Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ!‌ হাজরা মোড় থেকে গেরুয়া শিবিরের মেগা রোড-শোতে উপস্থিত থাকবেন শাহ

বুধবার রাতেই কলকাতায় পা রাখছেন তিনি। আগামী বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের দিন হাজরা মোড় থেকে যে মেগা রোড-শোর পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। তাতে উপস্থিত থাকবেন শাহ। রোড শোর আগে হাজরা মোড়ে একটা জনসভাও করতে পারেন শাহ। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ রোড-শো করে সার্ভে বিল্ডিংয়ের কাছাকাছি পর্যন্ত যাবেন তিনি। শেষ ২০০ মিটার পথ হেঁটে গিয়ে মনোনয়ন দেবেন শুভেন্দু। অমিত শাহও ওই রাস্তায় পায়ে হাঁটতে পারেন। যদিও বিজেপির তরফে এখনও পুরো পরিকল্পনা প্রকাশ করা হয়নি। ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক। ২০১১ সালে বিধানসভা পুনর্গঠনের পর থেকে এই কেন্দ্রে কোনওদিন হারেনি তৃণমূল কংগ্রেস। এ হেন কঠিন পিচে চ্যালেঞ্জ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছেন। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে শুভেন্দুর সভায় কেন্দ্রীয় নেতারা। বিজেপি সূত্রের খবর, মনোনয়নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যে এনে চমক দিতে চায় গেরুয়া শিবির। বুধবার রাতে কলকাতায় পৌঁছেই রাজ্য নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ বৈঠক করবেন শাহ। বৃহস্পতিবার শাহী রোড শো-তে ভিড় জমবে আশা বিজেপির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles