Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বৃহস্পতিবার হনুমানজয়ন্তী!‌ বিশেষ এই তিথিতে পবনপুত্রের কৃপা পেতে নিয়ম পালন

হনুমানজির পুজো ভক্তিভরে করলে মহাদেব এবং রামের কৃপা লাভ করা যায়। আমাদের জীবন নানা দিক থেকে আনন্দে ভরে উঠতে পারে। ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার হনুমানজয়ন্তী। এই দিন হনুমানজির জন্মোৎসব পালন করা হয়। হিন্দুদের নানা দেবতার মধ্যে অন্যতম হলেন হনুমানজি। মনে করা হয়, হনুমানজির পুজো ভক্তিভরে করলে মহাদেব এবং রামের কৃপা লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিন বিশেষ কিছু নিয়ম পালন করলে আমাদের জীবন নানা দিক থেকে আনন্দে ভরে উঠতে পারে।

১) এই দিন দুটো পানপাতা নিন, তার উপর দুটো লাল গোলাপ রেখে চন্দনের ছিটে দিন। তার পর গোলাপ দুটো হনুমানজির কাছে অর্পণ করুন। এই ক্রিয়া করলে স্বামী-স্ত্রীর সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসে।

২) হনুমানজয়ন্তীর দিন সকালে স্নান সেরে, লাল বস্ত্র পরে যে কোনও হনুমানমন্দিরে গিয়ে নিজের নাম-গোত্র সহকারে পুজো দিন। মনের ইচ্ছাগুলো বজরংবলীর কাছে জানান। এর ফলে সহজেই ইচ্ছা পূরণ হয়ে যাবে।
৩) পুজোর নৈবেদ্য হিসাবে হনুমানজিকে কলা এবং গুড় দিন। এরই সঙ্গে সম্ভব হলে গরু বা বাঁদরকে গুড় এবং কলা খাওয়ান। কোনও অসহায় ব্যক্তিকেও এই দুই জিনিস হনুমানজয়ন্তীর দিন দান করা শুভ মনে করা হয়।
৪) এই দিন সন্ধ্যাবেলা একটা মাটির প্রদীপ নিজের বাড়ির সীমানার বাইরে গিয়ে জ্বালিয়ে আসুন।
৫) মনের ইচ্ছা দ্রুত পূরণ করতে এই দিন একটা লাল আসনে বসে হনুমান চালিশা পাঠ করুন। হনুমানজয়ন্তীর দিন থেকে এই কাজটা শুরু করুন এবং নিয়মিত পাঠের চেষ্টা করুন। মনোবাঞ্ছা পূরণ হতে বিশেষ সময় লাগবে না।
৬) হনুমানজয়ন্তীর দিন যে কোনও হনুমানমন্দিরে একটা লাল রঙের ধ্বজা দিয়ে আসুন।
৭) এই দিন আপনার আশপাশে থাকা যে কোনও দুঃস্থ মানুষকে অথবা মজুরদের চা খাওয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles