমে ৭২১ ডলারে নেমে আসে। তাছাড়াও নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেইমার-ভিনিসিয়াসদের ব্রাজিল। টিকিটের মূল্য হ্রাসে সেটাও বর কারণ।

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। আর্জেন্টিনার জয় নিয়ে বিতর্কের আগুন। তার মাঝেই ‘চুপচাপ’ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল সুইজারল্যান্ড। কলম্বিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময়ের ম্যাচ গোলশূন্যভাবে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে শেষ আটে ইউরোপের দেশ। পেনাল্টি আটকে নায়ক সুইস গোলকিপার গ্রেগর কোবেল। যেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে কার বিরুদ্ধে খেলবে কে? এই টুর্নামেন্টের অন্যতম ডার্কহর্স ছিল কলম্বিয়া। গ্রুপ পর্বে পর্তুগালকে আটকে দিয়েছিল। ভ্যানকুভারে শেষ ষোলোর ম্যাচে লুইস দিয়াজ, জেমস রড্রিগেজদের আক্রমণের কমতি ছিল না। কিন্তু ফিনিশিংয়ের অভাবে ভুগতে হল দক্ষিণ আমেরিকার দলকে। একাধিকবার ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন কলম্বিয়ানরা। গোলের সুযোগ এসেছিল সুইসদের কাছেও। একদিকে কোবেল, অন্যদিকে কলম্বিয়ার গোলকিপার কামিলো ভার্গাসের সৌজন্যে কোনও দলই গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে সুইজারল্যান্ডের গ্রানিট জাকা, জেকি আমদৌনি, সেড্রিক ইটেন, রুবেন ভার্গাস গোল করেন। মিস করেন ম্যানুয়েল আকাঞ্জি। অন্যদিকে কলম্বিয়ার দাভিদসন স্যাঞ্চেজের শট বারে লেগে ফিরে আসে। এরপর চুচো হার্নান্দেজের শট সেভ করেন কোবেল। জুয়ান কুইন্তেরো, জামিনটন কাম্পাজ, লুইস দিয়াজ গোল করলেও কলম্বিয়ার হার আটকাতে পারেননি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সামনে আর্জেন্টিনা। ১২ জুলাই সকাল ৬:৩০টায় ম্যাচ। ২০১৪ সালে শেষ ষোলোয় দু’দল মুখোমুখি হয়েছিল। সেবার ১১৮ মিনিটের গোলে আর্জেন্টিনাকে জেতান অ্যাঞ্জেল ডি’মারিয়া। কিন্তু ফাইনালে গিয়ে তাঁদের স্বপ্নভঙ্গ হয়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৯ জুলাই, রাত ১:৩০ থেকে ফ্রান্সের লড়াই মরক্কোর বিরুদ্ধে। অন্যম্যাচে ১০ জুলাই রাত ১২:৩০টায় স্পেনের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। নরওয়ের মোকাবিলা ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচ ১১ জুলাই রাত ২:৩০টা থেকে।



