Monday, April 27, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বাংলায় থ্রেট কালচার ভাঙতে মরিয়া টলিউডের ‘বিবি পায়রা’?‌ সিনেপাড়ায় ঘুঘুর বাসা ভাঙতে অরূপ বিশ্বাসকে চ্যালেঞ্জ বিজেপির পাপিয়ার

টালিগঞ্জের সিনেমাপাড়ার লড়াই। পাপিয়া অধিকারী বনাম অরূপ বিশ্বাস। অভিনেত্রী বনাম ক্রীড়ামন্ত্রী। রাজনীতির মঞ্চে তিনি কিন্তু বিজেপি শিবিরের উজ্জ্বল তারকা। অভিনেত্রী পাপিয়া অধিকারী। ছাব্বিশের বিধানসভা ভোটে টালিগঞ্জের বিজেপি প্রার্থী তিনি। আর টালিগঞ্জ মানেই সিনেপাড়া। টলিউড। বিজেপির প্রার্থী হয়ে, টলিউডের ব্য়াপারে কি একটু বেশি আবেগপ্রবণ হবেন পাপিয়া? টলিউডের ‘বিবি পায়রা’। তাঁর ঝুলিতে একের পর এক সুপারহিট ছবি। একসময় পোস্টারে তাঁর নাম থাকলে, লাইন পড়ত বক্স অফিসে। তবে বেশ কয়েকবছর ধরে টলিউডের পর্দা থেকে গায়েব। রাজনীতির মঞ্চে তিনি বিজেপি শিবিরের উজ্জ্বল তারকা। অভিনেত্রী পাপিয়া অধিকারী। ছাব্বিশের বিধানসভা ভোটে টালিগঞ্জের বিজেপি প্রার্থী তিনি। আর টালিগঞ্জ মানেই সিনেপাড়া। টলিউড। বিজেপির প্রার্থী হয়ে, টলিউডের ব্যাপারে কি একটু বেশি আবেগপ্রবণ হবেন পাপিয়া? মাথা ঘামাবেন টলিউডের অন্দরে? পাপিয়ার বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস। টলিপাড়ার কানাঘুষোয় শোনা যায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নানান অভিযোগ, তাঁর কথাতেই নাকি বহু অভিনেতা কাজ পান এবং কাজ হারান! টালিগঞ্জ কেন্দ্রে বিজেপির টিকিট পাওয়ার পর এই অভিযোগ নিয়ে টিভি নাইন বাংলাকে পাপিয়া স্পষ্ট বললেন, ”আমার তো ভয়ঙ্কর অভিযোগ, আমি যাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেও কিছু কম তাতে ঘি ঢালেনি। আমার জন্য বলছি না। টালিগঞ্জে অনেকেই কাজ পাচ্ছে না। টালিগুঞ্জে যে ঘুঘুর বাসা হয়েছে, তা ভাঙতে হবে। অনেক ভালো কাজের মানুষ রয়েছেন, যাঁরা কাজের অভাবে বসে আছেন। এসব ঠিক করতে হবে।” শাসকদলের বিরুদ্ধে এবারের লড়াইটা কি কঠিন? পাপিয়া বলেন, ”কারও ভার্সেস কেউ নয়, মোদীজি ২৯৪ আসনেই রয়েছেন। মোদীজির যোজনা, প্রকল্পগুলোকে ঠিক করে চালাতে গেলে আমাদের মতো যোদ্ধাই তো প্রয়োজন। উনি আমাকে লড়াইয়ে নামিয়েছেন, তাই নিশ্চয়ই দেখব কীভাবে লড়াই করতে হয়। আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি, মুসলমান বসতিতে গিয়ে কথা বলেছি, তাঁরা বলেছে, যেখানে সুবিধা সেখানেই আমরা প্রথম যাব। আমার কাছে চ্যালেঞ্জ নয়, আমার কাছে হল ঠিকঠাক যেন মানুষকে বোঝাতে পারি। হাতে তো মাত্র কটা দিন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles