RK NEWZ ভারত প্রথমে খেলবে পানামার বিরুদ্ধে। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। তার পর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ৩ অক্টোবর ব্রাজ়িল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। সামনেই তিন বড় ম্যাচ। তিন দেশের বিরুদ্ধে প্রীতিম্যাচ খেলবে ভারত। তার মধ্যে পাঁচ বারের বিশ্বকাপজয়ী ব্রাজ়িল ও দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়েও রয়েছে। এই তিন ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করে দিল ভারত। কোচ খালিদ জামিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের চার জন করে মোট আট জন ফুটবলারকে রেখেছেন দলে। ইস্টবেঙ্গলের যে চার ফুটবলার ভারতীয় দলে রয়েছেন তাঁরা হলেন— গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং স্ট্রাইকার এডমুন্ড লালরিনডিকা। মোহনবাগানের চার ফুটবলার হলেন— মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ ও স্ট্রাইকার মনবীর সিংহ। ডুরান্ড কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া মোহনবাগানের বিশাল কাইথকে অবশ্য রাখেননি খালিদ।
ভারত প্রথমে খেলবে পানামার বিরুদ্ধে। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। তার আগে ১৪ সেপ্টেম্বর থেকে শিবির শুরু হবে ভারতের। পানামা ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর কলকাতায় আসবে ভারতীয় দল। যুবভারতী স্টেডিয়ামে ৩ অক্টোবর ব্রাজ়িল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে তারা। ভারতের ২৬ জনের দল:
গোলরক্ষক— আলবিনো গোমস, গুরপ্রীত সিংহ সান্ধু, প্রভসুখন গিল, সোম কুনার।
ডিফেন্ডার— অভিষেক সিংহ থেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, জয় গুপ্ত, পরমবীর, রিকি মিতেই।
মিডফিল্ডার— অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড— এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিংহ, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিংহ।
এই ২৬ জন ছাড়া গোলরক্ষক হৃতিক তিওয়ারি, ডিফেন্ডার চিংলেনসানা সিংহ ও রোশন সিংহ এবং মিডফিল্ডার সুরেশ সিংহকে রিজ়ার্ভ হিসাবে রাখা হয়েছে। প্রয়োজনে তাঁদের ডেকে নেওয়া হবে।




