Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ভোট কেন্দ্রের বাইরে কুপন দেওয়া হচ্ছে?‌ ধরতেই ‘‌দে ছুট’‌!‌ বিজেপি-র বুথ এজেন্টের জায়গায় সেজেগুজে বসে তৃণমূল কর্মী, ধরা পড়তেই….

RK NEWZ প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে। ছাতনা বিধানসভার শুশুনিয়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়। সেখানে ভোট কেন্দ্রের বাইরেই বিলি করা হচ্ছিল কুপন। কীসের কুপন? জানা গিয়েছে,পার্কিং-এর কুপনের মাধ্যমে দেওয়া হচ্ছে খাবারের কুপন। জিজ্ঞাসা করাতে বলা হয়, মুড়ি-ছোলা খাবারের কুপন এটা। বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোট গ্রহণ। দেখা গেল, সেখানেই ভোট কেন্দ্রের বাইরে কুপন দেওয়া হচ্ছে। ছাতনা বিধানসভার শুশুনিয়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়। সেখানে ভোট কেন্দ্রের বাইরেই বিলি করা হচ্ছিল কুপন। কীসের কুপন? জানা গিয়েছে,পার্কিং-এর কুপনের মাধ্যমে দেওয়া হচ্ছে খাবারের কুপন। জিজ্ঞাসা করাতে বলা হয়, মুড়ি-ছোলা খাবারের কুপন এটা। কিন্তু কোন পার্টির থেকে দেওয়া হচ্ছে?‌ ছাতনা বিধানসভার বিভিন্ন বুথেই নাকি দেওয়া হচ্ছে কুপন! কেউ দিচ্ছে বুথের ২০০ মিটারের মধ্যে, কেউ দিচ্ছেন একটু দূরে। খোঁজ করতে গিয়ে পাওয়া গেল, বিভিন্ন বুথে বিভিন্ন টাকার কুপন দেওয়া হচ্ছে। ভিন্ন রঙের সেই কুপন। কোথাও ১৫ টাকা, কোথাও আবার ২০ টাকার। কুপন নিয়ে নির্দিষ্ট দোকানে গেলে ওই টাকার মধ্যে যা খুশি নিতে পারবেন ভোটাররা। ভোট চলাকালীন এইভাবে কুপন দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে নাকি ভোট দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মুর্শিদাবাদের ভরতপুরে অদ্ভুত ঘটনা। বিজেপি এজেন্টের জায়গায় তৃণমূল কর্মী। বুথে এসে ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরলেন ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রসাদপুর গ্রামের ১৮৬ নম্বর বুথে তুমুল উত্তেজনা। অভিযোগ, বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়। সেই জায়গায় এক তৃণমূল কর্মীকে এজেন্ট হয়ে বসে থাকতে দেখে মেজাজ হারান বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। বুথের মধ্যেই প্রিজাইডিং অফিসারের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁর। ঘটনায় প্রশ্নের মুখে প্রিজাইডিং অফিসার। বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের অভিযোগ, তাঁদের যিনি বিজেপির বুথ এজেন্ট ছিলেন তাকে বের করে দেয়া হয়েছিল। বিজেপির বুথ এজেন্টকে বের করে সেই বুথ এজেন্টের জায়গায় বসানো হয়েছিল ভোট দিতে আসা একজন সাধারণ ভোটারকে। যিনি আবার তৃণমূল কর্মী। এখানেই শেষ নয়, বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, তৃণমূলের দালালি করছে প্রিজাইডিং অফিসার। ঘটনাস্থলে তুমুল উত্তেজনার খবর পেয়ে ইতিমধ্যেই এসে পৌঁছেছে কুইক রেসপন্স টিম। ওই ভুয়ো এজেন্ট জানান, তিনি ভোট দিতে এসেছিলেন। তন্ময় রায় নামের এক ব্যক্তি তাঁকে এজেন্টের জায়গায় বসতে বলেছিলেন। সেই জন্যই তিনি সেখানে বসেছিলেন। বিজেপি প্রার্থী অভিযোগ করে বলেন, নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া কীভাবে একজন তৃণমূল কর্মী এজেন্টের জায়গায় বসলো? এটা পুরোপুরি ভোট লুটের চেষ্টা। যদিও ওই প্রিজাইডিং অফিসার জানান, জ্ঞানত এটা তাঁর কোনও ভুল নয়। ওই ভুয়ো এজেন্ট বলেন, “আমি তো ভোট দিতে এসেছিলাম। আমাকেই বলা হল এখানে বসে টিক দিতে আমি তাই দিচ্ছিলাম।”

তৃণমূলের ‘মারে’ ফাটল বিজেপি প্রার্থীর এজেন্টের মাথা, লাভপুরে ঝরল রক্ত। প্রথম দফার ভোটে রক্তাক্ত বীরভূমের লাভপুর। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে তুলকালাম। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির তৃণমূল। কুমারগঞ্জের বিজেপির প্রার্থী শুভেন্দু সরকারের উপর চড়াও দুষ্কৃতীরা। পুলিশের সামনেই প্রবল মারধর করা হয় তাঁকে। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙা বিধানসভার ঘোকসাডাঙা একটি বুথে কোচবিহার চা বাগান এলাকায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ভোটের লাইনে মৃত্যু সিমাগেরিয়া এলাকার বাসিন্দা ইসরাতন বিবির। তিনি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন। সেখানে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মৃত্যু হয় তাঁর। পটাশপুরেও ভোটের লাইনে প্রাণ হারালেন এক বৃদ্ধ। তাঁর নাম নৃপেন্দ্র দাস (৫৮)। ভোট দিতে যাওয়ার পথে স্ট্রোকে মৃত্যু হল এক প্রৌঢ়ার। ঘটনাটি ঘটেছে সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অসীম রায় (৬৪)। তিনি সিউড়ি ডাঙ্গালপাড়ার বাসিন্দা। এদিন পায়ে হেঁটে বাড়ি থেকে ভোট দিতে রওনা হন তিনি৷ কিন্তু যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিকে, মালদহের মালতীপুরে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪১.১১ শতাংশ।

প্লাগ পয়েন্টে কাগজ ঢুকিয়ে ক্যামেরা বন্ধের আশঙ্কা অগ্নিমিত্রার। ভোটের সময় লোডশেডিং করানোর অভিযোগ তুললেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি আশঙ্কা করেছেন, “লোডসেডিং করবে, প্লাগ পয়েন্টের মধ্যে কাগজ ঢুকিয়ে ক্যামেরাগুলিকে বন্ধ করা হবে, ইতিমধ্যেই বোমাবাজি শুরু হয়ে গিয়েছে।” রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন অগ্নিমিত্রা। পাশাপাশি এদিন সকালে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। প্রার্থীর সঙ্গে কতগুলি গাড়ি থাকবে তা নিয়ে তর্ক হয় দু’জনের। আসানসোল দক্ষিণের রানিগঞ্জ পঞ্চায়েতের গ্রামীণ এলাকা দিয়ে যাওয়ার সময় অগ্নিমিত্রার গাড়ি আটকান নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা। তিনি জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীর সঙ্গে ৩টির বেশি গাড়ি থাকবে না। অগ্নিমিত্রা জানান, তিনি মাত্র ২ টি গাড়ি নিয়ে ঘুরছেন। পিছনে সংবাদমাধ্যমের গাড়ি রয়েছে। মারপ্যাচ দেখিয়ে স্বাধীনভাবে ঘুরতে বাধা দেওয়া যাবে না। অন্যদিকে তাঁর দাবি, সংবাদমাধ্যম স্বতন্ত্র। তাঁদের কাজে এভাবে বাধা দেওয়ার এক্তিয়ার রাজ্য পুলিশের নেই। যদিও আইসি জানান, তিনি সংবাদমাধ্যমের কাজে বাধা দেননি। প্রার্থীর সঙ্গে ৩টের বেশি গাড়ি দেখে তিনি বাধা দিয়েছেন। যদিও নির্বাচন কমিশনের নির্দেশের কোনও নথি তিনি দেখাতে পারেননি। অগ্নিমিত্রা পল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সংবিধান বানিয়েছেন। তাই সংবাদমাধ্যমকে আটকাতে এসেছে। এরা লোডসেডিং করবে। প্লাগপয়েন্টে কাগজ ঢুকিয়ে ক্যামেরাগুলিকে বন্ধ করবে। বোমাবাজি করবে। ইতিমধ্যেই বোমাবাজি শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ পছন্দ করছেন না। মানুষ পরিবর্তন ও পরিষেবা চায়।” উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের গণনার দিন নন্দীগ্রামে লোডশেডিং করানোর অভিযোগ উঠেছিল। এবার আসানসোলে লোডসেডিং করিয়ে ভোট বন্ধ করার আশঙ্কা করলেন অগ্নিমিত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles