Top 5 This Week

spot_img

Related Posts

ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা!‌ হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর

RK NEWZ ৩ অক্টোবর কলকাতায় আসছে ব্রাজিল দল। আর এদিন যেন সেই মেগা ম্যাচের উন্মাদনা বাড়িয়ে দিয়ে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। ব্রাজিল কিংবদন্তির হাতে তুলে দিলেন স্বামী বিবেকানন্দের ছবি। এছাড়াও কলকাতার বঞ্চিত শিশুদের হাতে ফুটবল তুলে দেন কাফু। ব্রাজিলীয় ফুটবলের সর্বকালের সেরা ডিফেন্ডারদের অন্যতম কাফু। এর আগে দার্জিলিংয়ে আকাদেমি উদ্বোধনে গিয়েছেন তিনি। সোমবার বিএনসিসিআইতে ভারতীয় ফুটবলের আগামী দিনের রোডম্যাপ এবং ফুটবল বাণিজ্য শীর্ষক একটি আলোচনা চক্রে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আরেক ব্রাজিলীয় ফুটবলার ব্যারেটো। এছাড়া দত্তাবাদে সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের হাতে ফুটবল তুলে দেন কাফু। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায় তিনি বলেন, “আমাদের শহরে আসার জন্য কাফুকে ধন্যবাদ জানাই। স্বপ্নপূরণ করার জন্য কতটা পরিশ্রম করার দরকার ও কতটা শৃঙ্খলাবদ্ধ থাকা দরকার, তা কাফুকে দেখে শেখা উচিত। আপনি তরুণ প্রজন্মের আইকন।” উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে অংশ নেন কাফু। ২০০৬ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপেই অংশ নিয়েছিলন তিনি। ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য কাফু। তিনিই একমাত্র ফুটবলার যার পরপর ৩ বিশ্বকাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles