Top 5 This Week

spot_img

Related Posts

ডিলিমিটেশন বিল চলতি মাসেই? সব সাংসদকে দিল্লি যাওয়ার প্রস্তুতির নির্দেশ বিজেপির

RK NEWZ আসন পুনর্বিন্যাস বিল পাশের জন্য প্রয়োজন সংবিধান সংশোধনী। সেখানে সংখ্যাগরিষ্ঠতায় কাজ হবে না, চাই দুই-তৃতীয়াংশ সমর্থন। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের জল্পনার মধ্যেই নভেম্বরের শেষ ১০ দিনের কোনও একদিন বসতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। লোকসভার আসন পুনর্বিন্যাস বিল পাস করাতেই এই বিশেষ অধিবেশন বসবে। শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে বিজেপির এ রাজ্যের সব সাংসদকে পাঠানো একটি মেসেজ বিশেষ সূত্রে মিলেছে। মেসেজে নভেম্বরের শেষ ১০ দিন সাংসদদের কলকাতা বা দিল্লি ছেড়ে কোথাও ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে। লেখা রয়েছে, ‘সংসদের বিশেষ অধিবেশনের পরিপ্রেক্ষিতে এবং গুরুত্বপূর্ণ বিল আসার সম্ভাবনা বিবেচনা করে সব সাংসদকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, ২০ থেকে ৩০ নভেম্বর কলকাতা অথবা দিল্লিতে থাকতে এবং বাইরে ভ্রমণ এড়াতে।’ মহিলা সংরক্ষণ আইনের সঙ্গে সম্পর্কযুক্ত এই সংবিধান সংশোধনী বিলটি পাস করাতে লোকসভা ও রাজ্যসভায় উপস্থিত সাংসদদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। এপ্রিল মাসে বিলটি পাস করাতে পারেনি বিজেপি। কয়েকদিন আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে দাবি করা হয়, এইমুহূর্তে লোকসভা ও রাজ্যসভায় বিলটির পক্ষে দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন পাওয়া সম্ভব। রাজধানীতে জল্পনা, তামিলনাড়ুর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনে বিলের পক্ষে ডিএমকের সমর্থন মিলতে পারে। এই বিলে লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা বলা হয়েছে। সব রাজ্যে লোকসভায় ৫০ শতাংশ আসন বাড়বে। আসন পুনর্বিন্যাস বিল পাশের জন্য প্রয়োজন সংবিধান সংশোধনী। সেখানে সংখ্যাগরিষ্ঠতায় কাজ হবে না, চাই দুই-তৃতীয়াংশ সমর্থন। লোকসভায় সংখ্যাটা ৩৬০। এই মুহূর্তে সরকারিভাবে এনডিএর হাতে রয়েছে ৩১৭ জন সাংসদের সমর্থন। উত্তরপ্রদেশে যেহেতু সর্বাধিক আসন বৃদ্ধি পাবে তাই বিলে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সমর্থন প্রত্যাশা করছে বিজেপি। কারণ, এতে লোকসভা ভোটে অখিলেশ লাভ দেখতে পারেন। ডিএমকে ও সমাজবাদী পার্টি সমর্থন দিলে দুই কক্ষে দুই-তৃতীয়াংশ সাংসদকে পক্ষে পেতে সমস্যা হবে না বিজেপির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles