Monday, June 29, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ফাইনালের পথ ফেভারিটদের? সহজ সূচি আর্জেন্টিনার!‌ কঠিন লড়াই ব্রাজিল-পর্তুগালের!

RK NEWZ কোনও অঘটন না ঘটলে পরের রাউন্ডগুলিতে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানির প্রতিপক্ষই বা কারা হতে পারে? বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। একটা-দুটো ম্যাচ বাদ দিলে তথাকথিত ছোট দলগুলির প্রায় সবাই নিজেদের সেরাটা দিয়েছে। এবং চমকপ্রদ ভাবে এমন কিছু দেশ নকআউট পর্বে চলে গিয়েছে, যা বহু ফুটবলপ্রেমীই ভাবতে পারেননি। শেষ ৩২-এ মোটামুটিভাবে বেশিরভাগ ফেভারিট দলই সহজ প্রতিপক্ষ পেয়েছে। তবে নকআউটের প্রথম পর্বে জিতলে পরের দিকে বহু দলকেই বেশ কঠিন লড়াইয়ে পড়তে হবে। যদি ধরে নেওয়া যায়, যাঁদের টুর্নামেন্টের ফেভারিট দলগুলি সবাই নিজেদের প্রত্যাশিত ম্যাচগুলি জিতবে। কোনও অঘটন ঘটবে না, তাহলে কেমন হবে ফেভারিট দলগুলির ফাইনাল পর্যন্ত যাওয়ার লড়াই? একনজরে দেখে নেওয়া যাক সেই সূচি। মনে রাখতে হবে, এখানে ধরে নেওয়া হয়েছে ফেভারিট দলগুলি নিজেদের তুলনায় সহজ প্রতিপক্ষকে হারিয়ে দেবে। প্রথমেই ধরা যাক পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সম্ভাব্য সূচি। নকআউটের প্রথম পর্বেই জাপানের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। সেই বাধা টপকালে ভিনিসিয়াসদের সামনে পড়তে পারে নরওয়ে বা আইভোরি কোস্ট। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড। সেমিফাইনালে ভিনিসিয়াসরা উঠলে আর্জেন্টিনার সম্মুখীন হতে হবে তাঁদের। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়াইটা তুলনায় সহজ। রাউন্ড অফ ৩২- ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। সেই বাধা টপকালে প্রি কোয়ার্টার ফাইনালে মিশরের মুখোমুখি হতে পারেন মেসিরা। কোয়ার্টার ফাইনালে উঠলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে কলম্বিয়া। সেমিফাইনাল পর্যন্ত উঠলে ব্রাজিল বা ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে মেসিদের। গতবারের রানার্স আপ ফ্রান্সের ফাইনালের লড়াই বেশ কঠিন। নকাউটের প্রথম পর্বে তাদের প্রতিপক্ষ সুইডেন। সেই বাধা টপকালে জার্মানদের মুখোমুখি হতে হবে এমবাপেদের। কোয়ার্টারে উঠলে ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস বা মরক্কো। সেমিফাইনালে গেলে এমবাপেদের প্রতিপক্ষ হতে পারে স্পেন বা পর্তুগাল। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেনের ফাইনাল পর্যন্ত লড়াইটাও বেশ কঠিন। স্পেনকে রাউন্ড অফ ৩২-তে বেগ দিতে পারে অস্ট্রিয়া, শেষ ষোলোয় ইয়ামালদের সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে উঠলে বেলজিয়াম বা সেনেগালের মুখোমুখি হতে পারে লা রোখা। সেমিফাইনালে উঠলে ফ্রান্স বা জার্মানির মতো বড় দল পড়তে পারে স্প্যানিশদের সামনে। জার্মানদের ফাইনাল পর্যন্ত পথ বেশ কণ্টকাকীর্ণ। নকআউটের প্রথম পর্বে তারা মুখোমুখি হতে পারে প্যারাগুয়ের। প্রি-কোয়ার্টার ফাইনালেই হট ফেভারিট ফ্রান্সের মুখোমুখি হতে হবে মুসিয়ালাদের। শেষ আটে অবশ্য নেদারল্যান্ডস বা মরক্কো পড়তে পারে জার্মানির সামনে। সেমিফাইনাল পর্যন্ত উঠলে আবার পর্তুগাল বা স্পেনের মুখোমুখি হতে হবে জার্মানিকে। হ্যারি কেনের ইংল্যান্ডের রাস্তাটাও বেশ কঠিন। রাউন্ড অফ থার্টি টু-তে তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো। প্রি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সামনে পড়তে পারে মেক্সিকো। শেষ আটে হ্যারি কেনদের সম্ভাব্য প্রতিপক্ষ ব্রাজিল। সেমিফাইনালে উঠলে ইংল্যান্ডকে খেলতে হতে পারে আর্জেন্টিনার বিরুদ্ধে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবারের বিশ্বকাপের কালো ঘোড়া। ফাইনাল পর্যন্ত সম্ভব সবচেয়ে কঠিন পথ তাঁদেরই। রাউন্ড অফ ৩২-এ ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। প্রি কোয়ার্টারে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বা সেনেগালের মুখোমুখি হতে হবে রোনাল্ডোদের। সেই বাধা টপকালে সেমিফাইনালে পর্তুগাল মুখোমুখি হতে পারে ফ্রান্স বা জার্মানির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles