RK NEWZ বিশ্বকাপে ফের এলএম টেনের রূপকথা। অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করে ফুটবলের সর্বশ্রেষ্ঠ মঞ্চে আবারও শ্রেষ্ঠতার প্রমান দিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। তাঁর নামের পাশে রয়েছে ১৭টি গোল। এতদিন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ছিল জার্মানির মিরাস্লাভ ক্লোজের নামে। কিন্তু অদ্ভুত এক সমাপতনে, সেই জার্মানির চিরশত্রু দেশ অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করেই মেসি ভাঙলেন ক্লোজের রেকর্ড। ৪০ বছর আগে এই ২২ জুন দিনটিকেই বিশ্ব ফুটবলের ইতিহাসে স্থায়ীভাবে অক্ষয় করে দিয়েছেন আরেক আর্জেন্টাইন। তিনি দিয়েগো আর্মান্দো মারাদোনা। ৪০ বছর আগে তাঁর করা ‘হ্যান্ড অফ গড’ আজও ফুটবল ইতিহাসে অমলিন। সেই ২২ জুনই নয়া ইতিহাস গড়লেন অধুনা বিশ্ব ফুটবলের GOAT। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের ৩৮ মিনিটে ডান প্রান্ত থেকে আসা মাইনাসকে স্বভাবসিদ্ধ নিখুঁত দক্ষতায় জালে জড়ালেন মেসি। গোটা স্টেডিয়াম যেন উচ্ছ্বাসে ফেটে পড়ল। বিশ্বকালের সর্বকালের সেরা গোলস্কোরারদের তালিকায় মেসি এখন সবার উপরে। তাঁর সংগ্রহ ১৭ গোল। সেই ২০০৬ থেকে বিশ্বকাপে খেলছেন লিও। প্রথম বিশ্বকাপে একটি গোল ছিল তাঁর। ২০১০ তাঁর জীবনের সবচেয়ে খারাপ বিশ্বকাপ। সেবার কোনও গোল পাননি। ২০১৪ সালে মেসি ৪ গোল করে আর্জেন্টিনাকে রানার্স আপ করেন। ২০১৮ বিশ্বকাপে তিনি একটি গোল করেন। ২০২২ বিশ্বকাপে তিনি যখন নিজের দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করলেন, সে বছর গোল ছিল ৭টি। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই চার গোল করে ফেলেছেন তিনি। এই তালিকায় দু’নম্বরে মিরাস্লাভ ক্লোজে ১৬ গোল। তৃতীয় স্থানে ব্রাজিলের রোনাল্ডো ডি-লিমা। তাঁর গোলসংখ্যা ১৫। সক্রিয় ফুটবলারদের মধ্যে মেসির কাছাকাছি রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তাঁর দখলে ১৪ গোল। অবশ্যে মেসি শুধু গোলের নিরিখে নন, অ্যাসিস্টের নিরিখেও যুগ্মভাবে সবার উপর। নিজেরই দেশের কিংবদন্তি মারাদোনার পাশাপাশি বিশ্বকাপে মেসির নামের পাশে রয়েছে আটটি অ্যাসিস্ট।

বাঁধনহারা উচ্ছ্বাসে মাতলেন বিশ্বজুড়ে লিও ভক্তরা।




