Top 5 This Week

spot_img

Related Posts

‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’ আসছে পর্দায়!‌ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মায়ের ভূমিকায় পাপিয়া অধিকারী

RK NEWZ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে ‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’। আর সেই সিনেমাতেই ‘ভারত কেশরী’র মায়ের ভূমিকায় দেখা যাবে তারকা বিধায়ক পাপিয়াকে। দীর্ঘদিন লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে দূরে! পুজোর প্রাক্কালে যদিও নবদুর্গার রূপে ধরা দিয়েছিলেন, তবে সেই সিনেমা বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছয়নি। তবে এবার হিন্দি ছবিতে পাপিয়া অধিকারী। শিক্ষাঙ্গন থেকে স্বাধীন ভারতের রাজনৈতিক আঙিনা- ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন যেন পাণ্ডিত্য, জনসেবা এবং জাতীয় ঐক্যের দর্শনের এক আস্ত দলিল। আর সেই কাহিনিই পর্দায় ফুটিয়ে তুলবেন রঞ্জিত শর্মা। ছবিটির পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। ১৯০১ সালে কলকাতায় জন্মগ্রহণকারী শ্যামাপ্রসাদ ১৯৩৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। এরপর ১৯৫১ সালে ভারতীয় জনসংঘও প্রতিষ্ঠা করেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদার বিরোধিতা যে তাঁর রাজনৈতিক জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, তা বললেও অত্যুক্তি হয় না। এরপর ১৯৫৩ সালের ২৩ জুন শ্রীনগরে বন্দিদশায় তাঁর মৃত্যু হয়। সেই টাইমলাইনই সিনেমার পর্দায় ফুটে উঠবে। ‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’ ছবিতে শ্যামাপ্রসাদের পাশাপাশি উঠে আসবে একাধিক ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রও। যে তালিকায় রয়েছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ী, পণ্ডিত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী। ছবিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ভূমিকায় অভিনয় করছেন হরিশ কুমার। তাঁর মায়ের চরিত্রে দেখা যাবে পাপিয়া অধিকারীকে। অনু কাপুর রয়েছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ভূমিকায়। অটল বিহারী বাজপেয়ী হিসেবে গৌরব গোয়েল এবং পণ্ডিত জওহরলাল নেহরুর চরিত্রে থাকছেন ড. যোগেশ লাখানি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সংকেত ভোসলে, হিতেন তেজওয়ানি, আরবাজ খান, অজিতা শিবপ্রসাদ, বৈদ্যজি, টেকচাঁদ, যোগেশ্বরজি, কপিল সিং, সুন্দর সিং ভাণ্ডারি, সুরেন্দ্র পাল, সুরেন্দ্র কুমার ভগত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles