Top 5 This Week

spot_img

Related Posts

জোড়া ব্যাট উপহার দিয়ে শুভেচ্ছা সৌরভের!‌ ভারতের ছোটদের দলে সুযোগ পাওয়া অভিপ্রায় ইডেনে

RK NEWZ সোমবার ইডেনে মায়ের সঙ্গে এসেছিলেন উইকেটকিপার-ব্যাটার অভিপ্রায়। দেখা করেন সিএবি সভাপতি সৌরভের সঙ্গে। তাঁর হাতে দু’টি ব্যাট তুলে দেন সৌরভ। অভিপ্রায়ের সাফল্য কামনা করে তাঁকে শুভেচ্ছাও জানান তিনি। ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন অভিপ্রায় বিশ্বাস। ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছেন দুর্গাপুরের এই ক্রিকেটার। সোমবার ইডেনে মায়ের সঙ্গে এসেছিলেন উইকেটকিপার-ব্যাটার অভিপ্রায়। দেখা করেন সিএবি সভাপতি সৌরভের সঙ্গে। তাঁর হাতে দু’টি ব্যাট তুলে দেন সৌরভ। অভিপ্রায়ের সাফল্য কামনা করে তাঁকে শুভেচ্ছাও জানান তিনি।

অভিপ্রায়কে উৎসাহিত করতে সৌরভ ছাডা়ও উপস্থিত ছিলেন সিএবি সচিব বাবলু কোলে, সহ-সভাপতি নীতীশরঞ্জন দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে সাহসিকতার সঙ্গে খেলার জন্য অভিপ্রায়কে বলেন সৌরভ। একই সঙ্গে তাঁকে বাংলা ও ভারতের মূল দলে জায়গা পাওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তাও দেন সিএবি সভাপতি।

১৮ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সিরিজ় শুরু হচ্ছে। প্রথমে তিনটি এক দিনের ম্যাচ ও তারপর দু’টি টেস্ট হবে। ৫০ ওভারের তিনটি ম্যাচ ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। চার দিনের দু’টি টেস্ট ২৭ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর থেকে। শেষ টেস্টই অহমদাবাদে হবে। বাকি সব ম্যাচ রাজকোটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles