Wednesday, May 13, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

শনিবার সকালে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!‌ পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর

RK NEWZ শুক্রবার সকালে রাজ্যে আসার কথা রয়েছে শাহের। বিজেপি সূত্রে খবর, হবু বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শাহের। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার, পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তাঁকে ৪ মে-র পরে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে হবে। সেইমতো পঁচিশে বৈশাখ রাজ্যে আসছেন মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা ৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বি-৭৭৭ বিমানে চেপে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা মোদীর। সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ তাঁর কলকাতা বিমানবন্দরে পৌঁছোনোর কথা। সেখান থেকে এমআই-১৭ হেলিকপ্টারের আরসিটিসি হেলিপ্যাডে নামার কথা মোদীর। সেখান থেকে সড়কপথে ব্রিগেডে পৌঁছোবেন। ১১টা নাগাদ সেখানে পৌঁছোনোর কথা তাঁর। প্রধানমন্ত্রীর দফতরের সূচি সূত্রে জানা গিয়েছে, ব্রিগেডে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শপথগ্রহণ অনুষ্ঠান চলার কথা। অনুষ্ঠানশেষে ১২টা ৩৫ মিনিট নাগাদ ব্রিগেড থেকে একই ভাবে সড়কপথে হেলিপ্যাড এবং সেখান থেকে কপ্টারে চেপে বিমানবন্দরে গিয়ে বিমানে ওঠার কথা রয়েছে মোদীর। শনিবার বিকেল ৩টে ৪০ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করার কথা প্রধানমন্ত্রীর বিমান। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের আগে, গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী ভাটপাড়ায় প্রচারে বলেছিলেন, ‘‘বাংলায় যেখানে যেখানে গিয়েছি, মানুষের যা মেজাজ দেখেছি, এই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে, ৪ মে-র পরে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে আসতেই হবে।’’ সেইমতো শনিবার রাজ্যে আসছেন মোদী। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক অমিত শাহ। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থী বা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়।

বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরে শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী বেছে নেওয়া এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিতির জন্যই শাহের এই সফর। শুক্রবারই পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। অমিত শাহের নেতৃত্বে ওই বৈঠকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হবে। পরের দিন, শনিবার ব্রিগেডে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের তরফে শাহের যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে কৃষ্ণ মেনন মার্গের বাসভবন থেকে বেরিয়ে দিল্লির পালাম বিমানবন্দরে যাবেন শাহ। ১০টা ৪০ মিনিটে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে উড়বে বিএসএফের বিমান। ১২টা ৪০ মিনিটে বিমানটির কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা। সেখান থেকে সড়কপথে ১টা নাগাদ নিউ টাউনের হোটেলে পৌঁছোনোর কথা শাহের। ওই হোটেলে দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত বেশ কয়েকটি বৈঠক করার কথা। বিজেপি সূত্রে খবর, হবু বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শাহের। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থী বা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিরোধী ভূমিকার বদলে বিজেপি এখন বিধানসভায় সরকারপক্ষের ভূমিকায় থাকবে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এ বারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও। শাহের দফতরের প্রকাশিত সূচি অনুসারে, শনি সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ হোটেল থেকে বেরিয়ে ১০টা ৫৫ মিনিট নাগাদ ব্রিগেডে পৌঁছোনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। ১২টা ২০ মিনিট নাগাদ ব্রিগেড থেকে বেরিয়ে সড়কপথে বিমানবন্দরে যাওয়ার কথা। তার মধ্যেই শেষ হয়ে যাবে শপথগ্রহণ অনুষ্ঠান। ১২টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিএসএফের বিমানের ওড়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles