RK NEWZ আগরতলা : কাজের বাইরেও জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ত্রিপুরাকে তুলে ধরার প্রচেষ্টায় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। বর্ষসেরা ত্রিপুরা ক্রীড়া সম্মান। ক্রিকেট বিশ্বের কিংবদন্তি প্রশাসক জগমোহন ডালমিয়ার নামে উৎসর্গ করা হয়েছে বর্ষসেরা ত্রিপুরা ক্রীড়া সম্মান। রবিবার এক মেগা অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের জগমোহন ডালমিয়া নামাঙ্কিত পুরস্কার। রাজ্যের বাইরেও জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ত্রিপুরাকে তুলে ধরার যে প্রচেষ্টা আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব শুরু করেছে সেই প্রচেষ্টার অঙ্গ হিসাবেই এবছর আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বর্ষসেরা ত্রিপুরা ক্রীড়া সম্মান ভারতবর্ষ তথা ক্রিকেট বিশ্বের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব জগমোহন ডালমিয়ার নামে উৎসর্গ করা হয়েছে। আগামী ২৬ জুলাই রবিবার এক মেগা অনুষ্টানের মধ্য দিয়ে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ‘জগমোহন ডালমিয়া স্মৃতি ২০২৫-২৬ বর্ষসেরা ত্রিপুরা ক্রীড়া সম্মান’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার বিকাল সাড়ে তিনটায় এম বি বি স্টেডিয়াম সংলগ্ন আগরতলা ক্লাবে এক বর্ণান্ত অনুষ্ঠানে জগমোহন ডালমিয়া স্মৃতি ত্রিপুরা ক্রীড়া সম্মান এ জীবন কৃতি পুরস্কার এ সম্মানিত করা হয় ক্রিকেট সংগঠক মানিক কাজিকে। পাশাপাশি এবছর জগমোহন ডালমিয়া স্মৃতি বর্ষসেরা ক্রীড়া প্রশিক্ষকের সম্মানে ভূষিত
অলক দেবরায়, জয় কিশোর দেববর্মণ, রুমা দাস, সুবোধ দেববর্মণ এবং অমিয় কুমার দাস। বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার ঝুমকি দেবনাথ, সপ্তজিৎ দাস, শ্রেয়া ঙসি রায়, জাবেত ডার্লিং, আকাশ ভৌমিক, গৌরব দেববর্মণ, রিকসন দেববর্মণ, ঋত্বিকা দাস। এছাড়া বর্ষসেরা কোচিং সেন্টারের পুরস্কার পাচ্ছে আগরতলার এগিয়ে চল সংঘ। এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। বিশেষ অতিথি পদ্মশ্রী দীপা কর্মকার, সমাজসেবী অমিত রক্ষিত, বিশিষ্টপ্রাক্তন ক্রীড়াবিদ কমল সাহা সহ রাজ্যের বিশিষ্ট প্রাক্তন ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকরাও। বিশেষ ভাবে আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অভিষেক ডালমিয়াও। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শান্তনু বনিক জানান জগমোহন ডালমিয়ার স্মৃতিতে শুধু ত্রিপুরাতেই নয় সম্ভবত দেশের কোন রাজ্যে এধরনের অনুষ্ঠান প্রথম। ক্লাবের সচিব সন্তোষ গোপ জানান তাদের এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল। রবি অপরাহ্নে রাজধানী আগরতলা এক অনন্য অনুষ্ঠানের সাক্ষী। মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল লাকি ড্র পুরস্কার। জগমোহন ডালমিয়া স্মৃতি ত্রিপুরা ক্রীড়া সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি স্বপন মিয়া, যুগ্ম সম্পাদক মিনাক্ষী ঘোষ, সদস্য সজল চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।




