Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

চোট সমস্যায় কলকাতা নাইট রাইডার্স!‌ আইপিএলে কেকেআরকে কেউ ভয় পাবে না!

২৮ মার্চ থেকে শুরু আইপিএল। দ্বিতীয় দিন খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এ বার আর কেকেআরকে কেউ ভয় পাবে না, এমনটাই জানালেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটার। আইপিএল শুরুর আগে চোট সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে দলের পেস আক্রমণের ছবিটা হাসপাতালের মতো। সেই কারণেই এ বার কেকেআরকে কেউ ভয় পাবে না, এমনটাই মনে হচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের। নিজের ইউটিউব চ্যানেলে কেকেআরের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করছিলেন অশ্বিন। তিনি বলেন, “আমার মনে হয় না কেকেআরের বোলিং আক্রমণ দেখে এ বার কেউ ভয় পাবে।” নিলামের পর কলকাতার পেস আক্রমণে বদল হয়েছে। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে তারা। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা চোট পেয়েছেন। তিনি কতটা সুস্থ জানা যায়নি। পেসার হর্ষিত রানার আইপিএলও কার্যত শেষ। শনিবার জানা গিয়েছে, ছিটকে গিয়েছেন আকাশদীপও। চোটের কারণে কেকেআরের বোলিং দুর্বল হয়ে গিয়েছে বলে মনে করেন অশ্বিন। তিনি বলেন, “নিলামের পর বলেছিলাম, কেকেআরের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। কিন্তু মুস্তাফিজুর আর নেই। পাথিরানা ও হর্ষিত চোট পেয়েছে। হ্যাঁ ব্লেসিং মুজারাবানিকে ওরা সই করিয়েছে। ওকে দেখতে মুখিয়ে আছি। কিন্তু এত চোট থাকলে দল তো শুরুতেই পিছিয়ে পড়বে।” পেস আক্রমণ সমস্যায় পড়লেও স্পিন আক্রমণে তো বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনের মতো ক্রিকেটার রয়েছেন। তাতেও কেকেআর বিশেষ সুবিধা করতে পারবে না বলে মনে করেন অশ্বিন। তিনি বলেন, “কেকেআরের বোলিংয়ের সেই রহস্য উধাও। আগে ওদের বিরুদ্ধে নামার আগে ব্যাটারদের অনেক প্রস্তুতি নিতে হত। কিন্তু বরুণের ফর্ম ভাল নয়। নারাইনও আগের সেই বল করতে পারে না। ইডেন ছোট মাঠ। সেখানে ব্যাটারদের থামানো ওদের পক্ষে কঠিন। আমার মনে হয় এ বার ব্যাটারেরা ওদের বিরুদ্ধে শুরু থেকে আগ্রাসী ক্রিকেট খেলবে।” শ্রেয়স আয়ারকে ছেড়ে দিয়ে কলকাতা যে ভুল করেছে তার খেসারত তাদের দিতে হবে বলে মনে করেন অশ্বিন। তাঁর কথায়, “কেকেআর লড়বে, কিন্তু জিততে পারবে না। ওরা শেষ বার শ্রেয়সের নেতৃত্বে জিতেছিল। পরের বারই ওকে সরিয়ে দিল। নতুন দলেও শ্রেয়স দেখাল, ও কী করতে পারে। আমার মনে হয়, শ্রেয়স থাকলে কিছু একটা বিকল্প পরিকল্পনা করতে পারত। এ বার আর সেটা হবে না।” আইপিএলে ২৯ মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে।

দলের অন্যতম ভরসাযোগ্য পেসার হর্ষিত রানা পুরো মরসুম থেকেই ছিটকে গেলেন, একথা নিশ্চিত করেছেন কেকেআর হেড কোচ অভিষেক নায়ার। গতবারের আইপিএলে কেকেআর-এর র‍্যাঙ্ক ছিল অষ্টম। তাই এবার শুরু থেকেই ভাল খেলতে মরিয়া সকলেই, ঘুরে দাঁড়াতে চাইছে তারা। কিন্তু মরসুম শুরুর আগেই এই চোট-শঙ্কা সমস্যা বাড়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক নায়ার বলেন, “হর্ষিতের চোট আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। ও গত কয়েকবছর ধরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ওকে সহজে বদলে দেওয়া যায় না।’ কেকেআর ইতিমধ্যেই কিছু বোলারকে ট্রায়াল করিয়েছে এবং খুব শিগগিরই দলের নেতৃত্ব আলোচনা করে নতুন পরিবর্ত ক্রিকেটার ঠিক করা হবে। কেকেআরের জন্য স্বস্তির খবরও আছে। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা ফিরতে চলেছেন দলে। জানা গেছে, তিনি পুরোপুরি ফিট হয়ে দ্বিতীয় ম্যাচ থেকেই খেলতে পারবেন। ২৯ মার্চ কেকেআরের প্রথম ম্যাচে মাথিশা থাকছেন না বলেই অনুমান। তবে ২ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম হোম ম্যাচে খেলতে পারেন। পাথিরানার পুনর্বাসনও সম্পূর্ণ হয়েছে এবং বোর্ড তাকে NOC দিয়েছে। এখন তিনি মাঠে নামার জন্য কতটা প্রস্তুত তা দেখে সিদ্ধান্ত নেবে কেকেআর ম্যানেজমেন্ট। হর্ষিত রানা পুরো মরসুমে খেলবেন না। কেকেআর বদলি পেসার খুঁজছে। মাথিশা পাথিরানা দ্বিতীয় ম্যাচ থেকে দলে ফিরতে প্রস্তুত। চোট-সঙ্কটের মাঝেও কেকেআর আশা করছে, সঠিক বদলি এবং পাথিরানার প্রত্যাবর্তনে দল নতুন মরসুমে নিজেদের পয়েন্ট টেবিলের উপরের দিকে রাখতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles